'উক্ত খলিফা শাসননীতি ছিল জনকল্যাণমুখী' বিশ্লেষণ কর।
উত্তর: "উক্ত খলিফা তথা খলিফা ওমর বিন আব্দুল আজিজের শাসননীতি ছিল জনকল্যাণমুখী"। নিম্নে তা বিশ্লেষণ করা হলো :৭১৫ খ্রিস্টাব্দে খলিফা ওমর বিন আব্দুল আজিজ ক্ষমতায় আরোহন করেন। তিনি খোলাফায়ে রাশেদীনের নীতি অনুসরণ করে একটি জনকল্যাণমুখী শাসন ব্যবস্থা চালু করেন। পূর্ববর্তী উমাইয়া খলিফাদের কলুষিত নীতি ত্যাগ করে দুর্নীতিমুক্ত, ন্যায়নিষ্ঠ, গোত্র ও স্বজনপ্রীতি মুক্ত একটি সর্বজনীন প্রশাসন প্রতিষ্ঠার জন্য নীতি গ্রহণ করেন। খলিফা ওমর বিন আব্দুল আজিজ তার পূর্ববর্তী এবং পরবর্তী সকল উমাইয়া শাসক থেকেই চারিত্রিক গুণাবলী, ধর্মপালন ও শাসনকার্যে একেবারেই ভিন্ন ছিলেন। তিনি ধার্মিক, দয়ালু, সুবিচারক উদার, সরল ও শান্তিপ্রিয় প্রিয় মানুষ ছিলেন। জনগণের সুবিধার কথা বিবেচনা করে তিনি মাওয়ালীদের উপর থেকে জিজিয়া ও খারাজ প্রত্যাহার করেন। তিনি জনকল্যাণমুখী শাসন ব্যবস্থা চালুর পাশাপাশি ইসলাম ধর্ম প্রচারে বিশেষ মনোযোগী হন। ইসলামের সাম্য, মৈত্রী, ভ্রাতৃত্বে উদ্বুদ্ধ হয়ে তিনি মাওয়ালিদের জিজিরা ও খারাজ থেকে মুক্ত করে দেন। ইসলামের প্রসারকল্পে তিনি ঘোষণা দেন, যে ব্যক্তি ইসলাম গ্রহণ করবে তাকে খারাজ ও জিজিয়া থেকে অব্যাহতি দেয়া হবে। এর ফলে ইসলামের ব্যাপক প্রসার ঘটে। তিনি মুসলমানদেরকে জাকাত ও উশর প্রদানের নির্দেশ দেন। খলিফা ওমর বিন আব্দুল আজিজ এর শাসনের মূলমন্ত্র ছিল মানবতার সেবা ও প্রজা পালন। তিনি প্রাদেশিক গভর্নরদেরকে কল্যাণকামী শাসনব্যবস্থার রূপরেখা করা নির্দেশ দেন। উমাইয়া খিলাফতদের চরম শত্রু হাসেমী, খারেজি সবার প্রতি তিনি উদারনীতি গ্রহণ করেন। তাই বলা যায়, "উক্ত খলিফা তথা খলিফা ওমর বিন আব্দুল আজিজের শাসননীতি ছিল জনকল্যাণমুখী"
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
'উক্ত খলিফা শাসননীতি ছিল জনকল্যাণমুখী' বিশ্লেষণ কর।
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর