"আল ওয়ালীদের আগের খলিফা সাম্রাজ্য বিজয়ের পথকে সহজ করে দিয়েছে"- উক্তিটি বিশ্লেষণ কর।
উত্তর: "খলিফা আব্দুল মালিক খলিফা আল ওয়ালিদের সাম্রাজ্য বিজয়ের পথকে সহজ করে দিয়েছে" নিম্নে উক্তিটি বিশ্লেষণ করা হলো :খলিফা আব্দুল মালিক ছিলেন অসাধারন প্রতিভাসম্পন্ন খলিফা এবং একজন সুযোগ্য শাসক। তার প্রতিষ্ঠিত শাসন ব্যবস্থার ফলে পরবর্তী উমাইয়া শাসকরা সহজেই শাসন পরিচালনা করতে পেরেছিলেন। খলিফা আব্দুল মালিককে উমাইয়া খিলাফতের দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হয়। কেননা তিনি যখন খিলাফতের দায়িত্ব নিয়েছিলেন তখন সাম্রাজ্যে অভ্যন্তরীণ বিভিন্ন বিদ্রোহ চলমান ছিল। তিনি এই বিদ্রোহগুলো দমন করার পাশাপাশি শাসনতান্ত্রিক বিভিন্ন সংস্কার করেন এবং একই সাথে রাজ্য বিস্তারের দিকে লক্ষ্য করেন। তাছাড়া এই বিদ্রোহগুলো দমন করার জন্য তিনি একটি শক্তিশালী সেনাবাহিনী গঠন করেন। যার ফলে তিনি মৃত্যুর আগে একটি বিদ্রোহমুক্ত সাম্রাজ্য, দক্ষ প্রশাসন অঢেল সম্পদ এবং অপরাজেয় সেনাবাহিনী রেখে যান। আর তার মৃত্যুর পর তার ছেলে খলিফা আল ওয়ালী খিলাফতের দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের শুরুতেই তিনি এই একটি দক্ষর প্রশাসন এবং রণকৌশলী কিছু সেনাপতিসহ একটি সুসংঘটিত সৈন্যবাহিনী পান। যার ফলে তিনি অতি সহজে সাম্রাজ্যের বিস্তৃতি ঘটাতে সক্ষম হয়েছিলেন এবং আটলান্টিক থেকে পিরেনিজ, ভারতবর্ষের সিন্ধু থেকে চীনের সীমান্ত পর্যন্ত সাম্রাজ্য বিস্তৃতি লাভ করে। অনুরূপভাবে উদ্দীপকেও আবাহনী স্পোর্টিং ক্লাব দেশ বিদেশে বিভিন্ন শিরোপা জয় করতে সক্ষম হয়। আর এই বিজয়ের নেপথ্যে ছিল পূর্বের অধিনায়কের তৈরি একটি সুসংগঠিত দল। তাই বলা যায়, "খলিফা আব্দুল মালিক খলিফা আল ওয়ালিদের সাম্রাজ্য বিজয়ের পথকে সহজ করে দিয়েছে"। উক্তিটি যথার্থ।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
"আল ওয়ালীদের আগের খলিফা সাম্রাজ্য বিজয়ের পথকে সহজ করে দিয়েছে"- উ…
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর