শেয়ারFacebookWhatsApp

'সময় ও প্রেক্ষাপট ভিন্ন হলেও উদ্দীপকের রাহাত আলী এবং উমাইয়া 'শাসক আবদুল মালিকের অবদান অভিন্ন'— উক্তিটির যথার্থতা নির্ণয় করো।

উত্তর: 'সময় ও প্রেক্ষাপট ভিন্ন হলেও উদ্দীপকের রাহাত আলী এবং উমাইয়া শাসক আবদুল মালিকের অবদান অভিন্ন' – উক্তিটি যথার্থ । উমাইয়া খলিফা আবদুল মালিকের শাসনামলে (৬৮৫-৭০৫ খ্রি.) পুরো সাম্রাজ্যে উমাইয়াবিরোধী বিদ্রোহ ছড়িয়ে পড়ে। হেজাজে আবদুল্লাহ বিন যুবায়ের নিজেকে খলিফা ঘোষণা করেন। ইমাম হুসাইনের হত্যার প্রতিশোধ গ্রহণের জন্য অনুশোচনাকারী দলের সদস্য মুখতার কুফা দখল করে নিজস্ব শাসন কায়েম করেন। এছাড়া খারেজি সম্প্রদায় উমাইয়া বংশের ধ্বংস সাধনে তৎপর হয়ে ওঠে। এসব অভ্যন্তরীণ কলহের সুযোগে মুসলিম সাম্রাজ্যের সীমান্তে রোমানদের আগ্রাসী কর্মকাণ্ড উমাইয়া শাসনের জন্য বিরাট হুমকির কারণ হয়ে দাঁড়ায়। তবে খলিফা আবদুল মালিক ধৈর্য, কৌশল ও সাহসের সাথে এসব সমস্যার মোকাবিলা করে উমাইয়া খিলাফতের ভিত্তি সুদৃঢ় করেন। উদ্দীপকে বলা হয়েছে প্রত্যয় ক্রীড়া সংঘের অধিনায়ক রাহাত আলী একটি প্রশিক্ষিত, সুসংগঠিত ও সুনিপুণ দল গঠন করেন। এই দলের নেতৃত্ব লাভ করেই তার উত্তরসূরি তালাত আজিজ একের পর এক শিরোপা জয় করেন। অনুরূপভাবে খলিফা আবদুল মালিক সাম্রাজ্যে বিদ্রোহ দমন করার জন্য একটি শক্তিশালী সেনাবাহিনী গঠন করেন। রাজস্বব্যবস্থার সংস্কার করে সাম্রাজ্যের আর্থিক ভিত মজবুত করেন। মৃত্যুর আগে তিনি তার পুত্র খলিফা আল ওয়ালিদের জন্য একটি বিদ্রোহ মুক্ত সাম্রাজ্য, দক্ষ প্রশাসন, অঢেল সম্পদ এবং অপরাজেয় সেনাবাহিনী রেখে যান। এরূপ একটি সাম্রাজ্য লাভ করার কারণেই খলিফা আল ওয়ালিদের পক্ষে সেটি সম্প্রসারণ করা সম্ভব হয়েছিল। উপরের আলোচনায় দেখা যায়, উদ্দীপকের রাহাত আলী এবং উমাইয়া খলিফা আবদুল মালিক তাদের উত্তরসূরিদের জন্য যথাক্রমে সুগঠিত দল এবং সাম্রাজ্য রেখে গেছেন। এর ফলেই তাদের উত্তরসূরিরা অভূতপূর্ব সাফল্য অর্জন করেছিল। সুতরাং বল যায়, সময় ও প্রেক্ষাপট ভিন্ন হলেও রাহাত আলী এবং খলিফা আবদুল মালিকের অবদান অভিন্ন।

HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · সৃজনশীল

'সময় ও প্রেক্ষাপট ভিন্ন হলেও উদ্দীপকের রাহাত আলী এবং উমাইয়া 'শাসক…

উদ্দীপক

'প্রত্যয়' ক্রিকেট অঙ্গনে একটি উদীয়মান ও শক্তিশালী ক্রীড়া সংঘ। সম্প্রতি তালাত আজিজ ক্রীড়া সংঘের নেতৃত্ব লাভ করেছে। তার নেতৃত্বে প্রত্যয় ক্রীড়া সংঘ দেশে ও দেশের বাইরে একের পর এক শিরোপা অর্জন করে চলছে। তালাত আজিজের দলে আছে বিশ্ব বরেণ্য কিছু ক্রিকেটার। তালাত আজিজের দূরদর্শী নেতৃত্বে ও বিশ্বখ্যাত খেলোয়াড়দের চোখ ধাঁধানো নৈপুণ্যে প্রত্যয় ক্রীড়া সংঘটি শক্তিশালী প্রতিপক্ষদের হারিয়ে মূল্যবান ও মর্যাদা সম্পন্ন শিরোপা ছিনিয়ে আনছে। অবশ্য সংঘের পূববর্তী অধিনায়ক রাহাত আলীর অবদানও এক্ষেত্রে কম নয়। তিনি একটি প্রশিক্ষিত, সুসংগঠিত ও সুনিপুণ দল এবং অনুকূল পরিবেশ তালাত আজিজের হাতে তুলে দিয়ে যান।

Dhaka · 2018

উত্তর

খলিফা ওমর বিন আবদুল আজিজকে উমাইয়া সাধু বলা হয় ৷

উত্তর

আবদুল মালিককে রাজেন্দ্র বা Father of kings বলার কারণ তার পরবর্তী চারজন খলিফাই আবদুল মালিকের পুত্র ছিলেন। খলিফা আবদুল মালিকের মৃত্যুর পর তার চার পুত্র পর্যায়ক্রমে উমাইয়া খিলাফতে অধিষ্ঠিত হন। এরা হলেন- আল ওয়ালিদ (৭০৫ ৭১৫ খ্রি.) সুলাইমান (৭১৫ ৭১৭ খ্রি.), দ্বিতীয় ইয়াজিদ (৭২০ ৭২৪ খ্রি.) এবং হিশাম (৭২৪ ৭৪৩ খ্রি.)। তারা সুযোগ্য নেতৃত্ব দিয়ে উমাইয়া খিলাফতকে সমৃদ্ধির স্বর্ণশিখরে পৌঁছে দেন। ঐতিহাসিক পি. কে. হিট্টি বলেন,“আবদুল মালিক এবং তার উত্তরাধিকারী চার পুত্রের শাসনকালে দামেস্কের এ রাজবংশ শৌর্যবীর্য ও গৌরবের চরম শিখরে আরোহণ করে।” এ কারণে আবদুল মালিককে রাজেন্দ্র বলা হয়।

উত্তর

প্রতিপক্ষকে পরাজিত করে একের পর এক বিজয় অর্জনের ক্ষেত্রে উদ্দীপকের তালাত আজিজের সাথে উমাইয়া শাসক আল ওয়ালিদ বিন আবদুল মালিকের মিল রয়েছে। খলিফা আল ওয়ালিদ তার পিতা আবদুল মালিকের মতো একজন সুযোগ্য শাসক ছিলেন। ইসলামের ইতিহাসে বিজেতা হিসেবে তার নাম স্মরণীয় হয়ে আছে। তার শাসনকালে (৭০৫-৭১৫ খ্রি.) এশিয়া, ইউরোপ ও আফ্রিকা মহাদেশের বিভিন্ন অঞ্চলে খিলাফত সম্প্রসারিত হয়। এসব অঞ্চলে বিজয়াভিযান সফল করা ক্ষেত্রে তার কয়েজন দক্ষ সেনাপতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উদ্দীপকেও এরূপ বিষয় বর্ণিত হয়েছে। উদ্দীপকে বলা হয়েছে, তালাত আজিজের দূরদর্শী নেতৃত্ব এবং দলের কিছু বিশ্ববিখ্যাত খেলোয়াড়ের অসাধারণ নৈপুণ্যের কারণে প্রতিপক্ষকে হারিয়ে শিরোপা অর্জন সম্ভব হয়। খলিফা আল ওয়ালিদের ক্ষেত্রেও এমনটি দেখা যায়। তার শাসনকালে তিনি হাজ্জাজ বিন ইউসুফ, কোতায়বা বিন মুসলিম, মুহাম্মদ বিন কাসিম, তারিক বিন জিয়াদ ও মুসা বিন নুসায়েরের মতো রণকৌশলী সেনাপতির সাহায্য লাভ করেছিলেন। তাদের অসাধারণ শৌর্য-বীর্য এবং অক্লান্ত চেষ্টার ফলে নতুন নতুন অঞ্চলে আরব কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। ৭০৫ খ্রিষ্টাব্দে সেনাপতি কোতায়বা বিন মুসলিম বোখারা ও সমরখন্দ বিজয়ের মাধ্যমে মধ্য এশিয়ায় অভিযান শুরু করেন। ৭১৪ খ্রিষ্টাব্দের মধ্যে তিনি সমগ্র মধ্য এশিয়া জয় করে চীনের কাশগড় পর্যন্ত খিলাফতের সীমানা সম্প্রসারণ করেন। ৭১২ খ্রিষ্টাব্দে আল ওয়ালিদের পূর্বাঞ্চলীয় শাসনকর্তা হাজ্জাজ বিন ইউসুফের আদেশে সেনাপতি মুহাম্মদ বিন কাশিম সিন্ধু ও মুলতান বিজয় করেন। অন্যদিকে, উত্তর আফ্রিকার গভর্নর মুসা বিন নুসায়ের বার্বার সেনানায়ক তারিক বিন জিয়াদকে পাঠিয়ে ৭১১ খ্রিষ্টাব্দে ইউরোপীয় দেশ স্পেন জয় করেন। উপরের আলোচনার আলোকে বলা যায়, উদ্দীপকের তালাত আজিজের শিরোপা বিজয় এবং খলিফা আল ওয়ালিদের রাজ্য বিজয়ের মধ্যে সাদৃশ্য রয়েছে।

উত্তর

'সময় ও প্রেক্ষাপট ভিন্ন হলেও উদ্দীপকের রাহাত আলী এবং উমাইয়া শাসক আবদুল মালিকের অবদান অভিন্ন' – উক্তিটি যথার্থ । উমাইয়া খলিফা আবদুল মালিকের শাসনামলে (৬৮৫-৭০৫ খ্রি.) পুরো সাম্রাজ্যে উমাইয়াবিরোধী বিদ্রোহ ছড়িয়ে পড়ে। হেজাজে আবদুল্লাহ বিন যুবায়ের নিজেকে খলিফা ঘোষণা করেন। ইমাম হুসাইনের হত্যার প্রতিশোধ গ্রহণের জন্য অনুশোচনাকারী দলের সদস্য মুখতার কুফা দখল করে নিজস্ব শাসন কায়েম করেন। এছাড়া খারেজি সম্প্রদায় উমাইয়া বংশের ধ্বংস সাধনে তৎপর হয়ে ওঠে। এসব অভ্যন্তরীণ কলহের সুযোগে মুসলিম সাম্রাজ্যের সীমান্তে রোমানদের আগ্রাসী কর্মকাণ্ড উমাইয়া শাসনের জন্য বিরাট হুমকির কারণ হয়ে দাঁড়ায়। তবে খলিফা আবদুল মালিক ধৈর্য, কৌশল ও সাহসের সাথে এসব সমস্যার মোকাবিলা করে উমাইয়া খিলাফতের ভিত্তি সুদৃঢ় করেন। উদ্দীপকে বলা হয়েছে প্রত্যয় ক্রীড়া সংঘের অধিনায়ক রাহাত আলী একটি প্রশিক্ষিত, সুসংগঠিত ও সুনিপুণ দল গঠন করেন। এই দলের নেতৃত্ব লাভ করেই তার উত্তরসূরি তালাত আজিজ একের পর এক শিরোপা জয় করেন। অনুরূপভাবে খলিফা আবদুল মালিক সাম্রাজ্যে বিদ্রোহ দমন করার জন্য একটি শক্তিশালী সেনাবাহিনী গঠন করেন। রাজস্বব্যবস্থার সংস্কার করে সাম্রাজ্যের আর্থিক ভিত মজবুত করেন। মৃত্যুর আগে তিনি তার পুত্র খলিফা আল ওয়ালিদের জন্য একটি বিদ্রোহ মুক্ত সাম্রাজ্য, দক্ষ প্রশাসন, অঢেল সম্পদ এবং অপরাজেয় সেনাবাহিনী রেখে যান। এরূপ একটি সাম্রাজ্য লাভ করার কারণেই খলিফা আল ওয়ালিদের পক্ষে সেটি সম্প্রসারণ করা সম্ভব হয়েছিল। উপরের আলোচনায় দেখা যায়, উদ্দীপকের রাহাত আলী এবং উমাইয়া খলিফা আবদুল মালিক তাদের উত্তরসূরিদের জন্য যথাক্রমে সুগঠিত দল এবং সাম্রাজ্য রেখে গেছেন। এর ফলেই তাদের উত্তরসূরিরা অভূতপূর্ব সাফল্য অর্জন করেছিল। সুতরাং বল যায়, সময় ও প্রেক্ষাপট ভিন্ন হলেও রাহাত আলী এবং খলিফা আবদুল মালিকের অবদান অভিন্ন।
HSCIslamic History 1st paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে নির্দেশিত উত্ত হত্যাকাণ্ডের পশ্চাতে নিহিত ছিল-
i. ক্ষমতা লিন্সা
ii. প্রতিহিংসা
iii. প্রতিদ্বন্দ্বিতানিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে বর্ণিত ফুয়াদ পাশার সাথে হত্যাকান্ডের শিকার কোন চরিত্রের মিল রয়েছে?

