শেয়ারFacebookWhatsApp

তুমি কি মনে কর উদ্দীপকের যুদ্ধের মতো উক্ত যুদ্ধের ফলেও ইসলামে এক নতুন শাসনব্যবস্থার যাত্রা শুরু হয়? যৌক্তিক মত দাও।

উত্তর: উদ্দীপকের যুদ্ধের মতো সিফফিনের যুদ্ধেও ইসলামে এক নতুন শাসনব্যবস্থার যাত্রা শুরু হয়। নিম্নে তার যৌক্তিকতা তুলে ধরা হলো :উদ্দীপকে মীর জাফরের বিশ্বাসঘাতকতার কারণে নবাব সিরাজউদ্দৌলা পলাশীর যুদ্ধে পরাজিত হন। যার ফলে নবাবের পরাজয় ঘটে। যার ফলে ব্রিটিশরা ভারতবর্ষের ক্ষমতায় আসেন আর ভারতবর্ষে সূচনা ঘটে উপনিবেশিক শাসনের। সিফফিনের যুদ্ধে মুয়াবিয়া আমর ইবনুল আস এর পরামর্শে সন্ধির জন্য যুদ্ধ বিরতি করেন। পরবর্তীতে যুদ্ধের দুই পক্ষ হযরত আলী ও মুয়াবিয়ার মধ্যে মীমাংসা করার জন্য হযরত আলীর পক্ষ থেকে আবু মুসা আল আসারি এবং মুয়াবিয়ার পক্ষে আমর ইবনুল আস মধ্যস্থতাকারী হিসেবে নিযুক্ত হন। তখন মীমাংসা করার জন্য দুমাতুল জন্দলে একটি সালিশি বৈঠক বসে। বৈঠকে হযরত আলীর সরলতার সুযোগ নিয়ে মুয়াবিয়ার মধ্যস্থতাকারী আমর ইবনুল আস শঠতা করে মুয়াবিয়াকে খলিফা ঘোষণা করে। যার ফলে ইসলামে নতুন এক শাসনব্যবস্থা সূচনা হয়। যেই শাসনব্যবস্থায় মুয়াবিয়া খিলাফতে অধিষ্ঠিত হওয়ার পর খোলাফায়ে রাশেদীনদের সকল গণতান্ত্রিক নীতি বর্জন করে রাজতন্ত্র প্রবর্তন করেন। এরই মধ্য দিয়ে ইসলামে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বিলুপ্ত হয়ে রাজতন্ত্র সূচনা হয়। তাই বলা যায়, উদ্দীপকের যুদ্ধের মতো সিফফিনের যুদ্ধেও ইসলামে এক নতুন শাসনব্যবস্থার যাত্রা শুরু হয়।

HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · সৃজনশীল

তুমি কি মনে কর উদ্দীপকের যুদ্ধের মতো উক্ত যুদ্ধের ফলেও ইসলামে এক নত…

উদ্দীপক

পলাশীর যুদ্ধ বাংলার ভাগ্যাকাশে চরম বিপর্যয় ডেকে আনে। ১৭৫৭ সালে সংঘটিত এ যুদ্ধে মিরজাফরের শঠতাপূর্ণ আচরণে বাংলার শেষ নবাব সিরাজ-উদ-দৌলার পরাজয় ঘটে। এ যুদ্ধে মীরমদন, মোহনলাল যখন প্রাণপণ লড়াই করে নবাবের বিজয়কে সুনিশ্চিত করে তোলেন, তখনই মিরজাফর নবাবকে যুদ্ধ বন্ধ করতে পরামর্শ দেন। নবাব মীরজাফর কে বিশ্বাস করে যুদ্ধ বন্ধ করার ঘোষণা দেন। মিরজাফরের এ বিশ্বাসঘাতকতায় নবাবের পরাজয় ঘটে। ফলে ভারতবর্ষে ইংরেজ ঔপনিবেশিক শাসনের সূত্রপাত ঘটে।

Comilla · 2022

উত্তর

মুয়াবিয়াকে আরব বিশ্বের প্রথম রাজা বলা হয়।

উত্তর

ইরাকের বন্দীদের মুক্তিদানের জন্য খলিফা সুলাইমানকে আশীর্বাদে চাবি বলা হয়। উমাইয়া শাসনামলে ইরানের শাসনকর্তা হাজ্জাজ বিন ইউসুফ এ বসরায় ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী (রাঃ) এর বিদ্রোহ দমন করেন। এ সময় তিনি হাজার হাজার মানুষকে বন্দী করে কারাগারে নিক্ষেপ করেন। খলিফা সুলাইমান ক্ষমতায় এসে হাজ্জাজের বন্দীকৃত কয়েদিদের মুক্ত করে দেন। এই কারণে সুলাইমানকে মিফতাহুল খায়র বা আশীর্বাদের চাবি বলা হয়।

উত্তর

উদ্দীপকে বর্ণিত যুদ্ধের সাথে সিফফিনের যুদ্ধের সাদৃশ্য রয়েছে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো :উদ্দীপকের পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার ইংরেজদের বিরুদ্ধে পরাজয় মূলত ছিল তার নিজের লোকদেরই বিশ্বাসঘাতকতার জন্য। পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার কিছু সেনাপতি যখন সৈন্যদের নিয়ে প্রাণপণে বিজয়ের জন্য লড়াই করছে তখন নবাব মীরজাফরের বুদ্ধিতে যুদ্ধ বন্ধ করার ঘোষণা দেন। মূলত ইংরেজদের সাথে হাত মিলিয়ে নবাবকে পরাজিত করার জন্যই মীরজাফর নবাবকে যুদ্ধ বন্ধ করার বুদ্ধি দেন। যার ফলে নবাবের পরাজয় ঘটে। ইসলামে তৃতীয় খলিফা হযরত ওসমান (রা.) এর শাসনামলে মুয়াবিয়া অবৈধভাবে অনেক সম্পত্তির অধিকারী হন। পরবর্তীতে ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী (রা.) তাকে গভর্নরের দায়িত্ব থেকে সরে গিয়ে অবৈধ সম্পত্তি রাষ্ট্রের কোষাগারে জমা দিতে নির্দেশ দেন। কিন্তু মুয়াবিয়া গভর্নরের দায়িত্ব ত্যাগ এবং অবৈধ সম্পত্তি জমা দেয়া উভয় নির্দেশই অমান্য করেন। এর ফলে একপর্যায়ে হযরত আলী (রা.) এবং মুয়াবিয়ার মধ্যে যুদ্ধ শুরু হয়। যুদ্ধে যখন হযরত আলীর বিজয় সুনিশ্চিত তখন মুয়াবিয়ার সেনাপতি ও উপদেষ্টা আমর ইবনুল আসের পরামর্শে তিনি যুদ্ধ স্থগিত করেন ও সন্ধির আহবান জানান। কিন্তু আমর ইবনুল আস পরবর্তীতে শালিশে বসে বিশ্বাসঘাতকতা করে মুয়াবিয়া কে খলিফা ঘোষণা করে। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত যুদ্ধের সাথে সিফফিনের যুদ্ধের সাদৃশ্য রয়েছে।

উত্তর

উদ্দীপকের যুদ্ধের মতো সিফফিনের যুদ্ধেও ইসলামে এক নতুন শাসনব্যবস্থার যাত্রা শুরু হয়। নিম্নে তার যৌক্তিকতা তুলে ধরা হলো :উদ্দীপকে মীর জাফরের বিশ্বাসঘাতকতার কারণে নবাব সিরাজউদ্দৌলা পলাশীর যুদ্ধে পরাজিত হন। যার ফলে নবাবের পরাজয় ঘটে। যার ফলে ব্রিটিশরা ভারতবর্ষের ক্ষমতায় আসেন আর ভারতবর্ষে সূচনা ঘটে উপনিবেশিক শাসনের। সিফফিনের যুদ্ধে মুয়াবিয়া আমর ইবনুল আস এর পরামর্শে সন্ধির জন্য যুদ্ধ বিরতি করেন। পরবর্তীতে যুদ্ধের দুই পক্ষ হযরত আলী ও মুয়াবিয়ার মধ্যে মীমাংসা করার জন্য হযরত আলীর পক্ষ থেকে আবু মুসা আল আসারি এবং মুয়াবিয়ার পক্ষে আমর ইবনুল আস মধ্যস্থতাকারী হিসেবে নিযুক্ত হন। তখন মীমাংসা করার জন্য দুমাতুল জন্দলে একটি সালিশি বৈঠক বসে। বৈঠকে হযরত আলীর সরলতার সুযোগ নিয়ে মুয়াবিয়ার মধ্যস্থতাকারী আমর ইবনুল আস শঠতা করে মুয়াবিয়াকে খলিফা ঘোষণা করে। যার ফলে ইসলামে নতুন এক শাসনব্যবস্থা সূচনা হয়। যেই শাসনব্যবস্থায় মুয়াবিয়া খিলাফতে অধিষ্ঠিত হওয়ার পর খোলাফায়ে রাশেদীনদের সকল গণতান্ত্রিক নীতি বর্জন করে রাজতন্ত্র প্রবর্তন করেন। এরই মধ্য দিয়ে ইসলামে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বিলুপ্ত হয়ে রাজতন্ত্র সূচনা হয়। তাই বলা যায়, উদ্দীপকের যুদ্ধের মতো সিফফিনের যুদ্ধেও ইসলামে এক নতুন শাসনব্যবস্থার যাত্রা শুরু হয়।
HSCIslamic History 1st paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে নির্দেশিত উত্ত হত্যাকাণ্ডের পশ্চাতে নিহিত ছিল-
i. ক্ষমতা লিন্সা
ii. প্রতিহিংসা
iii. প্রতিদ্বন্দ্বিতানিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে বর্ণিত ফুয়াদ পাশার সাথে হত্যাকান্ডের শিকার কোন চরিত্রের মিল রয়েছে?

Dhaka · 2017

  • আবু মুসলিম খোরাসানি
  • হাজ্জাজ বিন ইউসুফ
  • মুসা বিন নুসায়ের
  • আল আমিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?

Dhaka · 2017

  • মুয়াবিয়া (রা)
  • ইয়াজিদ
  • আব্দুল মালিক
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?

Dhaka · 2017

  • মদিনা
  • দামেস্ক
  • কুফা
  • বাগদাদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?

Dhaka · 2017

  • মরুভূমির দেশ বলে
  • আরব সাগরের তীরে অবস্থিত বলে
  • আরব পবিত্র তুমি হওয়ার জন্য
  • তিন দিক জলবেষ্টিত হওয়ার কারণে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?

Dhaka · 2017

  • ৭৫০
  • ৯০৯
  • ৯২৯
  • ১০৩১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন এনেছিল তা হলো-
i. মর্যাদা প্রতিষ্ঠা
ii. উম্মাহ গঠন
iii. রাষ্ট্রগঠননিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?

Dhaka · 2018

  • মুয়াবিয়া
  • আব্দুল মালিক
  • আল ওয়ালিদ
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-
i. সাম্রাজ্য বিস্তার
ii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্রসারণ
iii. স্থাপত্য শিল্পের বিকাশনিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-
i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়
ii. খলিফার মর্যাদা ক্ষুণœ হয়
iii. খারিজিদের উৎপত্তি হয়নিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও iiii ও iii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q.বন্দিদের প্রতি উক্ত যুদ্ধের শিক্ষা হচ্ছে-
i. মানবিক আচরণ করা
ii. সহজশর্তে মুক্তি দেওয়া
iii. সারা জীবন বন্দি রাখানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q. উদ্দীপকে বর্ণিত ঘটনাটির ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের মিল আছে?

Combined · 2019

  • বদরের যুদ্ধ
  • ওহুদের যুদ্ধ
  • খন্দকের যুদ্ধ
  • মুতার যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা 'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-i. সাম্রাজ্য বিস্তারii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়ii. খলিফার মর্যাদা ক্ষউদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।