উদ্দীপকের মেঙ্গু খানের সাথে খলিফা আল ওয়ালিদের শাসনামলের কোন প্রাদেশিক গভর্নরের সাদৃশ্য রয়েছে ? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের মেঙ্গু খানের সাথে উমাইয়া খলিফা প্রথম ওয়ালিদের শাসনামলের পূর্বাঞ্চলীয় প্রাদেশিক গভর্নর হাজ্জাজ বিন ইউসুফের সাদৃশ্য রয়েছে। হাজ্জাজ বিন ইউসুফ ছিলেন একজন দক্ষ প্রশাসক। তিনি উমাইয়া বংশকে পতনের হাত থেকে রক্ষা করে একে সমৃদ্ধি ও গৌরবের পথে চালিত করেন। উমাইয়া খিলাফতের চরম দুর্দিনে হাজ্জাজ নিজের মেধা ও কর্মদক্ষতার বলে উমাইয়া বংশকে বিপদমুক্ত করেন। হাজ্জাজের অসাধারণ প্রতিভার পরিচয় পেয়ে খলিফা আবদুল মালিক তাকে সাম্রাজ্যের পূর্বাঞ্চলের শাসনকর্তা নিযুক্ত করেন। পরের খলিফা আল ওয়ালিদও তাকে সে পদে বহাল রাখেন। হাজ্জাজ নিষ্ঠার সাথে নিজের কর্তব্য পালন করতে গিয়ে অনেক সময় নৃশংসতার পরিচয় দিয়েছেন। উদ্দীপকে বর্ণিত মঙ্গু খানের মধ্যেও এমন চারিত্রিক বৈশিষ্ট্য দেখা যায় । উদ্দীপকের চেঙ্গিস খান তার সাম্রাজ্যকে দুটি ভাগে ভাগ করে সেখানে দুইজন দক্ষ প্রতিনিধি নিয়োগ দিয়েছিলেন। তারা উভয়েই পরস্পরের সঙ্গে প্রতিযোগিতার মাধ্যমে রাজ্য বিস্তার করলেও মেঙ্গু খান ছিলেন খুবই নৃশংস একইভাবে উমাইয়া খলিফা আবদুল মালিক সাম্রাজ্যকে দুই ভাগ করে পূর্বাঞ্চলের ভার দেন হাজ্জাজ বিন ইউসুফের ওপর। আর পশ্চিমাঞ্চলের শাসনভার দেন মুসা ইবনে নুসায়েরের ওপর। হাজ্জাজ বিন ইউসুফ আল ওয়ালিদের সময়ে সাম্রাজ্য বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তিনি মধ্য এশিয়া, ভারতের সিন্ধু ও আফ্রিকার বিভিন্ন স্থান জয় করে ওয়ালিদের সাম্রাজ্যের বিস্তৃতি ঘটান। তিনি সাম্রাজ্য বিস্তারের ক্ষেত্রে কঠোর নীতি অবলম্বন করেন। এ বিজয়াভিয়ানে অনেক লোককে নৃশংসভাবে হত্যা করা হয়। অনেক ঐতিহাসিক হাজ্জাজকে দুরাত্মা, নৃশংসতার অবতার এবং 'আরবের নিরো' বলে আখ্যায়িত করেছেন। হাজ্জাজ অনেক মদিনাবাসী এমনকি মহানবি (স)-এর জীবিত সাহাবিদের ওপরও অত্যাচার করেছিলেন। সুতরাং বলা যায়, মেঙ্গু 'খানের সাথে ওয়ালিদের শাসনামলের পূর্বাঞ্চলীয় প্রাদেশিক গভর্নর হাজ্জাজ বিন ইউসুফের মিল রয়েছে।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উদ্দীপকের মেঙ্গু খানের সাথে খলিফা আল ওয়ালিদের শাসনামলের কোন প্রাদে…
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর