শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের সাথে কোন উমাইয়া খলিফার কর্মকাণ্ডের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকের সাথে উমাইয়া খলিফা ওমর বিন আব্দুল আজিজের কর্মকাণ্ডের সাদৃশ্য রয়েছে। উমাইয়া খলিফাদের মধ্যে ব্যতিক্রমধর্মী একজন শ্রেষ্ঠ ও মহান শাসক ছিলেন খলিফা ওমর বিন আব্দুল আজিজ। তিনি তার আগের শাসকদের বিশ্বাসঘাতকতা, ষড়যন্ত্র ও নিষ্ঠুরতার নীতি পরিহার করে খুলাফায়ে রাশেদিনের আদর্শ অনুসারে শাসনকাজ পরিচালনা করেন। তিনি রাজস্ব ব্যবস্থার ব্যাপক সংস্কার সাধন করেন। উদ্দীপকে বর্ণিত গাজান খানের (মোঙ্গল নেতা) কাজে ওমর বিন আবদুল আজিজের কর্মকাণ্ডের প্রতিফলন ঘটেছে। উদ্দীপকের গাজান খানের মতো উমাইয়া খলিফা ওমর বিন আব্দুল আজিজ ক্ষমতায় আরোহণ করে মুয়াবিয়া থেকে সুলায়মান পর্যন্ত উমাইয়া খলিফাদের বিশ্বাসঘাতকতা, ষড়যন্ত্র ও নিষ্ঠুরতার নীতি পরিহার করেন। তিনি একজন ধার্মিক খলিফা হিসেবে খুলাফায়ে রাশেদিনের শাসননীতি পুনঃপ্রতিষ্ঠা করেন। কুরআন ও হাদিসের বিধান অনুসারে তিনি জীবনযাপন ও শাসনকাজ পরিচালনা করেন। এজন্য তিনি দ্বিতীয় ওমর হিসেবে পরিচিতি লাভ করেন । ধনী, দরিদ্র, আরব-অনারব, আরব মুসলিম, নওমুসলিম, হিমারীয়-মুদারীয় এরূপ ভেদাভেদ তিনি পছন্দ করতেন না। তাই সবার প্রতি তিনি উদার নীতি গ্রহণ করেন। খলিফা হিসেবে ইসলাম প্রচারকে তিনি প্রধান দায়িত্ব বলে মনে করেন। এজন্য ইসলামের প্রসারকল্পে তিনি ঘোষণা করেন, যে ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করবে তাকে খারাজ (ভূমিকর) ও জিজিয়া (অমুসলিমদের নিরাপত্তা কর) থেকে অব্যাহতি দেওয়া হবে। এছাড়া তাকে অতিরিক্ত পেনশন দেওয়া হবে বলেও তিনি ঘোষণা দেন। এভাবে তিনি রাজস্ব নীতি পরিবর্তনের মাধ্যমে অমুসলিমদের ইসলামের প্রতি আকৃষ্ট করেন। তাই বলা যায়, গাজান খান ও ওমর বিন আব্দুল আজিজের কর্মকাণ্ড একইসূত্রে গাঁথা।

HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · সৃজনশীল

উদ্দীপকের সাথে কোন উমাইয়া খলিফার কর্মকাণ্ডের সাদৃশ্য রয়েছে? ব্যাখ…

উদ্দীপক

গাজান খান সিংহাসনে আরোহণ করে পূর্বসূরিদের সকল অন্যায় নীতি পরিহার করেন। ধর্মপ্রাণ এই শাসক শাসনকার্যে পূর্ণ ইসলামি রীতিনীতি পুনঃস্থাপন করেন। রাজস্ব ব্যবস্থায় সংস্কার সাধন করে তিনি অমুসলিমদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করেন।

Rajshahi · 2018

উত্তর

৬৯১ খ্রিষ্টাব্দে উমাইয়া খলিফা আবদুল মালিকের জেরুজালেমে নির্মিত অষ্টাকোণাকৃতির স্মৃতিস্তম্ভই ডোম-অব-দি রক (কুব্বাতুস সাখরা) নামে পরিচিত।

উত্তর

আবদুল মালিককে রাজেন্দ্র বা Father of kings বলার কারণ তার পরবর্তী চারজন খলিফাই আবদুল মালিকের পুত্র ছিলেন। খলিফা আবদুল মালিকের মৃত্যুর পর তার চার পুত্র পর্যায়ক্রমে উমাইয়া খিলাফতে অধিষ্ঠিত হন। এরা হলেন- আল ওয়ালিদ (৭০৫ ৭১৫ খ্রি.) সুলাইমান (৭১৫ ৭১৭ খ্রি.), দ্বিতীয় ইয়াজিদ (৭২০ ৭২৪ খ্রি.) এবং হিশাম (৭২৪ ৭৪৩ খ্রি.)। তারা সুযোগ্য নেতৃত্ব দিয়ে উমাইয়া খিলাফতকে সমৃদ্ধির স্বর্ণশিখরে পৌঁছে দেন। ঐতিহাসিক পি. কে. হিট্টি বলেন,“আবদুল মালিক এবং তার উত্তরাধিকারী চার পুত্রের শাসনকালে দামেস্কের এ রাজবংশ শৌর্যবীর্য ও গৌরবের চরম শিখরে আরোহণ করে।” এ কারণে আবদুল মালিককে রাজেন্দ্ৰ বলা হয়।

উত্তর

উদ্দীপকের সাথে উমাইয়া খলিফা ওমর বিন আব্দুল আজিজের কর্মকাণ্ডের সাদৃশ্য রয়েছে। উমাইয়া খলিফাদের মধ্যে ব্যতিক্রমধর্মী একজন শ্রেষ্ঠ ও মহান শাসক ছিলেন খলিফা ওমর বিন আব্দুল আজিজ। তিনি তার আগের শাসকদের বিশ্বাসঘাতকতা, ষড়যন্ত্র ও নিষ্ঠুরতার নীতি পরিহার করে খুলাফায়ে রাশেদিনের আদর্শ অনুসারে শাসনকাজ পরিচালনা করেন। তিনি রাজস্ব ব্যবস্থার ব্যাপক সংস্কার সাধন করেন। উদ্দীপকে বর্ণিত গাজান খানের (মোঙ্গল নেতা) কাজে ওমর বিন আবদুল আজিজের কর্মকাণ্ডের প্রতিফলন ঘটেছে। উদ্দীপকের গাজান খানের মতো উমাইয়া খলিফা ওমর বিন আব্দুল আজিজ ক্ষমতায় আরোহণ করে মুয়াবিয়া থেকে সুলায়মান পর্যন্ত উমাইয়া খলিফাদের বিশ্বাসঘাতকতা, ষড়যন্ত্র ও নিষ্ঠুরতার নীতি পরিহার করেন। তিনি একজন ধার্মিক খলিফা হিসেবে খুলাফায়ে রাশেদিনের শাসননীতি পুনঃপ্রতিষ্ঠা করেন। কুরআন ও হাদিসের বিধান অনুসারে তিনি জীবনযাপন ও শাসনকাজ পরিচালনা করেন। এজন্য তিনি দ্বিতীয় ওমর হিসেবে পরিচিতি লাভ করেন । ধনী, দরিদ্র, আরব-অনারব, আরব মুসলিম, নওমুসলিম, হিমারীয়-মুদারীয় এরূপ ভেদাভেদ তিনি পছন্দ করতেন না। তাই সবার প্রতি তিনি উদার নীতি গ্রহণ করেন। খলিফা হিসেবে ইসলাম প্রচারকে তিনি প্রধান দায়িত্ব বলে মনে করেন। এজন্য ইসলামের প্রসারকল্পে তিনি ঘোষণা করেন, যে ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করবে তাকে খারাজ (ভূমিকর) ও জিজিয়া (অমুসলিমদের নিরাপত্তা কর) থেকে অব্যাহতি দেওয়া হবে। এছাড়া তাকে অতিরিক্ত পেনশন দেওয়া হবে বলেও তিনি ঘোষণা দেন। এভাবে তিনি রাজস্ব নীতি পরিবর্তনের মাধ্যমে অমুসলিমদের ইসলামের প্রতি আকৃষ্ট করেন। তাই বলা যায়, গাজান খান ও ওমর বিন আব্দুল আজিজের কর্মকাণ্ড একইসূত্রে গাঁথা।

