উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ খলিফার স্পেন বিজয়ের সংক্ষিপ্ত বিবরণ দাও।
উত্তর: উদ্দীপকের সাথে উমাইয়া শাসক আল ওয়ালিদ বিন আবদুল মালিকের সাদৃশ্য রয়েছে।ওয়ালিদ এশিয়া ইউরোপ ও আফ্রিকা এ তিন মহাদেশে তার অভিযান পরিচালনা করেন। স্পেনের নিপীড়িত জনগণ এবং কাউন্ট জুলিয়ানের আবেদনে সাঁড়া দিয়ে মুসা বিন নুসায়ের খলিফা আল ওয়ালিদের 'অনুমতি নিয়ে ৭১১ খ্রিষ্টাব্দে সেনাপতি তারিক বিন জিয়াদের নেতৃত্বে স্পেনে অভিযান প্রেরণ করেন। তারিক জিব্রালটার প্রণালী পাড়ি দিয়ে স্পেনের দক্ষিণ-পূর্ব দিকের এক পর্বতে অবতরণ করেন। তার নামানুসারে এ পর্বতের নামকরণ করা হয় 'জাবাল আত তারিক' বা তারিকের পাহাড়। এখান থেকে মুসলিম সেনাদল স্পেনের রাজধানী অভিমুখে যাত্রা করে। রাজা রডারিক ১,২০,০০০ সৈন্যের এক বিশাল সেনাদল নিয়ে মুসলিম বাহিনীর গতিরোধ করেন। গোয়াডলকুইভার নদীর তীরবর্তী মেডিনা-সিডোনিয়া নামক স্থানে তারিকের নেতৃত্বাধীন মাত্র ১২,০০০ সেনার বাহিনী রডারিকের সাথে সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হয়। যুদ্ধে স্পেনীয় রাজকীয় বাহিনী শোচনীয়ভাবে পরাজিত হয়। পালিয়ে যাওয়ার সময় পথে রাজা রডারিক নদীতে পড়ে গিয়ে মৃত্যুবরণ করেন। বিজয়ী মুসলিম বাহিনী সিডোনিয়া, কারমোনা এবং ইসিজা জয় করে' স্পেনে উমাইয়া পতাকা উত্তোলন করেন। এরপর উমাইয়া সেনাবাহিনী মালাগা, কর্ডোভা, গ্রনাডা ও টলেডো জয় করে। ৭১২ খ্রিষ্টাব্দে মুসা বিন নুসায়ের স্পেনে অবতরণ করেন। তার এবং তারিকের নেতৃত্বে আরব মুসলিম সেনাবাহিনী একে একে সারাগোসা, আরগন, বার্সেলোনা, লিওন, গ্যালিসিয়া, কাতালোনিয়া প্রভৃতি অঞ্চল জয় করে। বর্তমান পর্তুগাল জয় করে তারা এর নাম দেন 'আল গারব'।অতএব মুসলিম বাহিনী ৭১৩ সালের মধ্যে সমগ্র স্পেন বিজয় করেন। স্পেন বিজয় মুসলমানদের একটি গৌরবময় বিষয়।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ খলিফার স্পেন বিজয়ের সংক্ষিপ্ত বিবরণ দাও।
উদ্দীপক
সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর