শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে কোন উমাইয়া খলিফার প্রতি ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে উমাইয়া খলিফা ওমর বিন আব্দুল আজিজের প্রতি ইঙ্গিত করা হয়েছে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো :উদ্দীপকের সদ্য নির্বাচিত চেয়ারম্যান শাহজাহান খান চেয়ারম্যান ছিলেন অত্যন্ত দয়ালু এবং জনদরাদি ব্যক্তি। তিনি ছিলেন সরল কর্তব্যপরায়ন এবং ধর্মানুরাগী। তিনি ইসলামী আদর্শ ও মূল্যবোধ হৃদয়ে ধারণ করতেন। তিনি গরিব জনগণের বিভিন্ন খাজনা মওকুফ করে দেন এবং কর ব্যবস্থা সংস্কার করে ব্যবসা-বাণিজ্য উন্নতি সাধন করেন। একইসাথে তিনি ভিন্ন ধর্মাবলম্বীদেরও শাসনে নিযুক্ত করেন।উমাইয়া খলিফাদের মধ্যে খলিফা ওমর বিন আব্দুল আজিজ ছিলেন একজন মহান ও শ্রেষ্ঠ শাসক। খলিফা ওমর বিন আব্দুল আজিজ ছিলেন সরল, অনাড়ম্বর, ধর্মানুরাগী, কর্তব্যপরায়ণ ও প্রজাবৎসল খলিফা। রাজ্যের প্রজাদের সুবিধার কথা বিবেচনা করে তিনি মাওয়ালিদের জিজিয়া কর তথা অমুসলিমদের উপর ধার্যকৃত কর থেকে তাদেরকে রেহাই দেন। পাশাপাশি খলিফা ওমর বিন আব্দুল আজিজ প্রশাসনিক কাজের ক্ষেত্রে সম্পূর্ণ নিরপেক্ষভাবে যোগ্য লোকদের নিয়োগ দেন। তাই বলা যায়, উদ্দীপকের চেয়ারম্যানের কর্মকান্ডে উমাইয়া খলিফা ওমর বিন আব্দুল আজিজের প্রতি ইঙ্গিত করা হয়েছে।

HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · সৃজনশীল

উদ্দীপকে কোন উমাইয়া খলিফার প্রতি ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।

উদ্দীপক

জনাব শাহজাহান খান কলাখালী ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি অত্যন্ত দয়ালু, সদাশয় ও জনদরদি ব্যক্তি এবং চারিত্রিক দিক দিয়ে ছিলেন সরল, অনাড়ম্বর, ধর্মানুরাগী ও কর্তব্যপরায়ন। ইসলামী আদর্শ ও মূল্যবোধকে হৃদয়ে ধারণ করতেন। চেয়ারম্যান নির্বাচিত হয়ে তিনি গরিব জনগণের বিভিন্ন খাজনা মওকুফ করেন এবং কর ব্যবস্থা সংস্কার করে শিল্প ও ব্যবসায় বাণিজ্যে উন্নতি সাধন করেন। ভিন্ন মতাবলম্বীদের শাসনকার্যে নিয়োগ করে এক অভূতপূর্ব দৃষ্টান্ত স্থাপন করেন।

Comilla · 2022

উত্তর

৬৮০ খ্রিস্টাব্দে কারবালার বিয়োগান্ত ঘটনা ঘটে।

উত্তর

উমাইয়া শাসকের সার্বিক সুরক্ষা হাজ্জাজ বিন ইউসুফ অনন্য অবদান রাখেন। তিনি ছিলেন উমাইয়ার শ্রেষ্ঠ প্রশাসক। বিভিন্ন সময় তিনি হেজাজ, ইরাক ও পূর্বাঞ্চলের শাসক হিসেবে দায়িত্ব পালন করেন। তার নির্দেশে মুসলিম বাহিনী ভারতবর্ষের সিন্ধুসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চল জয় করে। তিনি রাজস্ব ব্যবস্থার সংস্কার ও কৃষি উন্নয়নের ভূমিকা পালন করেন। তার পৃষ্ঠপোষকতায় শিক্ষা, শিল্প ও সংস্কৃতির যথেষ্ট উন্নতি সাধিত হয়েছিল। এছাড়া আরবি বর্ণমালার হরকত সংযোগ করেন যা তাকে বিখ্যাত করেছে।

উত্তর

উদ্দীপকে উমাইয়া খলিফা ওমর বিন আব্দুল আজিজের প্রতি ইঙ্গিত করা হয়েছে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো :উদ্দীপকের সদ্য নির্বাচিত চেয়ারম্যান শাহজাহান খান চেয়ারম্যান ছিলেন অত্যন্ত দয়ালু এবং জনদরাদি ব্যক্তি। তিনি ছিলেন সরল কর্তব্যপরায়ন এবং ধর্মানুরাগী। তিনি ইসলামী আদর্শ ও মূল্যবোধ হৃদয়ে ধারণ করতেন। তিনি গরিব জনগণের বিভিন্ন খাজনা মওকুফ করে দেন এবং কর ব্যবস্থা সংস্কার করে ব্যবসা-বাণিজ্য উন্নতি সাধন করেন। একইসাথে তিনি ভিন্ন ধর্মাবলম্বীদেরও শাসনে নিযুক্ত করেন।উমাইয়া খলিফাদের মধ্যে খলিফা ওমর বিন আব্দুল আজিজ ছিলেন একজন মহান ও শ্রেষ্ঠ শাসক। খলিফা ওমর বিন আব্দুল আজিজ ছিলেন সরল, অনাড়ম্বর, ধর্মানুরাগী, কর্তব্যপরায়ণ ও প্রজাবৎসল খলিফা। রাজ্যের প্রজাদের সুবিধার কথা বিবেচনা করে তিনি মাওয়ালিদের জিজিয়া কর তথা অমুসলিমদের উপর ধার্যকৃত কর থেকে তাদেরকে রেহাই দেন। পাশাপাশি খলিফা ওমর বিন আব্দুল আজিজ প্রশাসনিক কাজের ক্ষেত্রে সম্পূর্ণ নিরপেক্ষভাবে যোগ্য লোকদের নিয়োগ দেন। তাই বলা যায়, উদ্দীপকের চেয়ারম্যানের কর্মকান্ডে উমাইয়া খলিফা ওমর বিন আব্দুল আজিজের প্রতি ইঙ্গিত করা হয়েছে।

উত্তর

"উক্ত খলিফা তথা খলিফা ওমর বিন আব্দুল আজিজের শাসননীতি ছিল জনকল্যাণমুখী"। নিম্নে তা বিশ্লেষণ করা হলো :৭১৫ খ্রিস্টাব্দে খলিফা ওমর বিন আব্দুল আজিজ ক্ষমতায় আরোহন করেন। তিনি খোলাফায়ে রাশেদীনের নীতি অনুসরণ করে একটি জনকল্যাণমুখী শাসন ব্যবস্থা চালু করেন। পূর্ববর্তী উমাইয়া খলিফাদের কলুষিত নীতি ত্যাগ করে দুর্নীতিমুক্ত, ন্যায়নিষ্ঠ, গোত্র ও স্বজনপ্রীতি মুক্ত একটি সর্বজনীন প্রশাসন প্রতিষ্ঠার জন্য নীতি গ্রহণ করেন। খলিফা ওমর বিন আব্দুল আজিজ তার পূর্ববর্তী এবং পরবর্তী সকল উমাইয়া শাসক থেকেই চারিত্রিক গুণাবলী, ধর্মপালন ও শাসনকার্যে একেবারেই ভিন্ন ছিলেন। তিনি ধার্মিক, দয়ালু, সুবিচারক উদার, সরল ও শান্তিপ্রিয় প্রিয় মানুষ ছিলেন। জনগণের সুবিধার কথা বিবেচনা করে তিনি মাওয়ালীদের উপর থেকে জিজিয়া ও খারাজ প্রত্যাহার করেন। তিনি জনকল্যাণমুখী শাসন ব্যবস্থা চালুর পাশাপাশি ইসলাম ধর্ম প্রচারে বিশেষ মনোযোগী হন। ইসলামের সাম্য, মৈত্রী, ভ্রাতৃত্বে উদ্বুদ্ধ হয়ে তিনি মাওয়ালিদের জিজিরা ও খারাজ থেকে মুক্ত করে দেন। ইসলামের প্রসারকল্পে তিনি ঘোষণা দেন, যে ব্যক্তি ইসলাম গ্রহণ করবে তাকে খারাজ ও জিজিয়া থেকে অব্যাহতি দেয়া হবে। এর ফলে ইসলামের ব্যাপক প্রসার ঘটে। তিনি মুসলমানদেরকে জাকাত ও উশর প্রদানের নির্দেশ দেন। খলিফা ওমর বিন আব্দুল আজিজ এর শাসনের মূলমন্ত্র ছিল মানবতার সেবা ও প্রজা পালন। তিনি প্রাদেশিক গভর্নরদেরকে কল্যাণকামী শাসনব্যবস্থার রূপরেখা করা নির্দেশ দেন। উমাইয়া খিলাফতদের চরম শত্রু হাসেমী, খারেজি সবার প্রতি তিনি উদারনীতি গ্রহণ করেন। তাই বলা যায়, "উক্ত খলিফা তথা খলিফা ওমর বিন আব্দুল আজিজের শাসননীতি ছিল জনকল্যাণমুখী"
HSCIslamic History 1st paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে নির্দেশিত উত্ত হত্যাকাণ্ডের পশ্চাতে নিহিত ছিল-
i. ক্ষমতা লিন্সা
ii. প্রতিহিংসা
iii. প্রতিদ্বন্দ্বিতানিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে বর্ণিত ফুয়াদ পাশার সাথে হত্যাকান্ডের শিকার কোন চরিত্রের মিল রয়েছে?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন এনেছিল তা হলো-
i. মর্যাদা প্রতিষ্ঠা
ii. উম্মাহ গঠন
iii. রাষ্ট্রগঠননিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-
i. সাম্রাজ্য বিস্তার
ii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্রসারণ
iii. স্থাপত্য শিল্পের বিকাশনিচের কোনটি সঠিক?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-
i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়
ii. খলিফার মর্যাদা ক্ষুণœ হয়
iii. খারিজিদের উৎপত্তি হয়নিচের কোনটি সঠিক?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q.বন্দিদের প্রতি উক্ত যুদ্ধের শিক্ষা হচ্ছে-
i. মানবিক আচরণ করা
ii. সহজশর্তে মুক্তি দেওয়া
iii. সারা জীবন বন্দি রাখানিচের কোনটি সঠিক?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q. উদ্দীপকে বর্ণিত ঘটনাটির ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের মিল আছে?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা 'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-i. সাম্রাজ্য বিস্তারii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়ii. খলিফার মর্যাদা ক্ষউদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।