শেয়ারFacebookWhatsApp

মুসলিম খিলাফতের স্থায়িত্বের পিছনে উক্ত নীতির প্রভাব বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকের আলোচিত খলিফা আব্দুল মালিকের আরবীয়করণ নীতির প্রভাব মুসলিম খিলাফতের স্থায়ীত্ব পিছনে অপরিসীম। যদিও খলিফা আব্দুল মালিকের আরবীয়করণ নীতির নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা ছিল; কিন্তু তার খিলাফতে এর কোনো সম্ভাবনা দেখা দেয়নি। আব্দুল মালিকের আরবীয়করণ নীতির কারণে আরবি ভাষার বাইরের ভাষাভাষী যেমন- পারসিক, পাবি, কিবতি প্রভৃতি ভাষার পারদর্শী অমুসলিমরা সরকারি চাকরি থেকে অব্যাহতি লাভ করে। কারণ তখন আঞ্চলিক ভাষা গুরুত্বহীন হয়ে পড়ায় তাদের প্রয়োজনীয়তা ফুরিয়ে যায়। তাদের স্থলে আরবিভাষী মুসলমানরা স্থান দখল করে নেয়। এর ফলে গোটা মুসলিম সাম্রাজ্যে অসংখ্য অমুসলমান চাকরিচ্যুত হয়ে পড়ে পড়ে। এ চাকরিচ্যুত অসংখ্য অমুসলিমরা আব্দুল মালিকের বিপক্ষে বিদ্রোহ করতে পারত। তাতে সাম্রাজ্যে এক ভয়াবহ বিশৃঙ্খলা সৃষ্টির সম্ভাবনা রয়ে গিয়েছিল। কারণ এতে অনারব ও অমুসলিমগণ চাকরিচ্যুত হয়েছিল। আমাদের দেশে মাতৃভাষা হিসেবে উর্দু ভাষাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হলে এ অঞ্চলের জনতা যেভাবে বিক্ষোভ করে মাতৃভাষার মর্যাদাকে রক্ষা করেছিল তেমন আন্দোলন আব্দুল মালিকের আমলেও হতে পারত। তবে তার সুযোগ্য সাংগঠনিক দক্ষতার কারণে এমনটি হয়নি। বস্তুত আব্দুল মালিকের আরবীয়করণ ছিল তার আরব জাতীয়তাবাদী নীতির প্রতিফলন।পরিশেষে বলা যায়, আব্দুল মালিকের আরবীয়করণ নীতির ফলে মুসলিম খিলাফত তথা উমাইয়া খিলাফতের স্থায়িত্বের পিছনে ইতিবাচক প্রভাব ফেলেছিল।

HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · সৃজনশীল

মুসলিম খিলাফতের স্থায়িত্বের পিছনে উক্ত নীতির প্রভাব বিশ্লেষণ কর।

উদ্দীপক

শুধু সাম্রাজ্য বিস্তারের মাধ্যমে নয় আরবদের শ্রেষ্ঠত্বকে সমগ্র সাম্রাজ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে জনৈক খ্যাতিমান শাসক সর্বক্ষেত্রে আরবীয়করণ করার নীতি গ্রহণ করেন। তিনি আরবিকে রাষ্ট্রভাষার মর্যাদা দান, আরবি বর্ণমালার সংস্কার এবং আরবি মুদ্রার প্রচলন করেন। ভাষা ও সংস্কৃতির তীক্ষ্ণতা যে কখনো কখনো তরবারিকে ছাড়িয়ে যায় উক্ত শাসকের কর্মকাণ্ডের মধ্য দিয়ে তার বহিঃপ্রকাশ ঘটে।

সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম · 2025

উত্তর

মুয়াবিয়া মুসলিম খলিফা সর্বপ্রথম নৌ বাহিনী গঠন করেন।

উত্তর

কুব্বাত-আস-সাখরা (Qubbat aṣ-Ṣakhra), যা ইংরেজিতে "Dome of the Rock" নামে পরিচিত, জেরুজালেমের পুরনো শহরের হারাম আশ-শরীফ (Temple Mount) বা আল-আকসা মসজিদ কমপ্লেক্সের কেন্দ্রে অবস্থিত একটি ইসলামী ধর্মীয় স্থাপনা। এটি ইসলামী স্থাপত্যের অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ নিদর্শন, যা ৬৯১-৬৯২ খ্রিস্টাব্দে উমাইয়া খলিফা আব্দ আল-মালিকের আদেশে নির্মিত হয়েছিল ।

উত্তর

উদ্দীপকে নির্দেশিত শাসক হলে উমাইয়া খলিফা আব্দুল মালিক। তিনি ক্ষমতা গ্রহণ করে আরবীয়করণ নীতি গ্রহণ করেন।উমাইয়া বংশের মারওয়ানি শাখার প্রতিষ্ঠাতা মারওয়ান-এর যোগ্য উত্তরাধিকারী হিসেবে তার পুত্র আব্দুল মালিক ক্ষমতাসীন হয়। তিনি সাম্রাজ্য নিয়ন্ত্রণে এনে সুষ্ঠু ও স্থায়ী শাসননীতি প্রণয়ন করেন। আরবি ভাষাকে সরকারি ভাষায় রূপান্তরকরণ তার সর্বপ্রধান কৃতিত্ব। ৬৯৩ খ্রিষ্টাব্দে আব্দুল মালিক সালিক বিন আব্দুর রহমান নামে জনৈক পারসিক মুসলিমের পরামর্শে সরকারি কাজে আরবি ভাষা ব্যবহারের নির্দেশ দেন। এতে আরবি ভাষার ব্যাপক উন্নতি হয়। আরবি ভাষা জানা ব্যক্তিদের বিভিন্ন পদে চাকরি হয়। আরবি বর্ণমালার লিখন ও উচ্চারণ পদ্ধতির উন্নতি সাধন ছিল তার দ্বিতীয়, গুরুত্বপূর্ণ সংস্কার। ইতোপূর্বে আরবি বর্ণমালার ত্রুটি ছিল। হাজ্জাজ বিন ইউসুফের সহযোগিতায় আব্দুল মালিক জবর, জের, পেশ, নোকতা প্রবর্তন করেন। এর ফলে আরবি ভাষা পূর্ণতা পায়। ৬৯৫ খ্রিস্টাব্দে আব্দুল মালিক দামেস্কে জাতীয় টাকশাল স্থাপন করেন। ৬৯৬ খ্রিষ্টাব্দে হাজ্জাজ কুফায় টাকশাল নির্মাণ করে রৌপ্যমুদ্রা চালু করেন। ফলে ব্যবসায় বাণিজ্যের ব্যাপক উন্নতি সাধিত হয়। হযরত মুয়াবিয়ার আমলে ডাক বিভাগের সৃষ্টি হয়। আব্দুল মালিক এ ডাক বিভাগের ব্যাপক সংস্কার করেন। এ ডাক সেবা চালু করতে তিনি পর্যটকদের যাতায়াতের জন্য ব্যবহৃত ঘোড়া কাজে লাগান। অতএব উদ্দীপকে নির্দেশিত শাসক হলেন আব্দুল মালিক।

উত্তর

উদ্দীপকের আলোচিত খলিফা আব্দুল মালিকের আরবীয়করণ নীতির প্রভাব মুসলিম খিলাফতের স্থায়ীত্ব পিছনে অপরিসীম। যদিও খলিফা আব্দুল মালিকের আরবীয়করণ নীতির নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা ছিল; কিন্তু তার খিলাফতে এর কোনো সম্ভাবনা দেখা দেয়নি। আব্দুল মালিকের আরবীয়করণ নীতির কারণে আরবি ভাষার বাইরের ভাষাভাষী যেমন- পারসিক, পাবি, কিবতি প্রভৃতি ভাষার পারদর্শী অমুসলিমরা সরকারি চাকরি থেকে অব্যাহতি লাভ করে। কারণ তখন আঞ্চলিক ভাষা গুরুত্বহীন হয়ে পড়ায় তাদের প্রয়োজনীয়তা ফুরিয়ে যায়। তাদের স্থলে আরবিভাষী মুসলমানরা স্থান দখল করে নেয়। এর ফলে গোটা মুসলিম সাম্রাজ্যে অসংখ্য অমুসলমান চাকরিচ্যুত হয়ে পড়ে পড়ে। এ চাকরিচ্যুত অসংখ্য অমুসলিমরা আব্দুল মালিকের বিপক্ষে বিদ্রোহ করতে পারত। তাতে সাম্রাজ্যে এক ভয়াবহ বিশৃঙ্খলা সৃষ্টির সম্ভাবনা রয়ে গিয়েছিল। কারণ এতে অনারব ও অমুসলিমগণ চাকরিচ্যুত হয়েছিল। আমাদের দেশে মাতৃভাষা হিসেবে উর্দু ভাষাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হলে এ অঞ্চলের জনতা যেভাবে বিক্ষোভ করে মাতৃভাষার মর্যাদাকে রক্ষা করেছিল তেমন আন্দোলন আব্দুল মালিকের আমলেও হতে পারত। তবে তার সুযোগ্য সাংগঠনিক দক্ষতার কারণে এমনটি হয়নি। বস্তুত আব্দুল মালিকের আরবীয়করণ ছিল তার আরব জাতীয়তাবাদী নীতির প্রতিফলন।পরিশেষে বলা যায়, আব্দুল মালিকের আরবীয়করণ নীতির ফলে মুসলিম খিলাফত তথা উমাইয়া খিলাফতের স্থায়িত্বের পিছনে ইতিবাচক প্রভাব ফেলেছিল।
HSCIslamic History 1st paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে নির্দেশিত উত্ত হত্যাকাণ্ডের পশ্চাতে নিহিত ছিল-
i. ক্ষমতা লিন্সা
ii. প্রতিহিংসা
iii. প্রতিদ্বন্দ্বিতানিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে বর্ণিত ফুয়াদ পাশার সাথে হত্যাকান্ডের শিকার কোন চরিত্রের মিল রয়েছে?

Dhaka · 2017

  • আবু মুসলিম খোরাসানি
  • হাজ্জাজ বিন ইউসুফ
  • মুসা বিন নুসায়ের
  • আল আমিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?

Dhaka · 2017

  • মুয়াবিয়া (রা)
  • ইয়াজিদ
  • আব্দুল মালিক
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?

Dhaka · 2017

  • মদিনা
  • দামেস্ক
  • কুফা
  • বাগদাদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?

Dhaka · 2017

  • মরুভূমির দেশ বলে
  • আরব সাগরের তীরে অবস্থিত বলে
  • আরব পবিত্র তুমি হওয়ার জন্য
  • তিন দিক জলবেষ্টিত হওয়ার কারণে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?

Dhaka · 2017

  • ৭৫০
  • ৯০৯
  • ৯২৯
  • ১০৩১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন এনেছিল তা হলো-
i. মর্যাদা প্রতিষ্ঠা
ii. উম্মাহ গঠন
iii. রাষ্ট্রগঠননিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?

Dhaka · 2018

  • মুয়াবিয়া
  • আব্দুল মালিক
  • আল ওয়ালিদ
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-
i. সাম্রাজ্য বিস্তার
ii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্রসারণ
iii. স্থাপত্য শিল্পের বিকাশনিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-
i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়
ii. খলিফার মর্যাদা ক্ষুণœ হয়
iii. খারিজিদের উৎপত্তি হয়নিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও iiii ও iii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q.বন্দিদের প্রতি উক্ত যুদ্ধের শিক্ষা হচ্ছে-
i. মানবিক আচরণ করা
ii. সহজশর্তে মুক্তি দেওয়া
iii. সারা জীবন বন্দি রাখানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q. উদ্দীপকে বর্ণিত ঘটনাটির ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের মিল আছে?

Combined · 2019

  • বদরের যুদ্ধ
  • ওহুদের যুদ্ধ
  • খন্দকের যুদ্ধ
  • মুতার যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা 'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-i. সাম্রাজ্য বিস্তারii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়ii. খলিফার মর্যাদা ক্ষউদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।