শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের 'ক' এর সাথে তোমার পাঠ্যবইয়ের উমাইয়া খিলাফতের কোন শাসকের সাদৃশ্য রয়েছে? তার ক্ষমতা গ্রহণের প্রেক্ষাপট বর্ণনা কর।

উত্তর: উদ্দীপকের 'ক' এর সাথে আমার পাঠ্যবইয়ের উমাইয়া খিলাফতের খলিফা মুয়াবিয়ার সাদৃশ্য রয়েছে। উদ্দীপকের 'ক' যেমন একজন ধর্মপ্রাণ মুস্লমান হলেও কূটকৌশলের মাধ্যমে শাসনভার গ্রহণ করেন এবং গণতান্ত্রিক পদ্ধতি পরিত্যাগ করে রাজতান্ত্রিক শাসন চালু করেন। এতে ইসলামের আদর্শের মূলে কুঠারাঘাত করলেও নবপ্রতিষ্ঠিত বংশের প্রতিষ্ঠাতা হিসেবে তিনি সফল হন। তেমনি মুয়াবিয়া হযরত ইমাম হাসানের সাথে কৃত চুক্তি ভঙ্গ করে ক্ষমতা গ্রহণ করে রাজতন্ত্র চালু করেন। মুয়াবিয়ার রাজনৈতিক জীবন শুরু হয় হযরত ওমরের সময়ে প্রাদেশিক গভর্নর হওয়ার মধ্য দিয়ে। হযরত উসমান (রা.) শহিদ হলে মুয়াবিয়া (রা.) নিহত খলিফা হযরত উসমান (রা.)-এর স্ত্রীকে সিরিয়ার রাজধানী দামেস্কে নিয়ে যান এবং তার কর্তিত আঙুল জনসাধারণকে প্রদর্শনের মাধ্যমে জনসাধারণের সহানুভূতি আদায়ের চেষ্টা করেন। নিরঙ্কুশ ক্ষমতা লাভের কারণে ২৬ জুলাই ৬৫৭ সালের সিফফিনের প্রান্তরে মুয়াবিয়া (রা.) খলিফা আলী (রা.)-এর সাথে যুদ্ধে লিপ্ত হন। জয়-পরাজয় ছাড়াই সালিসির মাধ্যমে মীমাংসা করার প্রস্তাবে যুদ্ধ শেষ হয়। ৬৬০ সালে হযরত মুয়াবিয়া (রা.) মক্কা ও মদিনায় সামরিক অভিযান প্রেরণ করেন ও তার পক্ষে জোরপূর্বক সমর্থন আদায় করেন। হযরত আলী (রা.) ৪০০০ সৈন্য প্রেরণের মাধ্যমে পুনরায় মক্কা ও মদিনার আনুগত্য লাভ করেন। ৬৬১ সালের ২৭ জানুয়ারি চতুর্থ খলিফা হযরত আলী (রা.) রাজধানী কুফায় শাহাদাত বরণ করেন। কুফাবাসী ইমাম হাসান (রা.)-কে পরবর্তী খলিফা হিসেবে মনোনীত করে। মক্কা ও মদিনাও হযরত হাসানের আনুগত্য স্বীকার করে। হযরত মুয়াবিয়া (রা.) প্রতিশ্রুতি ভঙ্গ করে কুফা দখলের জন্য সামরিক অভিযান প্রেরণ করেন। ফলে ইমাম হাসান (রা.) ও মুয়াবিয়ার মধ্যে যুদ্ধ হয়। যুদ্ধে ইমাম হাসান (রা.) পরাজিত হন এবং সপরিবারে পারস্যে চলে যান। তিনি ভ্রাতা হোসাইন (রা.)-কে মুয়াবিয়ার পরে ক্ষমতা প্রদানের শর্তে মুয়াবিয়ার সাথে শান্তি চুক্তি স্থাপন করেন। এভাবে হযরত মুয়াবিয়া (রা.) সারা মুসলিম জাহানের খলিফা নির্বাচিত হন।

HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · সৃজনশীল

উদ্দীপকের 'ক' এর সাথে তোমার পাঠ্যবইয়ের উমাইয়া খিলাফতের কোন শাসকের স…

উদ্দীপক

'ক' একজন ধর্মপ্রাণ মুসলমান হলেও কূটকৌশলের মাধ্যমে শাসনভার গ্রহণ করেন এবং গণতান্ত্রিক পদ্ধতি পরিত্যাগ করে রাজতান্ত্রিক শাসন চালু করেন। এতে ইসলামের আদর্শের মূলে কুঠারাঘাত করলেও নবপ্রতিষ্ঠিত বংশের প্রতিষ্ঠাতা হিসেবে তিনি সফল হন। তিনি তার রাজ্যে প্রথম নৌবাহিনী প্রতিষ্ঠা করে চিরস্মরণীয় হয়ে আছেন।

ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজ, কুমিল্লা · 2026

উত্তর

ওমর বিন আব্দুল আজিজকে উমাইয়া সাধু বলা হয়।

উত্তর

খলিফা আব্দুল মালিককে রাজেন্দ্র বলা হয়। তার চার পুত্র উমাইয়া খিলাফতে আসীন হন। তারা হলেন আল-ওয়ালিদ, সুলায়মান, দ্বিতীয় ইয়াজিদ এবং হিশাম। তার চার পুত্র উমাইয়া খিলাফত অলংকৃত করে যোগ্যতার স্বাক্ষর রেখেছেন বলে ঐতিহাসিকগণ তাকে রাজেন্দ্র বা Father of Kings বলেন। উমাইয়া সাম্রাজ্য যখন অভ্যন্তরীণ বিদ্রোহ ও বিশৃঙ্খলায় বিপর্যস্ত এবং বহিঃশত্রুর আক্রমণে ধ্বংসপ্রায় ঠিক সেই মুহূর্তে আব্দুল মালিক সিংহাসনে আরোহণ করেন। দীর্ঘ বিশ বছর তিনি শাসনকার্য পরিচালনা করেন। তাঁর শাসনকালে উমাইয়া বংশ শৌর্যবীর্য ও গৌরবের চরম শিখরে আরোহণ করে।

