শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের শাসক “ক” তোমার পঠিত কোন উমাইয়া খলিফার সাথে সাদৃশ্যপূর্ণ ? ব্যাখ্যা করো ।

উত্তর: উদ্দীপকের শাসক 'ক' উমাইয়া খলিফা আল-ওয়ালিদের সাথে সাদৃশ্যপূর্ণ। ইসলামের ইতিহাসে বিজেতা হিসেবে আল ওয়ালিদ বিশিষ্ট স্থানের অধিকারী। খলিফা আল ওয়ালিদের অনুমতিক্রমে হাজ্জাজ বিন ইউসুফ ৭১১ খ্রিষ্টাব্দে তার জামাতা তরুণ সেনাপতি মুহাম্মদ বিন কাসিম ভারতের সিন্ধু জয় করেন। আল ওয়ালিদের শাসনামলে উত্তর আফ্রিকার বার্বাররা বিদ্রোহ করে। ৭০৭ খ্রিষ্টাব্দে আল ওয়ালিদ মুসা ইবনে নুসায়েরকে শাসনকর্তা নিয়োগ করে বিদ্রোহ দমন ও রোমান সাম্রাজ্যের কিছু অংশ জয় করেন । উদ্দীপকেও এ দিকটির ইঙ্গিত দেওয়া হয়েছে। উদ্দীপকে বলা হয়েছে, খলিফা 'ক' এর শাসনামলে এশিয়া, ইউরোপ ও আফ্রিকা এ তিনটি মহাদেশে ইসলামের বিজয় পতাকা উত্তোলন করেন। তিনি রাজ্যের ভেতর ও বাইরে উভয় ক্ষেত্রেই গৌরবময় শাসনের অধিকারী ছিলেন এবং তিনি উমাইয়া যুগের শ্রেষ্ঠ বিজেতা ছিলেন। উদ্দীপকে বর্ণিত খলিফা 'ক' আমার পঠিত উমাইয়া খলিফা আল ওয়ালিদ। যিনি এশিয়া মহাদেশের ভারতের সিন্ধু, ইউরোপ মহাদেশের স্পেন ও ভূমধ্যসাগরীয় রোমান শাসিত অঞ্চল এবং আফ্রিকার মরক্কো ও তানজিনিয়াসহ বিভিন্ন অঞ্চল জয় করেন। তিনি তার পিতার ন্যায় দক্ষ সেনাপতি না হলেও উদ্দীপকের 'ক' শাসক আল ওয়ালিদের ইঙ্গিত দেয়। তার সৌভাগ্য হয়েছিল দক্ষ সেনাপতির সাহায্যে সাম্রাজ্য বিস্তারের। সুতরাং বলা যায়, আল ওয়ালিদ ছিলেন উমাইয়াদের সর্বশ্রেষ্ঠ বিজেতা।

HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · সৃজনশীল

উদ্দীপকের শাসক “ক” তোমার পঠিত কোন উমাইয়া খলিফার সাথে সাদৃশ্যপূর্ণ …

উদ্দীপক

'ইসলামি রাষ্ট্রের সম্প্রসারণে খলিফাদের অবদান' শীর্ষক সেমিনারে একজন বক্তা বলেন— খলিফা হযরত ওমর (রা)-এর পরে উমাইয়া খলিফা 'ক' এর সময়ে মুসলিম সাম্রাজ্য সর্বাধিক বিস্তৃত হয়। তিনি তার সুযোগ্য গভর্নরদের দ্বারা মধ্য এশিয়া, সিন্ধু, উত্তর আফ্রিকা ও স্পেন প্রভৃতি অঞ্চল জয় করতে সক্ষম হন। তিনি একজন দিগ্বিজয়ী আরব বীর হিসেবে খ্যাতি অর্জন করেন । সুশাসক ও জনহিতকর কাজের জন্যও 'ক' চিরস্মরণীয় হয়ে আছেন ।

দিনাজপুর সরকারি কলেজ · 2024

উত্তর

উমাইয়া খলিফা আবদুল মালিক প্রথম রাজকীয় টাকশাল নির্মাণ করেন।

উত্তর

আব্বাসি খলিফা আল মুতাসিম বিল্লাহ বা মুতাওয়াক্কিলকে আরবদের নিরো বলা হয়। খলিফা মুতাসিম বিল্লাহ ছিলেন গোঁড়া সুন্নি পন্থি। তাই তিনি শিয়া ও হাম্বলি মতবাদের অনুসারীদের প্রতি খুব কঠোর ছিলেন। জানা যায় হাম্বলি মাজহাবের প্রবর্তক ইমাম আহমদ ইবনে হাম্বলকে নির্যাতন করতেও কুণ্ঠাবোধ করেননি। চরিত্রের এসব কঠোরতার জন্য তাকে আবরদের নিরো বলা হয় ।

উত্তর

উদ্দীপকের শাসক 'ক' উমাইয়া খলিফা আল-ওয়ালিদের সাথে সাদৃশ্যপূর্ণ। ইসলামের ইতিহাসে বিজেতা হিসেবে আল ওয়ালিদ বিশিষ্ট স্থানের অধিকারী। খলিফা আল ওয়ালিদের অনুমতিক্রমে হাজ্জাজ বিন ইউসুফ ৭১১ খ্রিষ্টাব্দে তার জামাতা তরুণ সেনাপতি মুহাম্মদ বিন কাসিম ভারতের সিন্ধু জয় করেন। আল ওয়ালিদের শাসনামলে উত্তর আফ্রিকার বার্বাররা বিদ্রোহ করে। ৭০৭ খ্রিষ্টাব্দে আল ওয়ালিদ মুসা ইবনে নুসায়েরকে শাসনকর্তা নিয়োগ করে বিদ্রোহ দমন ও রোমান সাম্রাজ্যের কিছু অংশ জয় করেন । উদ্দীপকেও এ দিকটির ইঙ্গিত দেওয়া হয়েছে। উদ্দীপকে বলা হয়েছে, খলিফা 'ক' এর শাসনামলে এশিয়া, ইউরোপ ও আফ্রিকা এ তিনটি মহাদেশে ইসলামের বিজয় পতাকা উত্তোলন করেন। তিনি রাজ্যের ভেতর ও বাইরে উভয় ক্ষেত্রেই গৌরবময় শাসনের অধিকারী ছিলেন এবং তিনি উমাইয়া যুগের শ্রেষ্ঠ বিজেতা ছিলেন। উদ্দীপকে বর্ণিত খলিফা 'ক' আমার পঠিত উমাইয়া খলিফা আল ওয়ালিদ। যিনি এশিয়া মহাদেশের ভারতের সিন্ধু, ইউরোপ মহাদেশের স্পেন ও ভূমধ্যসাগরীয় রোমান শাসিত অঞ্চল এবং আফ্রিকার মরক্কো ও তানজিনিয়াসহ বিভিন্ন অঞ্চল জয় করেন। তিনি তার পিতার ন্যায় দক্ষ সেনাপতি না হলেও উদ্দীপকের 'ক' শাসক আল ওয়ালিদের ইঙ্গিত দেয়। তার সৌভাগ্য হয়েছিল দক্ষ সেনাপতির সাহায্যে সাম্রাজ্য বিস্তারের। সুতরাং বলা যায়, আল ওয়ালিদ ছিলেন উমাইয়াদের সর্বশ্রেষ্ঠ বিজেতা।

উত্তর

খলিফা আল ওয়ালিদের সময় সিন্ধু বিজয়ের ঘটনাটি সুদুরপ্রসারী সুফল বয়ে এনেছিল । খলিফা আল-ওয়ালিদের সময় পূর্বাঞ্চলের শাসনকর্তা ছিলেন হাজ্জাজ বিন ইউসুফ। তিনি সিন্ধু বিজয়ে অক্ষম হয়ে জামাতা মুহাম্মদ বিন কাসিমকে সিন্ধু অভিযানে প্রেরণ করেন। মুহাম্মদ বিন কাসিম বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে বীরবিক্রমে সিন্ধু জয় করেন। এ বিজয় আরবের আর্থসামাজিক, ধর্মীয়, বিশেষ করে সাংস্কৃতিক ক্ষেত্রে ব্যাপক প্রভাব ফেলে । সিন্ধু বিজয় তাৎক্ষণিকভাবে ভারতের বৃহত্তর রাজনৈতিক পরিমণ্ডলে তেমন প্রভাব বিস্তার করতে পারেনি। তবে এ বিজয়ের পথ ধরেই গজনভি ও ঘুরিরা ভারতে মুসলিম কর্তৃত্ব প্রতিষ্ঠায় সফল হন। সিন্ধু বিজয়ের সূত্র ধরে ভারতবর্ষে ইসলামের বীজ রোপিত হয়েছিল। ধর্ম প্রচারক ও বণিকদের নিরবচ্ছিন্ন প্রচেষ্টায় ভারতবর্ষে ইসলামের প্রসার ঘটেছিল 1 সিন্ধু অপেক্ষাকৃত অনুর্বর ছিল। তাই এখান থেকে সরাসরি অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করা সম্ভব ছিল না। তবে এ বিজয়ের ফলে ভারতবর্ষের অন্যান্য অঞ্চলের সাথে আবরদের বাণিজ্যিক লেনদেনের পরিসর বৃদ্ধি পায়। আরবদের সিন্ধু বিজয়ের ফলে মুসলমানরা হিন্দুদের প্রত্যক্ষ সংস্পর্শে আসে। এতে দু সম্প্রদায়ের মধ্যে প্রীতির সম্পর্ক গড়ে ওঠে। আবার মুসলমানদের অনেকে বিজিত অঞ্চলে বসতি গড়ে এবং সেখানে নারীদের বিয়ে করে। এর ফলে সিন্ধুর লোকাচার ও সামাজিক রীতিনীতি আবরদের মধ্যে প্রবেশ করে। অন্যদিকে সিন্ধুবাসীর মধ্যেও অনেক আরবীয় বৈশিষ্ট্যের প্রভাব পড়ে। পরে আর্য ও সেমেটিক জাতির সংমিশ্রণে নতুন জাতির উদ্ভব ঘটে। প্রাচীনকাল থেকে ভারতবর্ষ ছিল উন্নত সভ্যতা ও সংস্কৃতির লীলাভূমি। দর্শন, জ্যোতিবিদ্যা, গণিত, চিকিৎসাবিদ্যা, সংগীত, স্থাপত্যও চিত্রশিল্পে ভারতীয়দের বিশেষ পারদর্শিতা ছিল। সিন্ধু বিজয়ের ফলে ভারতীয় জ্ঞান-বিজ্ঞানের এসব শাখার সাথে আরব মুসলমানদের পরিচয় ঘটে এবং তা আরবীয় সভ্যতা ও সংস্কৃতির ওপর প্রভাব বিস্তার করে। উপরের আলোচনা থেকে বলা যায়, খলিফা আল-ওয়ালিদের সময়ে সিন্ধু বিজয়ের ফলে অর্থনৈতিক, সামাজিক, ধর্মীয় ও সংস্কৃতিক ক্ষেত্রে ব্যাপক সুফল বয়ে আনে। এ বিজয়ের ফলেই ইন্দো-মুসলিম সভ্যতার গোড়াপত্তন হয়।
HSCIslamic History 1st paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে নির্দেশিত উত্ত হত্যাকাণ্ডের পশ্চাতে নিহিত ছিল-
i. ক্ষমতা লিন্সা
ii. প্রতিহিংসা
iii. প্রতিদ্বন্দ্বিতানিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে বর্ণিত ফুয়াদ পাশার সাথে হত্যাকান্ডের শিকার কোন চরিত্রের মিল রয়েছে?

Dhaka · 2017

  • আবু মুসলিম খোরাসানি
  • হাজ্জাজ বিন ইউসুফ
  • মুসা বিন নুসায়ের
  • আল আমিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?

Dhaka · 2017

  • মুয়াবিয়া (রা)
  • ইয়াজিদ
  • আব্দুল মালিক
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?

Dhaka · 2017

  • মদিনা
  • দামেস্ক
  • কুফা
  • বাগদাদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?

Dhaka · 2017

  • মরুভূমির দেশ বলে
  • আরব সাগরের তীরে অবস্থিত বলে
  • আরব পবিত্র তুমি হওয়ার জন্য
  • তিন দিক জলবেষ্টিত হওয়ার কারণে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?

Dhaka · 2017

  • ৭৫০
  • ৯০৯
  • ৯২৯
  • ১০৩১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন এনেছিল তা হলো-
i. মর্যাদা প্রতিষ্ঠা
ii. উম্মাহ গঠন
iii. রাষ্ট্রগঠননিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?

Dhaka · 2018

  • মুয়াবিয়া
  • আব্দুল মালিক
  • আল ওয়ালিদ
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-
i. সাম্রাজ্য বিস্তার
ii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্রসারণ
iii. স্থাপত্য শিল্পের বিকাশনিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-
i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়
ii. খলিফার মর্যাদা ক্ষুণœ হয়
iii. খারিজিদের উৎপত্তি হয়নিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও iiii ও iii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q.বন্দিদের প্রতি উক্ত যুদ্ধের শিক্ষা হচ্ছে-
i. মানবিক আচরণ করা
ii. সহজশর্তে মুক্তি দেওয়া
iii. সারা জীবন বন্দি রাখানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q. উদ্দীপকে বর্ণিত ঘটনাটির ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের মিল আছে?

Combined · 2019

  • বদরের যুদ্ধ
  • ওহুদের যুদ্ধ
  • খন্দকের যুদ্ধ
  • মুতার যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা 'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-i. সাম্রাজ্য বিস্তারii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়ii. খলিফার মর্যাদা ক্ষউদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

উদ্দীপকের শাসক “ক” তোমার পঠিত কোন উমাইয়া খলিফার সাথে সাদৃশ্যপূর্ণ … | Prosthuti