শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের রাজা ধর্মপালের সাথে কোন উমাইয়া খলিফার কর্মকাণ্ডের মিল পাওয়া যায়? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীকের রাজা ধর্মপালের সাথে উমাইয়া খলিফা আব্দুল মালিকের রাজস্ব ব্যবস্থা সংস্কারের মিল রয়েছে।আব্দুল মালিক রাজস্ব ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনেন। রাষ্ট্রের ব্যয় সংকুলান না হওয়ায় রাজস্ব বৃদ্ধির জন্য তিনি তিনটি পদক্ষেপ গ্রহণ করেন। ১. মাওয়ালিদের অমুসলিমদের মতো জিজিয়া ও খারাজ দিতে হবে। ২. কোনো আরব-অনারবদের জমি ক্রয় করতে পারবে না। ৩. কোনো কৃষক চাষাবাদ ছেড়ে শহরে আসতে পারবে না। জিজিয়া ও খারাজ দিতে গিয়ে কৃষকরা যেন নিঃস্ব না হয়ে যায় এজন্য কৃষির উন্নয়নে আব্দুল মালিক কয়েকটি পদক্ষেপ গ্রহণ করেন। তা হলো- ১. কৃষকদের মাঝে কৃষি ঋণ ব্যবস্থার প্রবর্তন। ২. অনুর্বর ও অনাবাদি জমি তিন বছরের জন্য খারাজ ছাড়াই কৃষকদের মাঝে বিতরণ ও ৩. চাষাবাদ ছেড়ে কৃষকদের শহরে আসতে নিরুৎসাহিতকরণ ইত্যাদি। এসব পদক্ষেপ গ্রহণের ফলে কৃষি ব্যবস্থার উন্নয়নের সাথে রাজস্ব ব্যবস্থার প্রভূত উন্নয়ন হয়।উপরিউক্ত আলোচনা হতে সুস্পষ্টভাবে বলা যায়, উমাইয়া খলিফা আব্দুল মালেক রাষ্ট্রীয় কোষাগারকে স্বয়ংসম্পূর্ণ করার লক্ষ্যে রাজস্ব ব্যবস্থার সংস্কার করেন, যেমনটি উদ্দীপকের ধর্মপাল করেছিলেন।

HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · সৃজনশীল

উদ্দীপকের রাজা ধর্মপালের সাথে কোন উমাইয়া খলিফার কর্মকাণ্ডের মিল পাও…

উদ্দীপক

রাজা ধর্মপাল রাজস্ব ব্যবস্থাকে সুদৃঢ় ও সমৃদ্ধ করেছিলেন। তবে তার পুত্র দেবপাল ক্ষমতায় আরোহণ করে রাজ্য বিস্তারে মনোযোগী হন। তিনি পূর্ব ও দক্ষিণে অনেকগুলো সফল অভিযানের মাধ্যমে বিশাল পাল সাম্রাজ্য গড়ে তোলেন। দেবপালের প্রতিটি অভিযানে সক্রিয়ভাবে সহায়তা করেছিলেন তার দুইজন বিশ্বস্ত মন্ত্রী ও কিছুসংখ্যক দক্ষ সেনাপতি।

ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজ, কুমিল্লা · 2026

উত্তর

হযরত মুয়াবিয়াকে আরব বিশ্বের প্রথম রাজা বলা হয়।

উত্তর

জিজিয়া হলো মুসলিম রাষ্ট্রে বসবাসরত অমুসলিম নাগরিকদের প্রদেয় নিরাপত্তা কর। মুসলিম রাষ্ট্রে বসবাসকারী অমুসলিম সম্প্রদায়ের সক্ষম যুবকরা যুদ্ধে নিজের পরিবারের নিরাপত্তা পেতে রাষ্ট্রকে যে কর দিত তাকে জিজিয়া' বলা হয়। এ কর শুধুমাত্র অমুসলিম সক্ষম যুবকদের দিতে হতো। তবে তারা যুদ্ধে অংশগ্রহণ করত তারা এ কর থেকে অব্যাহতি পেত। নারী, শিশু, বৃদ্ধ ও অক্ষমদের এ কর দিতে হতো না।

উত্তর

উদ্দীকের রাজা ধর্মপালের সাথে উমাইয়া খলিফা আব্দুল মালিকের রাজস্ব ব্যবস্থা সংস্কারের মিল রয়েছে।আব্দুল মালিক রাজস্ব ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনেন। রাষ্ট্রের ব্যয় সংকুলান না হওয়ায় রাজস্ব বৃদ্ধির জন্য তিনি তিনটি পদক্ষেপ গ্রহণ করেন। ১. মাওয়ালিদের অমুসলিমদের মতো জিজিয়া ও খারাজ দিতে হবে। ২. কোনো আরব-অনারবদের জমি ক্রয় করতে পারবে না। ৩. কোনো কৃষক চাষাবাদ ছেড়ে শহরে আসতে পারবে না। জিজিয়া ও খারাজ দিতে গিয়ে কৃষকরা যেন নিঃস্ব না হয়ে যায় এজন্য কৃষির উন্নয়নে আব্দুল মালিক কয়েকটি পদক্ষেপ গ্রহণ করেন। তা হলো- ১. কৃষকদের মাঝে কৃষি ঋণ ব্যবস্থার প্রবর্তন। ২. অনুর্বর ও অনাবাদি জমি তিন বছরের জন্য খারাজ ছাড়াই কৃষকদের মাঝে বিতরণ ও ৩. চাষাবাদ ছেড়ে কৃষকদের শহরে আসতে নিরুৎসাহিতকরণ ইত্যাদি। এসব পদক্ষেপ গ্রহণের ফলে কৃষি ব্যবস্থার উন্নয়নের সাথে রাজস্ব ব্যবস্থার প্রভূত উন্নয়ন হয়।উপরিউক্ত আলোচনা হতে সুস্পষ্টভাবে বলা যায়, উমাইয়া খলিফা আব্দুল মালেক রাষ্ট্রীয় কোষাগারকে স্বয়ংসম্পূর্ণ করার লক্ষ্যে রাজস্ব ব্যবস্থার সংস্কার করেন, যেমনটি উদ্দীপকের ধর্মপাল করেছিলেন।

উত্তর

উমাইয়া খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিক উদ্দীপকের রাজা দেবপালের মতোই শ্রেষ্ঠ বিজেতা ছিলেন- উক্তিটি যথার্থ ও যুক্তিযুক্ত।খলিফা আল ওয়ালিদ রণনিপুণ উচ্চশিক্ষিত না হওয়া সত্ত্বেও সৌভাগ্যক্রমে হাজ্জাজ বিন ইউসুফ, মুসা বিন নুসাইর, কুতায়বা বিন মুসলিম, মুহাম্মদ বিন কাসিম এবং তারিক বিন জিয়াদের মতো বিশ্ববিশ্রুত রণকুশলীদের সহায়তা পেরেছিলেন। যা দ্বারা তিনি এশিয়া, ইউরোপ ও আফ্রিকা এ তিনটি মহাদেশে ইসলামের বিজয় পতাকা উড্ডীয়ন করেন। সেনাপতি কুতায়বা বিন মুসলিম ৭০৫ খ্রিষ্টাব্দে বলখ, তুখারিস্তান ও বুখারা অধিকার করেন। এরপর ৭১০ খ্রিষ্টাব্দে আমু দরিয়া অতিক্রম করে খাওয়ারিজিম ও সমরকন্দ দখল করেন। অতঃপর ৭১০-৭১৩ খ্রিষ্টাব্দে খোজান্দা, শাশ (তাসখন্দ) এবং ফারগানা অধিকার করেন। তার সর্বশেষ অভিযান পরিচালিত হয় ৭১৪ খ্রিষ্টাব্দে কাশগড় জয়ের মাধ্যমে। এভাবে খলিফা ওয়ালিদের সাম্রাজ্য চীন পর্যন্ত সম্প্রসারিত হয়। অন্যদিকে, সেনাপতি মুহাম্মদ বিন কাসিম ৭১২ খ্রিষ্টাব্দে রাজা দাহিরকে পরাজিত করে ভারতীয় উপমহাদেশে ওয়ালিদের রাজত্ব কায়েম করেন। তিনি সিন্ধু অভিযানের মাধ্যমে ৭১১-৭১৩ খ্রিষ্টাব্দের মধ্যে দেবল, সিহরওয়ান, নিরুন বা হায়দারাবাদ, সিস্তান, রাওরার ব্রাহ্মণাবাদ ও মুলতান জয় করেন। সেনাপতি মুসা বিন নুসায়ের ৭০০ খ্রিষ্টাব্দে আফ্রিকায় অভিযান চালান। তিনি মিশর, মরক্কো ও তানজিয়ারে মুসলিম শাসন সৃদৃঢ় করে ভূমধ্যসাগরের কতিপয় দ্বীপ দখল করেন। এগুলো হলো- মেজর্কা, মিনকা, আইভিকা প্রভৃতি। এছাড়া তিনি উত্তর আফ্রিকার উপকূল অঞ্চল এবং আটলান্টিক দখল করেন। এভাবে বিশ্বসেরা সেনাপতিদের সহায়তায় খলিফা ওয়ালিদের সাম্রাজ্য পূর্ব সিন্ধু হতে চীন, পশ্চিমে আটলান্টিক এবং ফ্রান্সের উপকূল পর্যন্ত বিস্তৃত হয়।
HSCIslamic History 1st paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে নির্দেশিত উত্ত হত্যাকাণ্ডের পশ্চাতে নিহিত ছিল-
i. ক্ষমতা লিন্সা
ii. প্রতিহিংসা
iii. প্রতিদ্বন্দ্বিতানিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে বর্ণিত ফুয়াদ পাশার সাথে হত্যাকান্ডের শিকার কোন চরিত্রের মিল রয়েছে?

Dhaka · 2017

  • আবু মুসলিম খোরাসানি
  • হাজ্জাজ বিন ইউসুফ
  • মুসা বিন নুসায়ের
  • আল আমিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?

Dhaka · 2017

  • মুয়াবিয়া (রা)
  • ইয়াজিদ
  • আব্দুল মালিক
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?

Dhaka · 2017

  • মদিনা
  • দামেস্ক
  • কুফা
  • বাগদাদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?

Dhaka · 2017

  • মরুভূমির দেশ বলে
  • আরব সাগরের তীরে অবস্থিত বলে
  • আরব পবিত্র তুমি হওয়ার জন্য
  • তিন দিক জলবেষ্টিত হওয়ার কারণে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?

Dhaka · 2017

  • ৭৫০
  • ৯০৯
  • ৯২৯
  • ১০৩১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন এনেছিল তা হলো-
i. মর্যাদা প্রতিষ্ঠা
ii. উম্মাহ গঠন
iii. রাষ্ট্রগঠননিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?

Dhaka · 2018

  • মুয়াবিয়া
  • আব্দুল মালিক
  • আল ওয়ালিদ
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-
i. সাম্রাজ্য বিস্তার
ii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্রসারণ
iii. স্থাপত্য শিল্পের বিকাশনিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-
i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়
ii. খলিফার মর্যাদা ক্ষুণœ হয়
iii. খারিজিদের উৎপত্তি হয়নিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও iiii ও iii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q.বন্দিদের প্রতি উক্ত যুদ্ধের শিক্ষা হচ্ছে-
i. মানবিক আচরণ করা
ii. সহজশর্তে মুক্তি দেওয়া
iii. সারা জীবন বন্দি রাখানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q. উদ্দীপকে বর্ণিত ঘটনাটির ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের মিল আছে?

Combined · 2019

  • বদরের যুদ্ধ
  • ওহুদের যুদ্ধ
  • খন্দকের যুদ্ধ
  • মুতার যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা 'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-i. সাম্রাজ্য বিস্তারii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়ii. খলিফার মর্যাদা ক্ষউদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।