উত্তর

উদ্দীপকের 'ক' এর সাথে আমার পাঠ্যবইয়ের উমাইয়া খিলাফতের খলিফা মুয়াবিয়ার সাদৃশ্য রয়েছে। উদ্দীপকের 'ক' যেমন একজন ধর্মপ্রাণ মুস্লমান হলেও কূটকৌশলের মাধ্যমে শাসনভার গ্রহণ করেন এবং গণতান্ত্রিক পদ্ধতি পরিত্যাগ করে রাজতান্ত্রিক শাসন চালু করেন। এতে ইসলামের আদর্শের মূলে কুঠারাঘাত করলেও নবপ্রতিষ্ঠিত বংশের প্রতিষ্ঠাতা হিসেবে তিনি সফল হন। তেমনি মুয়াবিয়া হযরত ইমাম হাসানের সাথে কৃত চুক্তি ভঙ্গ করে ক্ষমতা গ্রহণ করে রাজতন্ত্র চালু করেন। মুয়াবিয়ার রাজনৈতিক জীবন শুরু হয় হযরত ওমরের সময়ে প্রাদেশিক গভর্নর হওয়ার মধ্য দিয়ে। হযরত উসমান (রা.) শহিদ হলে মুয়াবিয়া (রা.) নিহত খলিফা হযরত উসমান (রা.)-এর স্ত্রীকে সিরিয়ার রাজধানী দামেস্কে নিয়ে যান এবং তার কর্তিত আঙুল জনসাধারণকে প্রদর্শনের মাধ্যমে জনসাধারণের সহানুভূতি আদায়ের চেষ্টা করেন। নিরঙ্কুশ ক্ষমতা লাভের কারণে ২৬ জুলাই ৬৫৭ সালের সিফফিনের প্রান্তরে মুয়াবিয়া (রা.) খলিফা আলী (রা.)-এর সাথে যুদ্ধে লিপ্ত হন। জয়-পরাজয় ছাড়াই সালিসির মাধ্যমে মীমাংসা করার প্রস্তাবে যুদ্ধ শেষ হয়। ৬৬০ সালে হযরত মুয়াবিয়া (রা.) মক্কা ও মদিনায় সামরিক অভিযান প্রেরণ করেন ও তার পক্ষে জোরপূর্বক সমর্থন আদায় করেন। হযরত আলী (রা.) ৪০০০ সৈন্য প্রেরণের মাধ্যমে পুনরায় মক্কা ও মদিনার আনুগত্য লাভ করেন। ৬৬১ সালের ২৭ জানুয়ারি চতুর্থ খলিফা হযরত আলী (রা.) রাজধানী কুফায় শাহাদাত বরণ করেন। কুফাবাসী ইমাম হাসান (রা.)-কে পরবর্তী খলিফা হিসেবে মনোনীত করে। মক্কা ও মদিনাও হযরত হাসানের আনুগত্য স্বীকার করে। হযরত মুয়াবিয়া (রা.) প্রতিশ্রুতি ভঙ্গ করে কুফা দখলের জন্য সামরিক অভিযান প্রেরণ করেন। ফলে ইমাম হাসান (রা.) ও মুয়াবিয়ার মধ্যে যুদ্ধ হয়। যুদ্ধে ইমাম হাসান (রা.) পরাজিত হন এবং সপরিবারে পারস্যে চলে যান। তিনি ভ্রাতা হোসাইন (রা.)-কে মুয়াবিয়ার পরে ক্ষমতা প্রদানের শর্তে মুয়াবিয়ার সাথে শান্তি চুক্তি স্থাপন করেন। এভাবে হযরত মুয়াবিয়া (রা.) সারা মুসলিম জাহানের খলিফা নির্বাচিত হন।

উত্তর

হ্যাঁ, আমি মনে করি, উদ্দীপকের মতো উক্ত খলিফাও তথা মুয়াবিয়া (রা.) শাসক হিসেবে সফল ছিলেন।খলিফা হযরত মুয়াবিয়া (রা) একজন সুদক্ষ ও প্রতিভাবান শাসক ছিলেন। তিনি সর্বপ্রথম খিলাফতকে রাজত্বে রূপান্তরিত করেন এবং নিজেকে রাজ মর্যাদায় ভূষিত করেন। আর এ রাজতন্ত্রকে সুদৃঢ় করার জন্য তিনি খুলাফায়ে রাশেদিনের আমলে প্রবর্তিত মজলিস-উশ-শূরা বা পরামর্শসভা বাতিল করেন। তিনি একটি শক্তিশালী নৌবাহিনী গঠন করে ভূমধ্যসাগরে মুসলমানদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন। হযরত মুয়াবিয়া (রা.) ক্ষমতা গ্রহণ করে প্রশাসনিক নানাবিধ সংস্কার সাধন করেন। তিনি ডাকবিভাগ প্রতিষ্ঠা, সচিবালয় প্রতিষ্ঠা, গুপ্তচর প্রথা, রেজিস্ট্রি বিভাগ স্থাপন করেন। দিওয়ান আল খাতাম, দিওয়ান আল বারিদ, গুপ্তচর প্রথা ও সচিবালয় প্রতিষ্ঠা মুয়াবিয়ার শাসন সংস্কারের অংশ ছিল। মুয়াবিয়া তার শাসনামলে শাসনব্যবস্থার ব্যাপক পরিবর্তন আনেন। প্রজাদের কল্যাণার্থে তিনি প্রাদেশিক শাসন চালু করেন। প্রাদেশিক শাসনব্যবস্থা শক্তিশালী ও কল্যাণমুখী করার জন্য কেন্দ্র হতে প্রাদেশিক শাসনব্যবস্থা বিকেন্দ্রীকরণ করেন। শাসনকার্য পরিচালনার সুবিধার্থে বেশকিছু সংস্কার সাধন করেন। এসব সংস্কারের অন্যতম কেন্দ্রীয় ও প্রাদেশিক রাজধানীগুলোতে সচিবালয় প্রতিষ্ঠা করেন। এসব সচিবালয় প্রতিষ্ঠার মাধ্যমে অনেকটা কেন্দ্র হতে প্রাদেশিক শাসনব্যবস্থা বিকেন্দ্রীকরণ করা হয়েছিল। তিনি মৌলিক শাসন সংস্কারক হিসেবে ডাক বিভাগ তথা দিওয়ান উল বারিদ প্রতিষ্ঠা করেন এবং শাসনব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা আনয়নের জন্য রেজিস্ট্রি বিভাগ স্থাপন করেন। তিনি সকল দলিলপত্র রেজিস্ট্রি করার ব্যবস্থা করেন। তাছাড়া তিনি গুপ্তচর ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করেন। পি. কে. হিট্টি বলেন, মুয়াবিয়ার শাসনকালে মুসলিম সাম্রাজ্য কেবল সুদৃঢ় ও সুসংহতই হয়নি। এর সম্প্রসারণও ঘটেছিল।
HSCIslamic History 1st paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে নির্দেশিত উত্ত হত্যাকাণ্ডের পশ্চাতে নিহিত ছিল-
i. ক্ষমতা লিন্সা
ii. প্রতিহিংসা
iii. প্রতিদ্বন্দ্বিতানিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে বর্ণিত ফুয়াদ পাশার সাথে হত্যাকান্ডের শিকার কোন চরিত্রের মিল রয়েছে?

Dhaka · 2017

  • আবু মুসলিম খোরাসানি
  • হাজ্জাজ বিন ইউসুফ
  • মুসা বিন নুসায়ের
  • আল আমিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?

Dhaka · 2017

  • মুয়াবিয়া (রা)
  • ইয়াজিদ
  • আব্দুল মালিক
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?

Dhaka · 2017

  • মদিনা
  • দামেস্ক
  • কুফা
  • বাগদাদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?

Dhaka · 2017

  • মরুভূমির দেশ বলে
  • আরব সাগরের তীরে অবস্থিত বলে
  • আরব পবিত্র তুমি হওয়ার জন্য
  • তিন দিক জলবেষ্টিত হওয়ার কারণে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?

Dhaka · 2017

  • ৭৫০
  • ৯০৯
  • ৯২৯
  • ১০৩১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন এনেছিল তা হলো-
i. মর্যাদা প্রতিষ্ঠা
ii. উম্মাহ গঠন
iii. রাষ্ট্রগঠননিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?

Dhaka · 2018

  • মুয়াবিয়া
  • আব্দুল মালিক
  • আল ওয়ালিদ
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-
i. সাম্রাজ্য বিস্তার
ii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্রসারণ
iii. স্থাপত্য শিল্পের বিকাশনিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-
i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়
ii. খলিফার মর্যাদা ক্ষুণœ হয়
iii. খারিজিদের উৎপত্তি হয়নিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও iiii ও iii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q.বন্দিদের প্রতি উক্ত যুদ্ধের শিক্ষা হচ্ছে-
i. মানবিক আচরণ করা
ii. সহজশর্তে মুক্তি দেওয়া
iii. সারা জীবন বন্দি রাখানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q. উদ্দীপকে বর্ণিত ঘটনাটির ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের মিল আছে?

Combined · 2019

  • বদরের যুদ্ধ
  • ওহুদের যুদ্ধ
  • খন্দকের যুদ্ধ
  • মুতার যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা 'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-i. সাম্রাজ্য বিস্তারii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়ii. খলিফার মর্যাদা ক্ষউদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।