উদ্দীপকের 'ক' রাজবংশের পতন তোমার পঠিত কোন রাজবংশকে ইঙ্গিত করে ? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের 'ক' রাজবংশের পতন দামেস্কের উমাইয়া বংশের পতনের বিষয়টিকে ইঙ্গিত করে। উমাইয়া যুগে গণতন্ত্রের পরিবর্তে রাজতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ায় কোনো সুনির্দিষ্ট উত্তরাধিকার নীতি ছিল না। খলিফারা যোগ্যতার ভিত্তি চিন্তা না করে নিজ নিজ পুত্রদের পরবর্তী খলিফা নিয়োগ করতেন। ফলে সাম্রাজ্যে নানা ধরনের সমস্যা দেখা দিত, যা এ বংশের পতনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে কাজ করে। এছাড়া শাসকদের বিলাসবহুল জীবনযাপন ও অনৈসলামিক কর্মকাণ্ড এ বংশের পতনকে ত্বরান্বিত করে। উদ্দীপকেও এ কারণসমূহের প্রতিফলন লক্ষ করা যায়। উদ্দীপকে 'ক' নামের একটি রাজবংশের অপরাধমূলক কর্মকাণ্ডের ফলে এ বংশের পতন ঘটে। একই ঘটনা দামেস্কের উমাইয়া বংশের পতনের ক্ষেত্রেও লক্ষ করা যায়। এ বংশেরও উত্তরাধিকার নির্বাচনের কোনো সুনির্দিষ্ট আইন-কানুন না থাকায় সাম্রাজ্যে বহু গোলযোগ দেখা দিয়েছিল । খলিফাগণ কখনো জ্যেষ্ঠ পুত্রকে, কখনো পর্যায়ক্রমে সকল পুত্রকে, আবার কখনো বা পিতৃব্যপুত্র ও ভ্রাতুষ্পুত্রকে উত্তরাধিকারী মনোনীত করে রাজপরিবারের মধ্যে অন্তর্দ্বন্দ্বের বীজ বপন করতেন। এই বংশের ১৪ জন খলিফার মধ্যে কেবল ৪ জন খলিফার পুত্রগণ তাদের উত্তরাধিকারী হতে পেরেছিলেন । উত্তরাধিকার মনোনয়নের এ অস্থিতিশীলতা উমাইয়া শাসনের পতনকে ত্বরান্বিত করে । সাম্রাজ্যের বিস্তৃতি ও সম্পদ বৃদ্ধির ফলে পরবর্তী দুর্বল খলিফারা অন্তঃপুরে নপুংশক নিয়োগ করেন এবং সুন্দরী দাসী ও রমণী নিয়ে ব্যস্ত থাকতেন। এসব অনাচার ও ব্যভিচারে শাসক পরিবারের রক্তে অবিমিশ্র ধারা ঢুকে পড়ে। এমনকি তৃতীয় ইয়াজিদ ও তার উত্তরাধিকারী দাসীপুত্র ছিল। তাছাড়া তারা জুমুআর নামাজ পড়ত না এবং রমজান মাসে রোজা রাখত না। এরূপ আচরণে মুসলমানগণ তাদের ওপর অসন্তুষ্ট হয়ে ওঠে। ফলে উমাইয়া বংশের পতন ঘটে। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত 'ক' রাজবংশ ও উমাইয়া বংশের পতনের কারণ একইসূত্রে গাথা।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উদ্দীপকের 'ক' রাজবংশের পতন তোমার পঠিত কোন রাজবংশকে ইঙ্গিত করে ? ব্য…
উদ্দীপক
দিনাজপুর সরকারি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর