উদ্দীপকের মঙ্গু খানের সাথে প্রথম ওয়ালিদের শাসনামলের কোন প্রাদেশিক গভর্নরের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের মঙ্গ খানের সাথে উমাইয়া খলিফা প্রথম ওয়ালিদের শাসনামলের পূর্বাঞ্চলীয় প্রাদেশিক গভর্নর হাজ্জাজ বিন ইউসুফ এর সদৃশ্য রয়েছে। হাজ্জাজ বিন ইউসুফ ছিলেন একজন দক্ষ প্রশাস। তিনি উমাইয়া বংশকে পতনের হাত থেকে রক্ষা করে একে সমৃদ্ধ ও গৌরবের পথে চালিত করেন। উমাইয়া খিলাফতের চরম দুর্দিনে হাজ্জাজ নিজের মেধা ও কর্মদক্ষতার বলে উমাইয়া বংশকে বিপদমুক্ত করেন। হাজ্জাজের অসাধারণ প্রতিভার পরিচয় পেয়ে খলিফা আব্দুল মালিক তাকে সাম্রাজ্যের পূর্বাঞ্চলে শাসনকর্তা নিযুক্ত করেন। পরের খলিফা আল ওয়ালিদও তাকে সে পদে বহাল রাখেন। হাজ্জাজ নিষ্ঠার সাথে নিজের কর্তব্য পালন করতে গিয়ে অনেক সময় নৃশংসতার পরিচয় দিয়েছেন। উদ্দীপকে বর্ণিত মঙ্গু খানের মধ্যে এমন চারিত্রিক বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। উদ্দীপকে দেখা যায়, চেঙ্গিস খান তার সাম্রাজ্য দুটি ভাগে ভাগ করে সেখানে দুজন দক্ষ প্রতিনিধি নিয়োগ দিয়েছিলেন। তারা উভয় পরস্পরের সঙ্গে প্রতিযোগিতার মাধ্যমে রাজ্য বিস্তার করলেও মঙ্গু খান ছিলেন খুবই নৃশংস। একইভাবে উমাইয়া খলিফা আব্দুল মালিক সম্রাজ্যকে দুই ভাগে ভাগ করে পূর্বাঞ্চলের ভার দেন হাজ্জাজ বিন ইউসুফ এর ওপর।আর পশ্চিমাঞ্চলের শাসনভার দেন মুসা ইবনে নুসায়েরের ওপর। পিয়া হাজ্জাজ বিন ইউসুফ আলওয়ালীদের সময় সাম্রাজ্য বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি মধ্য এশিয়া ভারতের সিন্ধু ও আফ্রিকার বিভিন্ন স্থান জয় করে ওয়ালিদের সাম্রাজ্যের বিস্তৃতি ঘটান। তিনি সাম্রাজ্য বিস্তারের ক্ষেত্রে কঠোর নীতি অবলম্বন করেন। এ বিজয়াভিযানে অনেক লোককে নৃশংসভাবে হত্যা করা হয়। অনেক ঐতিহাসিক হাজ্জাজকে দূরাত্মা, নৃশংসতার অবতার এবং 'আরবের নীরো' বলে আখ্যায়িত করেছেন। হাজ্জাজ অনেক মদিনাবাসী এমনকি মহানবী (সাঃ) এর জীবিত সাহাবীদের ওপরও অত্যাচার করেছিলেন। সুতরাং বলা যায, মঙ্গু খানের সাথে ওয়ালিদের শাসনামলে পূর্বাঞ্চলীয় প্রাদেশিক গভর্নর হাজ্জাজ বিন ইউসুফের মিল রয়েছে।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উদ্দীপকের মঙ্গু খানের সাথে প্রথম ওয়ালিদের শাসনামলের কোন প্রাদেশিক …
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর