শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের বর্তমান অধিনায়কের সাথে কোন অর্থে খলিফা আল ওয়ালিদের মিল করা যেতে পারে? ব্যাখ্যা কর।

উত্তর: একটি সুসংগঠিত সেনাবাহিনী পাওয়ার দিক থেকে উদ্দীপকের বর্তমান অধিনায়কের সাথে খলিফা আল ওয়ালিদের মিল রয়েছে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : উদ্দীপকের আবাহনী স্পোর্টিং ক্লাবের বর্তমান অধিনায়ক এর নেতৃত্বে ক্লাবটি দেশি বিদেশি বিভিন্ন শিরোপা অর্জনের সক্ষম হয়। তবে এই অর্জনের পিছনে ক্লাবের পূর্বের অধিনায়ক এর ভূমিকাও রয়েছে। কেননা সে দলকে সংগঠিত করেছিল। আর বর্তমানে অধিনায়ক সেই সংঘটিত দলকে নিয়েই অর্জনগুলো ছিনিয়ে আনেন। খলিফা আল ওয়ালিদ ছিলেন একজন সুযোগ্য শাসক। তার শাসনামলে এশিয়া, ইউরোপ ও আফ্রিকা মহাদেশের বিভিন্ন অঞ্চলে খিলাফত সম্প্রসারিত হয়। তার শাসনামলে হাজ্জাজ বিন ইউসুফ, কোতায়বা বিন মুসলিম, মুহাম্মদ বিন কাসিম, তারিক বিন জিহাদ ও মুসা বিন নুসায়েরের মতো কিছু রণকৌশলী সেনাপতির সাহায্য লাভ করেছিলেন। তাদের অসাধারণ বীরত্ব এবং অক্লান্ত প্রচেষ্টার ফলে তারা বিভিন্ন অঞ্চলে আরত কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। এদের মধ্যে মুসা বিন নুসাইর উত্তর আফ্রিকা, তারিক বিন জিহাদ স্পেন এবং হাজ্জাজ বিন ইউসুফের নির্দেশে মোহাম্মদ বিন কাসিম ভারতের সিন্ধু ও মুলতান জয় করে মুসলিম সাম্রাজ্য সম্প্রসারণ করেন। এরই মধ্য দিয়ে খলিফা আল ওয়ালীদের সাম্রাজ্য আটলান্টিক থেকে পিরেনিজ, ভারতবর্ষের সিন্ধু থেকে চীনের সীমান্ত পর্যন্ত বিস্তৃতি লাভ করে। তাই বলা যায়, একটি সুসংগঠিত সেনাবাহিনী পাওয়ার দিক থেকে উদ্দীপকের বর্তমান অধিনায়কের সাথে খলিফা আল ওয়ালিদের মিল রয়েছে।

HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · সৃজনশীল

উদ্দীপকের বর্তমান অধিনায়কের সাথে কোন অর্থে খলিফা আল ওয়ালিদের মিল ক…

উদ্দীপক

বাংলাদেশের ফুটবল জগতে আবাহনী স্পোর্টিং ক্লাব অত্যন্ত সুপরিচিত। ক্লাবটি আর্বিভূত হয়ে একের পর এক শিরোপা জিততে শুরু করে। দেশের বিভিন্ন অঞ্চলের নাম করা কয়েকজন অভিজ্ঞ ও চৌকস খেলোয়াড়দের হাত ধরে দেশি-বিদেশে শিরোপা জয় করতে সক্ষম হয়। বর্তমান অধিনায়কের দূরদর্শী নেতৃত্বে ও বিশ্বখ্যাত খেলোয়াড়দের চোখ ধাঁধানো নৈপুণ্যে আবাহনী স্পোর্টিং ক্লাবটি শক্তিশালী প্রতিপক্ষদের হারিয়ে মূল্যবান ও মর্যাদাসম্পন্ন শিরোপা ছিনিয়ে আনতে সক্ষম হয়। অবশ্যই এই সব জয়ের পিছনে বর্তমান অধিনায়ক এর চেয়ে পূর্বের অধিনায়কের ভূমিকাও কম নয়। কেননা বর্তমান অধিনায়ক একটি সুসংগঠিত দল পেয়েছিলেন ।

Comilla · 2022

উত্তর

উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা হলেন মুরাবিয়া।

উত্তর

উমাইয়া খলিফা আব্দুল মালিককে রাজেন্দ্র বলা হয়। কারণ তার পরবর্তী চার জন খলিফা ছিলেন তার পুত্র। খলিফা আব্দুল মালেকের মৃত্যুর তার চার পুত্র পর্যায়ক্রমে উমাইয়া খিলাফতে অধিষ্ঠিত হন। তারা সুযোগ্য নেতৃত্ব দিয়ে উমাইয়া খিলাফতকে সমৃদ্ধির স্বর্ণশিখরে পৌঁছে দেন। ঐতিহাসিক প. ক. হিট্টি বলেন, আব্দুল মালিক এবং তার উত্তরাধিকারী চার পুত্রের শাসনকালে দামেস্কের এ রাজবংশ শৌর্যবীর্য ও গৌরবে চরম শিখরে আহরণ করে। এ কারণে আব্দুল মালেক রাজেন্দ্র বলা হয়।

উত্তর

একটি সুসংগঠিত সেনাবাহিনী পাওয়ার দিক থেকে উদ্দীপকের বর্তমান অধিনায়কের সাথে খলিফা আল ওয়ালিদের মিল রয়েছে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : উদ্দীপকের আবাহনী স্পোর্টিং ক্লাবের বর্তমান অধিনায়ক এর নেতৃত্বে ক্লাবটি দেশি বিদেশি বিভিন্ন শিরোপা অর্জনের সক্ষম হয়। তবে এই অর্জনের পিছনে ক্লাবের পূর্বের অধিনায়ক এর ভূমিকাও রয়েছে। কেননা সে দলকে সংগঠিত করেছিল। আর বর্তমানে অধিনায়ক সেই সংঘটিত দলকে নিয়েই অর্জনগুলো ছিনিয়ে আনেন। খলিফা আল ওয়ালিদ ছিলেন একজন সুযোগ্য শাসক। তার শাসনামলে এশিয়া, ইউরোপ ও আফ্রিকা মহাদেশের বিভিন্ন অঞ্চলে খিলাফত সম্প্রসারিত হয়। তার শাসনামলে হাজ্জাজ বিন ইউসুফ, কোতায়বা বিন মুসলিম, মুহাম্মদ বিন কাসিম, তারিক বিন জিহাদ ও মুসা বিন নুসায়েরের মতো কিছু রণকৌশলী সেনাপতির সাহায্য লাভ করেছিলেন। তাদের অসাধারণ বীরত্ব এবং অক্লান্ত প্রচেষ্টার ফলে তারা বিভিন্ন অঞ্চলে আরত কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। এদের মধ্যে মুসা বিন নুসাইর উত্তর আফ্রিকা, তারিক বিন জিহাদ স্পেন এবং হাজ্জাজ বিন ইউসুফের নির্দেশে মোহাম্মদ বিন কাসিম ভারতের সিন্ধু ও মুলতান জয় করে মুসলিম সাম্রাজ্য সম্প্রসারণ করেন। এরই মধ্য দিয়ে খলিফা আল ওয়ালীদের সাম্রাজ্য আটলান্টিক থেকে পিরেনিজ, ভারতবর্ষের সিন্ধু থেকে চীনের সীমান্ত পর্যন্ত বিস্তৃতি লাভ করে। তাই বলা যায়, একটি সুসংগঠিত সেনাবাহিনী পাওয়ার দিক থেকে উদ্দীপকের বর্তমান অধিনায়কের সাথে খলিফা আল ওয়ালিদের মিল রয়েছে।

উত্তর

"খলিফা আব্দুল মালিক খলিফা আল ওয়ালিদের সাম্রাজ্য বিজয়ের পথকে সহজ করে দিয়েছে" নিম্নে উক্তিটি বিশ্লেষণ করা হলো :খলিফা আব্দুল মালিক ছিলেন অসাধারন প্রতিভাসম্পন্ন খলিফা এবং একজন সুযোগ্য শাসক। তার প্রতিষ্ঠিত শাসন ব্যবস্থার ফলে পরবর্তী উমাইয়া শাসকরা সহজেই শাসন পরিচালনা করতে পেরেছিলেন। খলিফা আব্দুল মালিককে উমাইয়া খিলাফতের দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হয়। কেননা তিনি যখন খিলাফতের দায়িত্ব নিয়েছিলেন তখন সাম্রাজ্যে অভ্যন্তরীণ বিভিন্ন বিদ্রোহ চলমান ছিল। তিনি এই বিদ্রোহগুলো দমন করার পাশাপাশি শাসনতান্ত্রিক বিভিন্ন সংস্কার করেন এবং একই সাথে রাজ্য বিস্তারের দিকে লক্ষ্য করেন। তাছাড়া এই বিদ্রোহগুলো দমন করার জন্য তিনি একটি শক্তিশালী সেনাবাহিনী গঠন করেন। যার ফলে তিনি মৃত্যুর আগে একটি বিদ্রোহমুক্ত সাম্রাজ্য, দক্ষ প্রশাসন অঢেল সম্পদ এবং অপরাজেয় সেনাবাহিনী রেখে যান। আর তার মৃত্যুর পর তার ছেলে খলিফা আল ওয়ালী খিলাফতের দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের শুরুতেই তিনি এই একটি দক্ষর প্রশাসন এবং রণকৌশলী কিছু সেনাপতিসহ একটি সুসংঘটিত সৈন্যবাহিনী পান। যার ফলে তিনি অতি সহজে সাম্রাজ্যের বিস্তৃতি ঘটাতে সক্ষম হয়েছিলেন এবং আটলান্টিক থেকে পিরেনিজ, ভারতবর্ষের সিন্ধু থেকে চীনের সীমান্ত পর্যন্ত সাম্রাজ্য বিস্তৃতি লাভ করে। অনুরূপভাবে উদ্দীপকেও আবাহনী স্পোর্টিং ক্লাব দেশ বিদেশে বিভিন্ন শিরোপা জয় করতে সক্ষম হয়। আর এই বিজয়ের নেপথ্যে ছিল পূর্বের অধিনায়কের তৈরি একটি সুসংগঠিত দল। তাই বলা যায়, "খলিফা আব্দুল মালিক খলিফা আল ওয়ালিদের সাম্রাজ্য বিজয়ের পথকে সহজ করে দিয়েছে"। উক্তিটি যথার্থ।
HSCIslamic History 1st paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে নির্দেশিত উত্ত হত্যাকাণ্ডের পশ্চাতে নিহিত ছিল-
i. ক্ষমতা লিন্সা
ii. প্রতিহিংসা
iii. প্রতিদ্বন্দ্বিতানিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে বর্ণিত ফুয়াদ পাশার সাথে হত্যাকান্ডের শিকার কোন চরিত্রের মিল রয়েছে?

Dhaka · 2017

  • আবু মুসলিম খোরাসানি
  • হাজ্জাজ বিন ইউসুফ
  • মুসা বিন নুসায়ের
  • আল আমিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?

Dhaka · 2017

  • মুয়াবিয়া (রা)
  • ইয়াজিদ
  • আব্দুল মালিক
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?

Dhaka · 2017

  • মদিনা
  • দামেস্ক
  • কুফা
  • বাগদাদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?

Dhaka · 2017

  • মরুভূমির দেশ বলে
  • আরব সাগরের তীরে অবস্থিত বলে
  • আরব পবিত্র তুমি হওয়ার জন্য
  • তিন দিক জলবেষ্টিত হওয়ার কারণে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?

Dhaka · 2017

  • ৭৫০
  • ৯০৯
  • ৯২৯
  • ১০৩১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন এনেছিল তা হলো-
i. মর্যাদা প্রতিষ্ঠা
ii. উম্মাহ গঠন
iii. রাষ্ট্রগঠননিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?

Dhaka · 2018

  • মুয়াবিয়া
  • আব্দুল মালিক
  • আল ওয়ালিদ
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-
i. সাম্রাজ্য বিস্তার
ii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্রসারণ
iii. স্থাপত্য শিল্পের বিকাশনিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-
i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়
ii. খলিফার মর্যাদা ক্ষুণœ হয়
iii. খারিজিদের উৎপত্তি হয়নিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও iiii ও iii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q.বন্দিদের প্রতি উক্ত যুদ্ধের শিক্ষা হচ্ছে-
i. মানবিক আচরণ করা
ii. সহজশর্তে মুক্তি দেওয়া
iii. সারা জীবন বন্দি রাখানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q. উদ্দীপকে বর্ণিত ঘটনাটির ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের মিল আছে?

Combined · 2019

  • বদরের যুদ্ধ
  • ওহুদের যুদ্ধ
  • খন্দকের যুদ্ধ
  • মুতার যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা 'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-i. সাম্রাজ্য বিস্তারii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়ii. খলিফার মর্যাদা ক্ষউদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।