উত্তর

উক্ত খলিফা অর্থাৎ ওমর বিন আব্দুল আজিজের শাসন নীতি ছিল জনকল্যাণমুখী-মন্তব্যটি যথার্থ। খলিফা ওমর বিন আব্দুল আজিজ তার আগের ও পরের সব উমাইয়া শাসক থেকে চারিত্রিক গুণাবলি, ধর্মপালন ও শাসনকার্যে একেবারেই ভিন্ন ছিলেন। তিনি ধার্মিক, সুবিচারক, উদার, সরল ও শান্তি প্রিয় মানুষ ছিলেন। তিনি ইসলাম ধর্ম প্রচারে বিশেষ মনোযোগী হন এবং প্রজাকল্যাণে জনসাধারণের ওপর থেকে অতিরিক্ত কর রহিত করে একটি জনকল্যাণকামী শাসনব্যবস্থা চালু করেন। ৭১৫ খ্রিষ্টাব্দে ওমর বিন আব্দুল আজিজ ক্ষমতায় আরোহণ করে খুলাফায়ে রাশেদিনের নীতি অনুসারে একটি জনকল্যাণমুখী শাসন ব্যবস্থা চালু করেন। তিনি তার পূর্ববর্তী খলিফাদের কলুষিত নীতি ত্যাগ করে দুর্নীতিমুক্ত, ন্যায়নিষ্ঠ, গোত্র ও স্বজনপ্রীতিমুক্ত একটি সর্বজনীন প্রশাসন প্রতিষ্ঠার নীতি গ্রহণ করেন। তিনি মাওয়ালিদের (অনারব মুসলিম) ওপর থেকে জিজিয়া ও খারাজ প্রত্যাহার করেন। এছাড়া ইসলামের প্রসারকল্পে ঘোষণা দেন যে, ব্যক্তি ইসলাম গ্রহণ করবে তাকে খারাজ ও জিজিয়া থেকে অব্যাহতি দেওয়া হবে। ফলে ইসলামের ব্যাপক প্রসার ঘটে। ইসলামের সাম্য, মৈত্রী, ভ্রাতৃত্ব-এ নীতিতে উদ্বুদ্ধ হয়ে তিনি মাওয়ালিদের জিজিয়া ও খারাজ থেকে মুক্ত করেন এবং মুসলমানদেরকে যাকাত ও উশর প্রদানের নির্দেশ দেন। খলিফা দ্বিতীয় ওমরের রাজ্য শাসনের মূলমন্ত্র ছিল মানবতার সেবা ও প্রজাপালন। তিনি প্রাদেশিক গভর্নরদের কল্যাণকামী শাসন ব্যবস্থার রূপরেখা প্রণয়নের নির্দেশ দেন। প্রজাপীড়ন পরিহার করে জনসাধারণের দুঃখ-দুর্দশা লাঘবে তিনি নানা উদ্যোগ গ্রহণ করেন । উমাইয়াদের চরম শত্রু হাশেমি, খারেজি সবার প্রতি তিনি উদার নীতি গ্রহণ করেন। এভাবে ওমর বিন আব্দুল আজিজ উদারনৈতিক জনকল্যাণকামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেন। উপরের আলোচনা থেকে বলা যায়, ওমর বিন আবদুল আজিজ মুসলমান, অমুসলমান, আরব-অনারব, হিমারীয়, মুদারীয় সবার সমানাধিকারের ভিত্তিকে একটি জনকল্যাণকামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন।
HSCIslamic History 1st paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে নির্দেশিত উত্ত হত্যাকাণ্ডের পশ্চাতে নিহিত ছিল-
i. ক্ষমতা লিন্সা
ii. প্রতিহিংসা
iii. প্রতিদ্বন্দ্বিতানিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে বর্ণিত ফুয়াদ পাশার সাথে হত্যাকান্ডের শিকার কোন চরিত্রের মিল রয়েছে?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন এনেছিল তা হলো-
i. মর্যাদা প্রতিষ্ঠা
ii. উম্মাহ গঠন
iii. রাষ্ট্রগঠননিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-
i. সাম্রাজ্য বিস্তার
ii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্রসারণ
iii. স্থাপত্য শিল্পের বিকাশনিচের কোনটি সঠিক?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-
i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়
ii. খলিফার মর্যাদা ক্ষুণœ হয়
iii. খারিজিদের উৎপত্তি হয়নিচের কোনটি সঠিক?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q.বন্দিদের প্রতি উক্ত যুদ্ধের শিক্ষা হচ্ছে-
i. মানবিক আচরণ করা
ii. সহজশর্তে মুক্তি দেওয়া
iii. সারা জীবন বন্দি রাখানিচের কোনটি সঠিক?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q. উদ্দীপকে বর্ণিত ঘটনাটির ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের মিল আছে?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা 'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-i. সাম্রাজ্য বিস্তারii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়ii. খলিফার মর্যাদা ক্ষউদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।