শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের জনাব সাইমনের কর্মকান্ডের সাথে তোমার পঠিত কোন খলিফার মিল রয়েছে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের জনাব সাইমনের কর্মকান্ডের সাথে আমার পঠিত খলিফা মুয়াবিয়ার মিল রয়েছে। খলিফা হযরত মুয়াবিয়া (রা) একজন সুদক্ষ ও প্রতিভাবান শাসক ছিলেন। তিনি খুলাফায়ে রাশেদিনের আমলে প্রবর্তিত মজলিস-উশ-শুরা বা পরামর্শসভা বাতিল করে প্রচলিত ইসলামি রাষ্ট্রব্যবস্থায় কতকগুলো শাসনতান্ত্রিক পরিবর্তন এনেছিলেন। এছাড়া তিনি ৬৭৬ খ্রিষ্টাব্দে স্বীয় পুত্র ইয়াজিদকে খিলাফতের পরবর্তী উত্তরাধিকারী মনোনীত করে উত্তরাধিকারভিত্তিক রাজতন্ত্রের প্রবর্তন করেন। তিনি অত্যন্ত দক্ষতার সাথে প্রশাসনিক বিভিন্ন সংস্কার সাধন করেন। উদ্দীপকেও এ বিষয়গুলো পরিলক্ষিত হয়। উদ্দীপকে জনাব সাইমন উজান নগর ইউনিয়নের চেয়ারম্যান নিযুক্ত হয়েই এলাকায় ডাকঘর, রেজিস্ট্রি অফিস প্রতিষ্ঠা করেন। কিন্তু মৃত্যুর পূর্বে তিনি তার অযোগ্য পুত্র আইমনকে পরবর্তী চেয়ারম্যান হিসেবে মনোনীত করে যান। এর মাধ্যমে চেয়ারম্যান নির্বাচনে পূর্ব প্রচলিত গণতান্ত্রিক প্রথা বাদ দিয়ে তিনি রাজতান্ত্রিক প্রথা চালু করেন। অনুরূপভাবে হযরত মুয়াবিয়া (রা) সর্বপ্রথম খিলাফতকে সালতানাতে রূপান্তরিত করেন এবং নিজেকে রাজ মর্যাদায় ভূষিত করেন। আর এ রাজতন্ত্রকে সুদৃঢ় করার জন্য তিনি খুলাফায়ে রাশেদিনের আমলে প্রবর্তিত মজলিস-উশ-শুরা বা পরামর্শসভা বাতিল করেন। তিনি একটি শক্তিশালী নৌবাহিনী গঠন করে ভূমধ্যসাগরে মুসলমানদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন। এছাড়া তিনি শাসনকার্যের সুবিধার জন্য কেন্দ্রীয় ও প্রাদেশিক রাজধানীগুলোতে সেক্রেটারিয়েট প্রতিষ্ঠা করেন। সুতরাং বলা যায়, উদ্দীপকে সাইমনের কর্মকান্ডের সাথে মুয়াবিয়ার মিল রয়েছে।

HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · সৃজনশীল

উদ্দীপকের জনাব সাইমনের কর্মকান্ডের সাথে তোমার পঠিত কোন খলিফার মিল র…

উদ্দীপক

জনাব সাইমন উজান নগর ইউনিয়নের চেয়ারম্যান নিযুক্ত হয়েই এলাকায় ডাকঘর, রেজিস্ট্রি অফিস প্রতিষ্ঠা করেন। কিন্তু মৃত্যুর পূর্বে তিনি তার অযোগ্য পুত্র আইমনকে পরবর্তী চেয়ারম্যান হিসেবে মনোনীত করে যান। এর মাধ্যমে চেয়ারম্যান নির্বাচনে পূর্ব প্রচলিত গণতান্ত্রিক প্রথা বাদ দিয়ে তিনি রাজতান্ত্রিক প্রথা চালু করেন। এ কারণে এলাকার অনেক সমালোচক জনাব সাইমনকে 'উজান নগরের রাজা' বলে অভিহিত করেন।

সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম · 2025

উত্তর

উকবা বিন নাফিকে 'আরবদের আলেকজান্ডার' বলা হয়।

উত্তর

উমাইয়া বংশের সকল শাসকদের মধ্যে ওমর বিন আব্দুল আজিজের শাসনকাল কালীমা মুক্ত ছিল। তিনি ইসলামি জীবন-যাপন করতেন এজন্য তাকে উমাইয়া সাধু বলা হয়। খলিফা সুলাইমানের মৃত্যুর পর তার মনোনয়নক্রমে উমর বিন আব্দুল আজিজ ৭১৭খ্রিস্টাব্দে খিলাফত লাভ করেন। তিনি সকল উমাইয়া খলিফা হতে ব্যতিক্রম ছিলেন। তার মধ্যে খুলাফায়ে রাশেদিনের আদর্শ ও নীতি লক্ষ করা যায়। উমাইয়া খলিফাদের মধ্যে একমাত্র তিনি মজলিস-উশ-শূরার পরামর্শ মোতাবেক শাসনকার্য পরিচালনা করতেন। উমাইয়া খলিফাদের মধ্যে একমাত্র তিনিই সৎ, সরল, পবিত্র ও ধার্মিক ছিলেন। তিনি খুলাফায়ে রাশেদিনের আদর্শের ও নীতির অনুসারী ছিলেন।

উত্তর

উদ্দীপকের জনাব সাইমনের কর্মকান্ডের সাথে আমার পঠিত খলিফা মুয়াবিয়ার মিল রয়েছে। খলিফা হযরত মুয়াবিয়া (রা) একজন সুদক্ষ ও প্রতিভাবান শাসক ছিলেন। তিনি খুলাফায়ে রাশেদিনের আমলে প্রবর্তিত মজলিস-উশ-শুরা বা পরামর্শসভা বাতিল করে প্রচলিত ইসলামি রাষ্ট্রব্যবস্থায় কতকগুলো শাসনতান্ত্রিক পরিবর্তন এনেছিলেন। এছাড়া তিনি ৬৭৬ খ্রিষ্টাব্দে স্বীয় পুত্র ইয়াজিদকে খিলাফতের পরবর্তী উত্তরাধিকারী মনোনীত করে উত্তরাধিকারভিত্তিক রাজতন্ত্রের প্রবর্তন করেন। তিনি অত্যন্ত দক্ষতার সাথে প্রশাসনিক বিভিন্ন সংস্কার সাধন করেন। উদ্দীপকেও এ বিষয়গুলো পরিলক্ষিত হয়। উদ্দীপকে জনাব সাইমন উজান নগর ইউনিয়নের চেয়ারম্যান নিযুক্ত হয়েই এলাকায় ডাকঘর, রেজিস্ট্রি অফিস প্রতিষ্ঠা করেন। কিন্তু মৃত্যুর পূর্বে তিনি তার অযোগ্য পুত্র আইমনকে পরবর্তী চেয়ারম্যান হিসেবে মনোনীত করে যান। এর মাধ্যমে চেয়ারম্যান নির্বাচনে পূর্ব প্রচলিত গণতান্ত্রিক প্রথা বাদ দিয়ে তিনি রাজতান্ত্রিক প্রথা চালু করেন। অনুরূপভাবে হযরত মুয়াবিয়া (রা) সর্বপ্রথম খিলাফতকে সালতানাতে রূপান্তরিত করেন এবং নিজেকে রাজ মর্যাদায় ভূষিত করেন। আর এ রাজতন্ত্রকে সুদৃঢ় করার জন্য তিনি খুলাফায়ে রাশেদিনের আমলে প্রবর্তিত মজলিস-উশ-শুরা বা পরামর্শসভা বাতিল করেন। তিনি একটি শক্তিশালী নৌবাহিনী গঠন করে ভূমধ্যসাগরে মুসলমানদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন। এছাড়া তিনি শাসনকার্যের সুবিধার জন্য কেন্দ্রীয় ও প্রাদেশিক রাজধানীগুলোতে সেক্রেটারিয়েট প্রতিষ্ঠা করেন। সুতরাং বলা যায়, উদ্দীপকে সাইমনের কর্মকান্ডের সাথে মুয়াবিয়ার মিল রয়েছে।

উত্তর

হ্যাঁ, উক্ত খলিফা তথা মুয়াবিয়াকে আরবদের প্রথম রাজা বলা হয়। খলিফা মুয়াবিয়া দূরদৃষ্টিসম্পন্ন রাজনীতিবিদ ও বিচক্ষণ কূটনীতিবিদ হিসেবে অসাধারণ কৃতিত্বের পরিচয় দিয়েছেন। তিনি নিজেকে পারস্য ও রোমান সম্রাটদের মতো আড়ম্বর ও জাঁকজমকপূর্ণ রাখতে পছন্দ করতেন। উদ্দীপকে জনাব সাইমুন মৃত্যুর পূর্বে অযোগ্য পুত্রকে উত্তরাধিকারী মনোনীত করেন। তিনি শাসনতন্ত্রে ক্ষেত্রবিশেষে উদারতা ও সহিষ্ণুতা প্রদর্শন করতে। তিনি রাজতন্ত্রের জাঁকজমকতা ও আড়ম্বরতায় বিশ্বাসী ছিলেন। অনুরূপভাবে খলিফা মুয়াবিয়া (রা) ছিলেন উদার ও ন্যায়নিষ্ঠ। বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের নিকট তিনি অত্যন্ত কঠোর, দরিদ্র ও দুর্বলদের প্রতি অত্যন্ত দয়ালু ও সুবিবেচক ছিলেন। তবে তিনি রাজতন্ত্রের জাকজমকতা ও আড়ম্বরতায় বিশ্বাসী ছিলেন। তিনি প্রথম শাসক যিনি নিজেকে রাজ মর্যাদায় ভূষিত করেন। তিনি রাজকীয় সিংহাসন ব্যবহার, প্রাসাদদ্বারে রক্ষী বাহিনী নিয়োগ, জামাতের নামাজের সময় মসজিদে সাধারণ মানুষ হতে দূরে পৃথক তাঁবু এবং মাকসুরা বা রেশম ও মুক্তার মূল্যবান পোশাক-পরিচ্ছদ ব্যবহার করে রাজকীয় জাঁকজমকতা রক্ষা করতেন। সর্বোপরি তিনি নিজ পুত্র ইয়াজিদকে পরবর্তী উত্তরাধিকারী মনোনীত করে রাজতন্ত্রের সচনা করেন। তাই আলোচনায় প্রতীয়মান হয়েছে যে, খলিফা মুয়াবিয়া (রা) কে আরবদের প্রথম রাজা বলা যুক্তিযুক্ত। কেননা তিনি উত্তরাধিকার নীতির প্রবর্তন করে নিজ বংশের শাসন প্রতিষ্ঠা করেন।
HSCIslamic History 1st paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে নির্দেশিত উত্ত হত্যাকাণ্ডের পশ্চাতে নিহিত ছিল-
i. ক্ষমতা লিন্সা
ii. প্রতিহিংসা
iii. প্রতিদ্বন্দ্বিতানিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে বর্ণিত ফুয়াদ পাশার সাথে হত্যাকান্ডের শিকার কোন চরিত্রের মিল রয়েছে?

Dhaka · 2017

  • আবু মুসলিম খোরাসানি
  • হাজ্জাজ বিন ইউসুফ
  • মুসা বিন নুসায়ের
  • আল আমিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?

Dhaka · 2017

  • মুয়াবিয়া (রা)
  • ইয়াজিদ
  • আব্দুল মালিক
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?

Dhaka · 2017

  • মদিনা
  • দামেস্ক
  • কুফা
  • বাগদাদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?

Dhaka · 2017

  • মরুভূমির দেশ বলে
  • আরব সাগরের তীরে অবস্থিত বলে
  • আরব পবিত্র তুমি হওয়ার জন্য
  • তিন দিক জলবেষ্টিত হওয়ার কারণে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?

Dhaka · 2017

  • ৭৫০
  • ৯০৯
  • ৯২৯
  • ১০৩১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন এনেছিল তা হলো-
i. মর্যাদা প্রতিষ্ঠা
ii. উম্মাহ গঠন
iii. রাষ্ট্রগঠননিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?

Dhaka · 2018

  • মুয়াবিয়া
  • আব্দুল মালিক
  • আল ওয়ালিদ
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-
i. সাম্রাজ্য বিস্তার
ii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্রসারণ
iii. স্থাপত্য শিল্পের বিকাশনিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-
i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়
ii. খলিফার মর্যাদা ক্ষুণœ হয়
iii. খারিজিদের উৎপত্তি হয়নিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও iiii ও iii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q.বন্দিদের প্রতি উক্ত যুদ্ধের শিক্ষা হচ্ছে-
i. মানবিক আচরণ করা
ii. সহজশর্তে মুক্তি দেওয়া
iii. সারা জীবন বন্দি রাখানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q. উদ্দীপকে বর্ণিত ঘটনাটির ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের মিল আছে?

Combined · 2019

  • বদরের যুদ্ধ
  • ওহুদের যুদ্ধ
  • খন্দকের যুদ্ধ
  • মুতার যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা 'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-i. সাম্রাজ্য বিস্তারii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়ii. খলিফার মর্যাদা ক্ষউদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।