Dhaka · 2017

  • আবু মুসলিম খোরাসানি
  • হাজ্জাজ বিন ইউসুফ
  • মুসা বিন নুসায়ের
  • আল আমিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?

Dhaka · 2017

  • মুয়াবিয়া (রা)
  • ইয়াজিদ
  • আব্দুল মালিক
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?

Dhaka · 2017

  • মদিনা
  • দামেস্ক
  • কুফা
  • বাগদাদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?

Dhaka · 2017

  • মরুভূমির দেশ বলে
  • আরব সাগরের তীরে অবস্থিত বলে
  • আরব পবিত্র তুমি হওয়ার জন্য
  • তিন দিক জলবেষ্টিত হওয়ার কারণে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?

Dhaka · 2017

  • ৭৫০
  • ৯০৯
  • ৯২৯
  • ১০৩১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন এনেছিল তা হলো-
i. মর্যাদা প্রতিষ্ঠা
ii. উম্মাহ গঠন
iii. রাষ্ট্রগঠননিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?

Dhaka · 2018

  • মুয়াবিয়া
  • আব্দুল মালিক
  • আল ওয়ালিদ
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-
i. সাম্রাজ্য বিস্তার
ii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্রসারণ
iii. স্থাপত্য শিল্পের বিকাশনিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-
i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়
ii. খলিফার মর্যাদা ক্ষুণœ হয়
iii. খারিজিদের উৎপত্তি হয়নিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও iiii ও iii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q.বন্দিদের প্রতি উক্ত যুদ্ধের শিক্ষা হচ্ছে-
i. মানবিক আচরণ করা
ii. সহজশর্তে মুক্তি দেওয়া
iii. সারা জীবন বন্দি রাখানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q. উদ্দীপকে বর্ণিত ঘটনাটির ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের মিল আছে?

Combined · 2019

  • বদরের যুদ্ধ
  • ওহুদের যুদ্ধ
  • খন্দকের যুদ্ধ
  • মুতার যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা 'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-i. সাম্রাজ্য বিস্তারii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়ii. খলিফার মর্যাদা ক্ষউদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।