উদ্দীপকে বর্ণিত পদক্ষেপ আবদুল মালিকের আরবীয়করণ নীতির প্রতিচ্ছবি— মূল্যায়ন করো ।
উত্তর: উদ্দীপকে বর্ণিত ব্রিটিশদের ভাষা সংস্কারমূলক পদক্ষেপ উমাইয়া খলিফা আবদুল মালিকের আরবীয়করণ নীতিরই প্রতিচ্ছবি। খলিফা আবদুল মালিকের শাসননীতির একটি প্রধান দিক ছিল আরব জাতীয়তাবাদী চেতনার বহিঃপ্রকাশ ও বিকাশ। তার এ জাতীয়তাবাদী চেতনা প্রতিষ্ঠার ক্ষেত্রে অন্যতম পদক্ষেপ ছিল সরকারি অফিসে আরবি ভাষার প্রচলন। খলিফা মালিক আঞ্চলিক ভাষাসমূহের পরিবর্তে অফিস আদালতে দলিল-পত্রাদি আরবি ভাষায় লেখার নিয়ম চালু করেন। তিনি আরবি লিপিরও উন্নতি সাধন করেন। উদ্দীপকেও এ ঘটনার প্রতিফলন লক্ষ করা যায়। উদ্দীপকে ব্রিটিশদের ইংরেজি শিক্ষা প্রসারের জন্য স্কুল প্রতিষ্ঠা ও সর ক্ষেত্রে ইংরেজি ভাষা চালুর সাথে উমাইয়া খলিফা আবদুল মালিকের আরবীয়করণ নীতি এবং আরবি লিপির উন্নতি সাধনের মিল রয়েছে। খলিফা আবদুল মালিক রাষ্ট্রের জাতীয় সংহতি বৃদ্ধি এবং সুষ্ঠু শাসনব্যবস্থা প্রবর্তনের জন্য আরবিকে রাষ্ট্রভাষার মর্যাদা দান করেন । তিনি সব সরকারি কাজে আরবি ভাষা ব্যবহারের নির্দেশ দেন। ফলে সিরিয়া ও ইরাকের প্রদেশসমূহে আরবি ভাষায় সরকারি কাজ করার নিয়ম প্রবর্তিত হয়। পরে মিসর ও পারস্যেও আরবি ভাষা সরকারি ভাষার মর্যাদালাভ করে। এর ফলে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ভাষায় প্রশাসনিক কাজকর্ম চলার কারণে কেন্দ্রীয় প্রশাসনে যে সমস্যা দেখা দিত তার অবসান ঘটে। তবে এ ব্যবস্থায় অনারব মুসলমানরা চাকরি হারায়। তাদের শূন্য পদগুলোতে আরবরা নিয়োগ পায় । অনারবরাও চাকরি লাভের জন্য আরবি ভাষা শিক্ষা শুরু করে। আরবি ভাষা রাষ্ট্রীয় মর্যাদা লাভ করার ফলে সমগ্র সাম্রাজ্যে একধরনের ভাষাভিত্তিক ঐক্য প্রতিষ্ঠিত হয়। এ ছাড়া খলিফা আবদুল মালিক আরবি লিপির উন্নতি ও উচ্চারণের সুবিধার জন্য হরকত ও নোকতার ব্যবহার প্রবর্তন করেন। খলিফার এসব উদ্যোগ আরব জাতীয়তাবাদী চেতনাকেই তুলে ধরে। পরিশেষে বলা যায়, উদ্দীপকে বর্ণিত ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে ইংরেজি ভাষার প্রচলন করে তাদের শিক্ষা-সংস্কৃতি ও প্রশাসনিক ঐতিহ্যকে ভারতের মাটিতে অনেকাংশে প্রতিষ্ঠিত করেছিল। একইভাবে খলিফা আবদুল মালিক তার সাম্রাজ্যের সর্বত্র আরবি ভাষা, লিপি ও মুদ্রার প্রচলন করে আরবীয়করণ নীতি প্রতিষ্ঠিত করেন।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত পদক্ষেপ আবদুল মালিকের আরবীয়করণ নীতির প্রতিচ্ছবি— ম…
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর