শিক্ষা ও সাংস্কৃতিক ক্ষেত্রে উক্ত বিজয়ের বৈপ্লবিক প্রভাব বিশ্লেষণ কর।
উত্তর: খলিফা আল-ওয়ালিদের স্পেন বিজয় ইসলামের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। স্পেনের রাজনৈতিক এবং আর্থ-সামাজিক ও ধর্মীয় জীবনের ওপর এর সুদূরপ্রসারী প্রভাব পরিলক্ষিত হয়। উমাইয়াদের স্পেন বিজয়ের সাংস্কৃতিক ফলাফল ছিল বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। মুসলিম শাসকদের উদার পৃষ্ঠপোষকতায় স্পেন সমকালীন ইউরোপের উন্নত সভ্যতা ও সংস্কৃতির কেন্দ্রভূমিতে পরিণত হয়। বলা হয় যে, মুসলিম স্পেন ইউরোপকে অজ্ঞতার অন্ধকার থেকে আলোর সন্ধান দেয়। ফলে ইউরোপে নবজাগরণের সূচনা হয়। মুসলিম স্পেনের পরবর্তী রাজধানী, কর্ডোভা 'ইউরোপের বাতিঘর' নামে খ্যাতি লাভকরে। ঐতিহাসিক স্ট্যানলি লেনপুল বলেন, "মুরদের প্রতিষ্ঠিত কর্ডোভা রাজ্য মধ্যযুগের এক পরম বিস্ময়। সমগ্র ইউরোপ যখন বর্বর, অন্তর্দ্বন্দ্ব-কলহে লিপ্ত, এ রাজ্য তখন পাশ্চাত্যের সম্মুখে উজ্জ্বল আলো বিকিরণকারী জ্ঞান ও সভ্যার মশাল তুলে ধরেছিল।" খলিফা আল ওয়ালিদের রাজত্বকালে আরবদের স্পেন বিজয় ইসলামের তথা ইউরোপের ইতিহাসের এক চমকপ্রদ ঘটনা। সৈয়দ আমীর আলীর ভাষায়, 'স্পেনে মুসলিম শাসন থেকে আধুনিক যুগের শাসকদের শিক্ষা গ্রহণ করার অনেক বিষয় আছে।' দীর্ঘ প্রায় আটশত বছর পর্যন্ত মুসলমানরা গৌরবের সাথে স্পেন শাসন করে। ১৪৯২ খ্রিষ্টাব্দে স্পেনে মুসলিম শাসনের চূড়ান্ত অবসান ঘটে।অতএব বলা যায়, মুসলিমদের স্পেন বিজয় শিক্ষা ও সাংস্কৃতিক ক্ষেত্রে ব্যাপক প্রভাব ফেলতে সক্ষম হয়।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
শিক্ষা ও সাংস্কৃতিক ক্ষেত্রে উক্ত বিজয়ের বৈপ্লবিক প্রভাব বিশ্লেষণ কর।
উদ্দীপক
সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর