উদ্দীপকের শাসকের সাথে কোন উমাইয়া খলিফার কর্মকাণ্ড সাদৃশ্যপূর্ণ ? ব্যাখ্যা করো ।
উত্তর: উদ্দীপকের চেঙ্গিস খানের সাথে উমাইয়া খলিফা আল ওয়ালিদের কর্মকাণ্ডের মিল রয়েছে । খলিফা আল ওয়ালিদ একজন পরাক্রমশালী ও সুদক্ষ শাসক হিসেবে ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছেন। তার দশ বছরের (৭০৫-৭১৫খ্রি.) রাজত্বকালে কয়েকজন সুযোগ্য সেনানায়কের সহযোগিতায় তিনি মুসলিম সাম্রাজ্য পশ্চিমে স্পেন থেকে পূর্বে ভারতবর্ষ এবং উত্তরে মধ্য এশিয়ার ফারগানা থেকে দক্ষিণে ইয়েমেন পর্যন্ত বিস্তৃত করেন। চেঙ্গিস খানের সাম্রাজ্য বিস্তারের ক্ষেত্রেও এ ধরনের পরিস্থিতি দেখা যায় । মোঙ্গল নেতা চেঙ্গিস খান বিশাল সাম্রাজ্যের অধিকারী ছিলেন। তার দক্ষ ও দুর্ধর্ষ সেনাপতিদের নিপুণতায় তিনি বিশাল সাম্রাজ্যের অধিকারী হয়েছিলেন। অনুরূপভাবে খলিফা আল ওয়ালিদ হাজ্জাজ, কোতায়বা, তারিক ও মুসার মতো বিখ্যাত রণনিপুণ সেনাপতিদের অসাধারণ দক্ষতা এবং অক্লান্ত চেষ্টার ফলে এশিয়া, ইউরোপ ও আফ্রিকা মহাদেশের বহুস্থানে আরব অধিকার প্রতিষ্ঠিত করেছিলেন। ৭০৫ খ্রিষ্টাব্দে কোতায়বা মধ্য এশিয়ার বুখারা, সমরখন্দ, খোজান্দা, তাসখন্দ, ফারগানা দখল করে চীন সীমান্তে পৌছান এবং ৭১৪ খ্রিষ্টাব্দে কাশগড় জয় করে সমগ্র মধ্য এশিয়া অধিকার করতে সক্ষম হন। খলিফা আল ওয়ালিদের পূর্বাঞ্চলীয় শাসনকর্তা হাজ্জাজ বিন ইউসুফের আদেশে সেনাপতি মুহাম্মদ বিন কাসিম ৭১২ খ্রিষ্টাব্দে সিন্ধু অধিকার করেন। ৭১১ খ্রিষ্টাব্দে উত্তর আফ্রিকার গভর্নর মুসা বিন নুসায়েরের সহায়তায় সেনাপতি তারিক বিন জিয়াদ স্পেন জয় করেন । তাই বলা যায়, চেঙ্গিস খান ও আল ওয়ালিদের সাম্রাজ্য বিস্তারের ঘটনার মধ্যে সাদৃশ্য রয়েছে।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উদ্দীপকের শাসকের সাথে কোন উমাইয়া খলিফার কর্মকাণ্ড সাদৃশ্যপূর্ণ ? ব…
উদ্দীপক
সিলেট সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর