শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের চেঙ্গিস খানের মতো খলিফা আল ওয়ালিদও মূলত দক্ষ সেনাপতিদের কারণে সাম্রাজ্যের বিস্তৃতিতে সক্ষম হয়েছিলেন- বিশ্লেষণ করো ।

উত্তর: চেঙ্গিস খানের মতো খলিফা প্রথম ওয়ালিদও মূলত দক্ষ সৈনাপতিদের কারণে খিলাফতের সর্বাধিক বিস্তৃতি ঘটাতে সক্ষম হয়েছিলেন— উক্তিটি যথার্থ । উমাইয়া খলিফা আল ওয়ালিদ ছিলেন তৎকালীন বিশ্বের শ্রেষ্ঠ বিজেতাদের অন্যতম। তবে তিনি শুধু তার নিজস্ব বীরত্বে এত বিশাল সাম্রাজ্যের অধিকারী হতে পারেননি। দক্ষ সেনাপতিদের অক্লান্ত চেষ্টা ও অসাধারণ শৌর্যবীর্যের বদৌলতেই আল ওয়ালিদ এশিয়া, ইউরোপ ও আফ্রিকা মহাদেশের বহুস্থানে আরব অধিকার প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিলেন । উদ্দীপকেও রাজ্য বিস্তারে দক্ষ সেনাপতিদের অবদানের প্রতি ইঙ্গিত করা হয়েছে। উদ্দীপকে বর্ণিত দুর্ধর্ষ মোঙ্গল বিজেতা চেঙ্গিস খানের মতো খলিফা প্রথম ওয়ালিদের সাম্রাজ্য বিস্তারের ক্ষেত্রেও সেনাপতিদের অনুরূপ ভূমিকা লক্ষণীয়। প্রথম ওয়ালিদ তার শাসনামলে হাজ্জাজ, কোতায়বা, ইবনে কাসিম, তারিক ও মুসার মতো বিখ্যাত রণনিপুণ সেনাপতিদের সাহায্য লাভ করার ফলে সাম্রাজ্য বিস্তারে অভাবনীয় সফলতা অর্জন করেছিলেন। ৭০৫ খ্রিষ্টাব্দে খলিফা ওয়ালিদের ভাই মাসলামা ও ছেলে আব্বাসের সহায়তায় কোতায়বা মধ্য এশিয়ার বোখারা, সমরখন্দ দখল করেন। ৭১০-৭১৩ খ্রিষ্টাব্দের মধ্যে কোতায়বা, খোজান্দা, তাসখন্দ ও ফারগানা দখল করে চীন সীমান্তে পৌঁছেন । ৭১৪ খ্রিষ্টাব্দে তিনি কাশগড় জয় করে সমগ্র মধ্য এশিয়া নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছিলেন। এদিকে ভারতের সিন্ধুর রাজা দাহিরের দম্ভের জবাবে ওয়ালিদের পূর্বাঞ্চলীয় শাসনকর্তা হাজ্জাজ বিন ইউসুফের আদেশে সেনাপতি মুহাম্মদ বিন কাসিম ৭১২ খ্রিষ্টাব্দে সিন্ধু অধিকার করেন। অন্যদিকে ইফ্রিকিয়ার শাসনকর্তা মুসা নৌপথে আক্রমণ চালিয়ে মেজকা, মিনকা, ইডিকা প্রভৃতি দ্বীপ রোমানদের কাছ থেকে জয় করে মুসলিম সাম্রাজ্যভুক্ত করেন। তার সেনাপতি তারিক বিন জিয়াদ ৭১১ খ্রিষ্টাব্দে মাত্র ১২০০ সৈন্য নিয়ে স্পেনের রাজা রডারিককে পরাজিত করে স্পেনে মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন । উপরের আলোচনা থেকে বলা যায়, যোগ্য সেনাপতিদের দক্ষতা ও আন্তরিক প্রচেষ্টার ফলেই ওয়ালিদের সাম্রাজ্য একদিকে স্পেনের উত্তর আটলান্টিক উপকূল থেকে স্পেন-ফ্রান্স সীমান্তের পিরেনিজ পর্বতমালা ও অদূরের দ্বীপাঞ্চল এবং অন্যদিকে ভারতের সিন্ধু থেকে চীনের সীমান্ত পর্যন্ত বিস্তৃতি লাভ করে।

HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · সৃজনশীল

উদ্দীপকের চেঙ্গিস খানের মতো খলিফা আল ওয়ালিদও মূলত দক্ষ সেনাপতিদের …

উদ্দীপক

চেঙ্গিস খান শুধু তার নিজস্ব বীরত্বে বিশাল সাম্রাজ্যের অধিকারী হতে পারেননি। দক্ষ সেনাপতির রণনিপুণতাই তার সাম্রাজ্যের বিস্তৃতির প্রধান কারণ ছিল। তাছাড়া সাম্রাজ্য বিস্তার করেই তিনি ক্ষান্ত হননি। চেঙ্গিস খান তার বিশাল সাম্রাজ্যকে উত্তরাঞ্চল' ও 'দক্ষিণাঞ্চল' নামক দুটি প্রধান উইংয়ে বিভক্ত করে সেখানে দুইজন দক্ষ প্রতিনিধি নিয়োগ করেছিলেন। তারা দুজনই পরস্পর প্রতিযোগিতার মাধ্যমে রাজ্য বিস্তার করতেন। তবে এদের মধ্যে দক্ষিণাঞ্চলীয় প্রতিনিধি মেঙ্গু খান ছিলেন খুবই নৃশংস।

Dhaka · 2019

উত্তর

কুব্বাত-আস-সাখরা জেরুজালেমে অবস্থিত।

উত্তর

ইরাকের বন্দিদের মুক্তিদানের জন্য খলিফা সুলায়মানকে আশীর্বাদের চাবি বলা হয় । উমাইয়া শাসনামলে ইরাকের শাসনকর্তা হাজ্জাজ বিন ইউসুফ কুফা ও বসরায় ইসলামের চতুর্থ খলিফা হযরত আলি (রা)-এর অনুসারীদের বিদ্রোহ দমন করেন। এ সময় তিনি হাজার হাজার মানুষকে বন্দি করে কারাগারে নিক্ষেপ করেন। খলিফা সুলায়মান ক্ষমতায় আরোহণের পর হাজ্জাজের বন্দিকৃত কয়েদিদের মুক্ত করে দেন। এ কারণে তাকে মিফতাহুল খায়র বা আশীর্বাদের চাবি বলা হয় ।

উত্তর

উদ্দীপকের মেঙ্গু খানের সাথে উমাইয়া খলিফা প্রথম ওয়ালিদের শাসনামলের পূর্বাঞ্চলীয় প্রাদেশিক গভর্নর হাজ্জাজ বিন ইউসুফের সাদৃশ্য রয়েছে। হাজ্জাজ বিন ইউসুফ ছিলেন একজন দক্ষ প্রশাসক। তিনি উমাইয়া বংশকে পতনের হাত থেকে রক্ষা করে একে সমৃদ্ধি ও গৌরবের পথে চালিত করেন। উমাইয়া খিলাফতের চরম দুর্দিনে হাজ্জাজ নিজের মেধা ও কর্মদক্ষতার বলে উমাইয়া বংশকে বিপদমুক্ত করেন। হাজ্জাজের অসাধারণ প্রতিভার পরিচয় পেয়ে খলিফা আবদুল মালিক তাকে সাম্রাজ্যের পূর্বাঞ্চলের শাসনকর্তা নিযুক্ত করেন। পরের খলিফা আল ওয়ালিদও তাকে সে পদে বহাল রাখেন। হাজ্জাজ নিষ্ঠার সাথে নিজের কর্তব্য পালন করতে গিয়ে অনেক সময় নৃশংসতার পরিচয় দিয়েছেন। উদ্দীপকে বর্ণিত মঙ্গু খানের মধ্যেও এমন চারিত্রিক বৈশিষ্ট্য দেখা যায় । উদ্দীপকের চেঙ্গিস খান তার সাম্রাজ্যকে দুটি ভাগে ভাগ করে সেখানে দুইজন দক্ষ প্রতিনিধি নিয়োগ দিয়েছিলেন। তারা উভয়েই পরস্পরের সঙ্গে প্রতিযোগিতার মাধ্যমে রাজ্য বিস্তার করলেও মেঙ্গু খান ছিলেন খুবই নৃশংস একইভাবে উমাইয়া খলিফা আবদুল মালিক সাম্রাজ্যকে দুই ভাগ করে পূর্বাঞ্চলের ভার দেন হাজ্জাজ বিন ইউসুফের ওপর। আর পশ্চিমাঞ্চলের শাসনভার দেন মুসা ইবনে নুসায়েরের ওপর। হাজ্জাজ বিন ইউসুফ আল ওয়ালিদের সময়ে সাম্রাজ্য বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তিনি মধ্য এশিয়া, ভারতের সিন্ধু ও আফ্রিকার বিভিন্ন স্থান জয় করে ওয়ালিদের সাম্রাজ্যের বিস্তৃতি ঘটান। তিনি সাম্রাজ্য বিস্তারের ক্ষেত্রে কঠোর নীতি অবলম্বন করেন। এ বিজয়াভিয়ানে অনেক লোককে নৃশংসভাবে হত্যা করা হয়। অনেক ঐতিহাসিক হাজ্জাজকে দুরাত্মা, নৃশংসতার অবতার এবং 'আরবের নিরো' বলে আখ্যায়িত করেছেন। হাজ্জাজ অনেক মদিনাবাসী এমনকি মহানবি (স)-এর জীবিত সাহাবিদের ওপরও অত্যাচার করেছিলেন। সুতরাং বলা যায়, মেঙ্গু 'খানের সাথে ওয়ালিদের শাসনামলের পূর্বাঞ্চলীয় প্রাদেশিক গভর্নর হাজ্জাজ বিন ইউসুফের মিল রয়েছে।

উত্তর

চেঙ্গিস খানের মতো খলিফা প্রথম ওয়ালিদও মূলত দক্ষ সৈনাপতিদের কারণে খিলাফতের সর্বাধিক বিস্তৃতি ঘটাতে সক্ষম হয়েছিলেন— উক্তিটি যথার্থ । উমাইয়া খলিফা আল ওয়ালিদ ছিলেন তৎকালীন বিশ্বের শ্রেষ্ঠ বিজেতাদের অন্যতম। তবে তিনি শুধু তার নিজস্ব বীরত্বে এত বিশাল সাম্রাজ্যের অধিকারী হতে পারেননি। দক্ষ সেনাপতিদের অক্লান্ত চেষ্টা ও অসাধারণ শৌর্যবীর্যের বদৌলতেই আল ওয়ালিদ এশিয়া, ইউরোপ ও আফ্রিকা মহাদেশের বহুস্থানে আরব অধিকার প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিলেন । উদ্দীপকেও রাজ্য বিস্তারে দক্ষ সেনাপতিদের অবদানের প্রতি ইঙ্গিত করা হয়েছে। উদ্দীপকে বর্ণিত দুর্ধর্ষ মোঙ্গল বিজেতা চেঙ্গিস খানের মতো খলিফা প্রথম ওয়ালিদের সাম্রাজ্য বিস্তারের ক্ষেত্রেও সেনাপতিদের অনুরূপ ভূমিকা লক্ষণীয়। প্রথম ওয়ালিদ তার শাসনামলে হাজ্জাজ, কোতায়বা, ইবনে কাসিম, তারিক ও মুসার মতো বিখ্যাত রণনিপুণ সেনাপতিদের সাহায্য লাভ করার ফলে সাম্রাজ্য বিস্তারে অভাবনীয় সফলতা অর্জন করেছিলেন। ৭০৫ খ্রিষ্টাব্দে খলিফা ওয়ালিদের ভাই মাসলামা ও ছেলে আব্বাসের সহায়তায় কোতায়বা মধ্য এশিয়ার বোখারা, সমরখন্দ দখল করেন। ৭১০-৭১৩ খ্রিষ্টাব্দের মধ্যে কোতায়বা, খোজান্দা, তাসখন্দ ও ফারগানা দখল করে চীন সীমান্তে পৌঁছেন । ৭১৪ খ্রিষ্টাব্দে তিনি কাশগড় জয় করে সমগ্র মধ্য এশিয়া নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছিলেন। এদিকে ভারতের সিন্ধুর রাজা দাহিরের দম্ভের জবাবে ওয়ালিদের পূর্বাঞ্চলীয় শাসনকর্তা হাজ্জাজ বিন ইউসুফের আদেশে সেনাপতি মুহাম্মদ বিন কাসিম ৭১২ খ্রিষ্টাব্দে সিন্ধু অধিকার করেন। অন্যদিকে ইফ্রিকিয়ার শাসনকর্তা মুসা নৌপথে আক্রমণ চালিয়ে মেজকা, মিনকা, ইডিকা প্রভৃতি দ্বীপ রোমানদের কাছ থেকে জয় করে মুসলিম সাম্রাজ্যভুক্ত করেন। তার সেনাপতি তারিক বিন জিয়াদ ৭১১ খ্রিষ্টাব্দে মাত্র ১২০০ সৈন্য নিয়ে স্পেনের রাজা রডারিককে পরাজিত করে স্পেনে মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন । উপরের আলোচনা থেকে বলা যায়, যোগ্য সেনাপতিদের দক্ষতা ও আন্তরিক প্রচেষ্টার ফলেই ওয়ালিদের সাম্রাজ্য একদিকে স্পেনের উত্তর আটলান্টিক উপকূল থেকে স্পেন-ফ্রান্স সীমান্তের পিরেনিজ পর্বতমালা ও অদূরের দ্বীপাঞ্চল এবং অন্যদিকে ভারতের সিন্ধু থেকে চীনের সীমান্ত পর্যন্ত বিস্তৃতি লাভ করে।
HSCIslamic History 1st paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে নির্দেশিত উত্ত হত্যাকাণ্ডের পশ্চাতে নিহিত ছিল-
i. ক্ষমতা লিন্সা
ii. প্রতিহিংসা
iii. প্রতিদ্বন্দ্বিতানিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে বর্ণিত ফুয়াদ পাশার সাথে হত্যাকান্ডের শিকার কোন চরিত্রের মিল রয়েছে?

Dhaka · 2017

  • আবু মুসলিম খোরাসানি
  • হাজ্জাজ বিন ইউসুফ
  • মুসা বিন নুসায়ের
  • আল আমিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?

Dhaka · 2017

  • মুয়াবিয়া (রা)
  • ইয়াজিদ
  • আব্দুল মালিক
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?

Dhaka · 2017

  • মদিনা
  • দামেস্ক
  • কুফা
  • বাগদাদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?

Dhaka · 2017

  • মরুভূমির দেশ বলে
  • আরব সাগরের তীরে অবস্থিত বলে
  • আরব পবিত্র তুমি হওয়ার জন্য
  • তিন দিক জলবেষ্টিত হওয়ার কারণে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?

Dhaka · 2017

  • ৭৫০
  • ৯০৯
  • ৯২৯
  • ১০৩১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন এনেছিল তা হলো-
i. মর্যাদা প্রতিষ্ঠা
ii. উম্মাহ গঠন
iii. রাষ্ট্রগঠননিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?

Dhaka · 2018

  • মুয়াবিয়া
  • আব্দুল মালিক
  • আল ওয়ালিদ
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-
i. সাম্রাজ্য বিস্তার
ii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্রসারণ
iii. স্থাপত্য শিল্পের বিকাশনিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-
i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়
ii. খলিফার মর্যাদা ক্ষুণœ হয়
iii. খারিজিদের উৎপত্তি হয়নিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও iiii ও iii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q.বন্দিদের প্রতি উক্ত যুদ্ধের শিক্ষা হচ্ছে-
i. মানবিক আচরণ করা
ii. সহজশর্তে মুক্তি দেওয়া
iii. সারা জীবন বন্দি রাখানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q. উদ্দীপকে বর্ণিত ঘটনাটির ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের মিল আছে?

Combined · 2019

  • বদরের যুদ্ধ
  • ওহুদের যুদ্ধ
  • খন্দকের যুদ্ধ
  • মুতার যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা 'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-i. সাম্রাজ্য বিস্তারii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়ii. খলিফার মর্যাদা ক্ষউদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।