শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের স্থাপত্যচিত্র কোন ঐতিহাসিক ঘটনা নির্দেশ করে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের স্থাপত্যচিত্র উমাইয়া খলিফা আব্দুল মালিকের ঐতিহাসিক ডোম অব দ্য রক নির্মাণের ঘটনাকে নির্দেশ করে।খলিফা আব্দুল মালিক রাজ্যে সুশাসন প্রতিষ্ঠার পর স্থাপত্যশিল্পে মনোনিবেশ করেন। তিনি শিল্পানুরাগী শাসক ছিলেন। মক্কা-মদিনার শাসক আব্দুল্লাহ ইবনে জুবায়ের সাথে প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ার জন্য এবং হজযাত্রীদের মক্কা থেকে জেরুজালেমের দিকে আকৃষ্ট করার জন্য ৬৯১ সালে মহানবি (সা.)-কে যে পাথরের উপর পা রেখে মিরাজে গমন করে সে পাথরকে কেন্দ্র করে একটি প্রস্তর গম্বুজ নির্মাণ করেন, যা কুব্বাতুস সাখরা বা পাথরের গম্বুজ নামে পরিচিত। এটি অষ্টভুজ আকৃতির একটি পাথরের গম্বুজ। এর অন্য 'ডোম অব দ্য রক' তিনি এর পাশে দক্ষিণ দিকে মসজিদ আল-আকসা নামে একটি সুন্দর মসজিদ নির্মাণ করেন। তাছাড়া তিনি কয়েকটি শহর নির্মাণ করেন। তার মধ্যে দজলা নদীর পশ্চিম তীরে অবস্থিত ওয়সিত শহরটি ইতিহাসে প্রসিদ্ধ। উদ্দীপকের চিত্রে জেরুজালেমে অবস্থিত কুব্বাতুস সাখরা বা ডোম অব দ্য রক দেখানো হয়েছে, যা উমাইয়া খলিফা আবদুল মালিককে নির্দেশ করে। কেননা তিনি এটি নির্মাণ করেন।তাই বলা যায়, স্থাপত্যশিল্পের উন্নয়নে উদ্দীপকের আব্দুল মালিকের কৃতিত্বের অনন্য নিদর্শন কুব্বাতুস সাখরা বা ডোম অব দ্য রক।

HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · সৃজনশীল

উদ্দীপকের স্থাপত্যচিত্র কোন ঐতিহাসিক ঘটনা নির্দেশ করে? ব্যাখ্যা কর।

উদ্দীপক

নিচের চিত্রটি লক্ষ করো-

আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2026

উত্তর

৬৬১ খ্রিষ্টাব্দে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়।

উত্তর

আবদুল মালিকের চার পুত্র আল ওয়ালিদ (৭০৫-৭১৫ খ্রি.), সুলাইমান (৭১৫-৭১৭ খ্রি.), দ্বিতীয় ইয়াজিদ (৭২০-৭২৪ খ্রি.) এবং হিশাম (৭২৪-৭৪৩ খ্রি.) পরবর্তীকালে খলিফা হওয়ার সৌভাগ্য অর্জন করেন। তারা সুযোগ্য নেতৃত্ব দ্বারা উমাইয়া বংশকে সমৃদ্ধির স্বর্ণশিখরে পৌছে দেন। ঐতিহাসিক পি. কে. হিস্ট্রি বলেন, "আবদুল মালিক এবং তার উত্তরাধিকারী চার পুত্রের শাসনকালে দামেস্কের এ রাজবংশ শৌর্যবীর্য ও গৌরবের চরম শিখরে আরোহণ করে।" এ কারণে আবদুল মালিককে 'রাজেন্দ্র' বলা হয়।

উত্তর

উদ্দীপকের স্থাপত্যচিত্র উমাইয়া খলিফা আব্দুল মালিকের ঐতিহাসিক ডোম অব দ্য রক নির্মাণের ঘটনাকে নির্দেশ করে।খলিফা আব্দুল মালিক রাজ্যে সুশাসন প্রতিষ্ঠার পর স্থাপত্যশিল্পে মনোনিবেশ করেন। তিনি শিল্পানুরাগী শাসক ছিলেন। মক্কা-মদিনার শাসক আব্দুল্লাহ ইবনে জুবায়ের সাথে প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ার জন্য এবং হজযাত্রীদের মক্কা থেকে জেরুজালেমের দিকে আকৃষ্ট করার জন্য ৬৯১ সালে মহানবি (সা.)-কে যে পাথরের উপর পা রেখে মিরাজে গমন করে সে পাথরকে কেন্দ্র করে একটি প্রস্তর গম্বুজ নির্মাণ করেন, যা কুব্বাতুস সাখরা বা পাথরের গম্বুজ নামে পরিচিত। এটি অষ্টভুজ আকৃতির একটি পাথরের গম্বুজ। এর অন্য 'ডোম অব দ্য রক' তিনি এর পাশে দক্ষিণ দিকে মসজিদ আল-আকসা নামে একটি সুন্দর মসজিদ নির্মাণ করেন। তাছাড়া তিনি কয়েকটি শহর নির্মাণ করেন। তার মধ্যে দজলা নদীর পশ্চিম তীরে অবস্থিত ওয়সিত শহরটি ইতিহাসে প্রসিদ্ধ। উদ্দীপকের চিত্রে জেরুজালেমে অবস্থিত কুব্বাতুস সাখরা বা ডোম অব দ্য রক দেখানো হয়েছে, যা উমাইয়া খলিফা আবদুল মালিককে নির্দেশ করে। কেননা তিনি এটি নির্মাণ করেন।তাই বলা যায়, স্থাপত্যশিল্পের উন্নয়নে উদ্দীপকের আব্দুল মালিকের কৃতিত্বের অনন্য নিদর্শন কুব্বাতুস সাখরা বা ডোম অব দ্য রক।

উত্তর

কেবল স্থাপত্যশিল্পের পৃষ্ঠপোষকই নয়, শাসক হিসেবেও এর নির্মাতা অর্থাৎ আব্দুল মালিক কৃতিত্বের স্বাক্ষর রেখেছিলেন -উক্তিটি যথার্থ ও যুক্তিযুক্ত।ইসলামের ইতিহাসে 'রাজেন্দ্র' নামে পরিচিত আব্দুল মালিক হলেন উমাইয়া বংশের শ্রেষ্ঠ শাসকদের মধ্যে অন্যতম। তিনি উমাইয়া শাসনকে এমনভাবে পুনর্গঠন ও সুদৃঢ়করণ করেন যে, তার ওপর ভিত্তি করে তার সন্তানগণ একটানা দীর্ঘসময় ক্ষমতায় ছিলেন। তিনি বিশৃঙ্খলাপূর্ণ প্রশাসনকে নানা প্রকার সংস্কারের মাধ্যমে ঢেলে সাজিয়েছিলেন। তিনি প্রাথমিক সমস্যাগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে মোকাবিলা করেছেন এবং আরবি ভাষার উন্নয়ন ও আরবি মুদ্রা প্রচলনের মাধ্যমে প্রশাসনে স্থায়ী কৃতিত্বের ছাপ রাখতে সক্ষম হয়েছেন। হযরত মুহাম্মদ (সা.)-এর জীবদ্দশায় ইসলামি প্রজাতন্ত্র শুধু আরবের মধ্যে সীমাবদ্ধ থাকায় সরকারি কাগজপত্র আরবি ভাষায় রক্ষিত হতো। আব্দুল মালিক শাসনব্যবস্থাকে স্বতন্ত্র ও রাষ্ট্রীয়করণ করার উদ্দেশ্যে আরবি ভাষাকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দান করেন। তার শাসনব্যবস্থায় এরূপ প্রশাসনিক সংস্কার ছিল সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা। তিনি তার খিলাফতকালে তৎকালীন বিদ্রোহপূর্ণ অবস্থাকে অত্যন্ত দক্ষতার সাথে মোকাবিলা করে সকল বাধা কাটিয়ে উমাইয়া শাসনকে স্বতন্ত্র রূপ দান করেন। আল মুখতারকে দমন, খালিদ ও আমরের বিদ্রোহ দমন, আব্দুল্লাহ, ইবনে যুবায়েরের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, আফ্রিকা পুনরুদ্ধার প্রভৃতি ব্যবস্থা গ্রহণ করেন। এছাড়াও শাসননীতি সংস্কার তথা আরবি ভাষার প্রাধান্য, ডাক বিভাগের সংস্কার, আরবি মুদ্রার প্রচলন, রাজস্ব সংস্কার প্রভৃতি কর্মকাণ্ড উমাইয়া বংশের ভিত মজবুতকরণে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। এককথায় আব্দুল মালিক উমাইয়া বংশের শ্রেষ্ঠ শাসক এবং এ বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা।
HSCIslamic History 1st paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে নির্দেশিত উত্ত হত্যাকাণ্ডের পশ্চাতে নিহিত ছিল-
i. ক্ষমতা লিন্সা
ii. প্রতিহিংসা
iii. প্রতিদ্বন্দ্বিতানিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে বর্ণিত ফুয়াদ পাশার সাথে হত্যাকান্ডের শিকার কোন চরিত্রের মিল রয়েছে?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন এনেছিল তা হলো-
i. মর্যাদা প্রতিষ্ঠা
ii. উম্মাহ গঠন
iii. রাষ্ট্রগঠননিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-
i. সাম্রাজ্য বিস্তার
ii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্রসারণ
iii. স্থাপত্য শিল্পের বিকাশনিচের কোনটি সঠিক?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-
i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়
ii. খলিফার মর্যাদা ক্ষুণœ হয়
iii. খারিজিদের উৎপত্তি হয়নিচের কোনটি সঠিক?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q.বন্দিদের প্রতি উক্ত যুদ্ধের শিক্ষা হচ্ছে-
i. মানবিক আচরণ করা
ii. সহজশর্তে মুক্তি দেওয়া
iii. সারা জীবন বন্দি রাখানিচের কোনটি সঠিক?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q. উদ্দীপকে বর্ণিত ঘটনাটির ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের মিল আছে?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা 'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-i. সাম্রাজ্য বিস্তারii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়ii. খলিফার মর্যাদা ক্ষউদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।