উদ্দীপকে উল্লিখিত শাসকের শাসনব্যবস্থার সাথে তোমার পঠিত উমাইয়া খলিফার শাসনব্যবস্থার তুলনা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত বাদশাহ নাসির উদ্দিনের সাথে উমাইয়া খিলাফতের খলিফা উমর বিন আব্দুল আজিজের সাদৃশ্য রয়েছে। উদ্দীপকে উল্লিখিত বাদশা নাসির উদ্দিন বিশাল সাম্রাজ্যের অধিপতি হওয়া সত্ত্বেও সহজ, সরল ও অনাড়ম্বর জীবনযাপন করতেন। তিনি ব্যক্তিগত ও সাংসারিক প্রয়োজনে সরকারি কোষাগার থেকে কোনো অর্থ খরচ করতেন না। কুরআন শরীফ নকল ও টুপি সেলাই করে তিনি জীবিকা নির্বাহ এবং খুলাফায়ে রাশেদিনের আদর্শ ও ইসলামি মূল্যবোধে বিশ্বাসী ছিলেন। যা উমাইয়া খলিফা উমর বিন আব্দুল আজিজকেই নির্দেশ করে। খলিফা আব্দুল আজিজ অত্যন্ত সহজ-সরল সাধারণ জীবনযাপন করতেন। পার্থিব ধনরত্নের প্রতি তার কোনো আসক্তি ছিল না। পিতৃকুলে উমাইয়া এবং মাতৃকূলে খলিফা প্রথম উমর (রা.)-এর বংশধর ছিলেন উমর বিন আব্দুল আজিজ। তিনি প্রথম উমরের মতো তালিযুক্ত কাপড় পরিধান করতেন। তার স্ত্রী ফাতিমা পিতা ও ভাইদের কাছ থেকে যেসব অলঙ্কার পেয়েছিল তা বিক্রি করে সে অর্থ তিনি রাজকোষাগারে জমা দেন। বিশাল সাম্রাজ্যের খলিফা হয়েও তিনি নিজের ও পরিবারের জীবিকা নির্বাহের জন্য মাত্র দুই দিরহাম অর্থ বায়তুলমাল হতে গ্রহণ করেন। খলিফা আব্দুল আজিজ কুরআন ও হাদিসের বিধান অনুসারে জীবনযাপন ও শাসনকাজ পরিচালনা করতেন। এককথায় তিনি ছিলেন খুলাফায়ে রাশেদিনের আদর্শ ও ইসলামি মূল্যবোধে বিশ্বাসী এক আদর্শবাদী খলিফা।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত শাসকের শাসনব্যবস্থার সাথে তোমার পঠিত উমাইয়া খলিফা…
উদ্দীপক
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর