শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লিখিত ড. মুহাম্মদ মুরসির শাসনব্যবস্থার সাথে তোমার পঠিত কোন উমাইয়া শাসকের শাসনব্যবস্থার সাদৃশ্য পরিলক্ষিত হয়?

উত্তর: উদ্দীপকে উল্লিখিত ড. মুহাম্মদ মুরসির শাসনব্যবস্থার সাথে আমার পঠিত উমাইয়া খলিফা উমর বিন আবদুল আজিজের শাসনব্যবস্থার মিল রয়েছে। উদ্দীপকে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে ড. মুরসি মিশরের রাষ্ট্রক্ষমতা লাভ করেন। শাসনক্ষমতা লাভের পর তিনি ইসলামি শাসনব্যবস্থা প্রবর্তন করেন। সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠাকল্পে তিনি কতিপয় ব্যবস্থা গ্রহণ করেন। দমননীতি ও রাজ্য বিস্তার নীতি পরিত্যাগ করে তিনি শান্তি নীতি গ্রহণ করেন। এসব কর্মকান্ড উমাইয়া খলিফা উমর বিন আবদুল আজিজের কর্মকান্ডের সাথে মিল রয়েছে। তিনি মনে করতেন, ইসলামের অনুশাসনের মাধ্যমে প্রজাদের নৈতিক, আধ্যাত্মিক ও বৈষয়িক উন্নতি সম্ভব। এছাড়া তিনি মনে করতেন যে, আল্লাহ তাঁর রাসুলকে কর আদায়কারী হিসেবে নয়, ধর্মপ্রচারক হিসেবে প্রেরণ করেছিলেন। আরব মুসলমানদের ন্যায় তিনি মাওয়ালিদের ওপর থেকে যাবতীয় কর মওকুফ করেন। এর ফলে ইরাক, খোরাসান ও ইফরিকিয়ায় দলে দলে লোক ইসলাম ধর্ম গ্রহণ করেন। তার ধর্মীয় উদারনীতির ফলে মার্ড, নিশাপুর, খোরাসান, খাওয়ারিজম প্রভৃতি স্থানে ইসলামি শিক্ষা ও সভ্যতার কেন্দ্রস্থলে পরিণত হয়। তিনি খ্রিষ্টানদের প্রতি সহানুভূতিশীল ছিলেন। পূর্ববর্তী খলিফাদের দ্বারা ক্ষতিগ্রস্ত গির্জাগুলো তিনি সংস্কারের ব্যবস্থা করেন। খ্রিষ্টানদের কোনো ধর্মশালা যেন ক্ষতিগ্রস্ত না হয় এবং তারা যেন ধর্মীয় স্বাধীনতা ভোগ করতে পারে এবং এ ব্যাপারে 'তিনি পূর্ণ সচেতন ছিলেন। তিনি খারেজি, শিয়াসহ সকল সম্প্রদায়ের প্রতি দমন নীতি পরিহার করেন এবং তার সময়ে রাজ্যবিস্তারের চেয়ে ধর্ম প্রচারে বেশি মনোযোগ দেওয়া হয়। অতএব উদ্দীপকের মুরসির কর্মকান্ড ওমর বিন আব্দুল আজিজের কর্মকান্ডের অনুরূপ।

HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · সৃজনশীল

উদ্দীপকে উল্লিখিত ড. মুহাম্মদ মুরসির শাসনব্যবস্থার সাথে তোমার পঠিত …

উদ্দীপক

গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে ড. মুহাম্মদ মুরসির মিশরের রাষ্ট্রক্ষমতা লাভকরেন। শাসনক্ষমতা লাভের পর তিনি ইসলামি শাসনব্যবস্থা প্রবর্তন করেন।ম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠাকল্পে তিনি কতিপয় ব্যবস্থা গ্রহণ করেন। দমননীতি ও রাজ্য বিস্তার নীতি পরিত্যাগ করে তিনি শান্তি নীতি গ্রহণ করেন।

মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ, ময়মনসিংহ · 2025

উত্তর

উমর বিন আবদুল আজিজকে পঞ্চম ধার্মিক খলিফা বলা হয়।

উত্তর

মাওয়ালিদের প্রতি শাসন পরিচালনার যে নীতি গৃহীত হয় তাকে মাওয়ালি নীতি বলে। বংশগতভাবে যারা মুসলিম না বা যারা নতুনভাবে ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছে তাদেরকে মাওয়ালি বলা হয়। সাধারণত মাওয়ালিরা অনারব মুসলিম। নব্য মুসলিম হওয়ায় তাদের প্রতি উমাইয়া বংশের শাসকদের দৃষ্টিভঙ্গি ছিল নেতিবাচক। এজন্য তাদেরকে বৈষম্যমূলক খারাজ ও জিজিয়া কর দিতে হতো। একমাত্র উমর বিন আবদুল আজিজ এ ধরনের বৈষম্যমূলক কর হতে তাদেরকে মুক্তি দেন।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত ড. মুহাম্মদ মুরসির শাসনব্যবস্থার সাথে আমার পঠিত উমাইয়া খলিফা উমর বিন আবদুল আজিজের শাসনব্যবস্থার মিল রয়েছে। উদ্দীপকে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে ড. মুরসি মিশরের রাষ্ট্রক্ষমতা লাভ করেন। শাসনক্ষমতা লাভের পর তিনি ইসলামি শাসনব্যবস্থা প্রবর্তন করেন। সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠাকল্পে তিনি কতিপয় ব্যবস্থা গ্রহণ করেন। দমননীতি ও রাজ্য বিস্তার নীতি পরিত্যাগ করে তিনি শান্তি নীতি গ্রহণ করেন। এসব কর্মকান্ড উমাইয়া খলিফা উমর বিন আবদুল আজিজের কর্মকান্ডের সাথে মিল রয়েছে। তিনি মনে করতেন, ইসলামের অনুশাসনের মাধ্যমে প্রজাদের নৈতিক, আধ্যাত্মিক ও বৈষয়িক উন্নতি সম্ভব। এছাড়া তিনি মনে করতেন যে, আল্লাহ তাঁর রাসুলকে কর আদায়কারী হিসেবে নয়, ধর্মপ্রচারক হিসেবে প্রেরণ করেছিলেন। আরব মুসলমানদের ন্যায় তিনি মাওয়ালিদের ওপর থেকে যাবতীয় কর মওকুফ করেন। এর ফলে ইরাক, খোরাসান ও ইফরিকিয়ায় দলে দলে লোক ইসলাম ধর্ম গ্রহণ করেন। তার ধর্মীয় উদারনীতির ফলে মার্ড, নিশাপুর, খোরাসান, খাওয়ারিজম প্রভৃতি স্থানে ইসলামি শিক্ষা ও সভ্যতার কেন্দ্রস্থলে পরিণত হয়। তিনি খ্রিষ্টানদের প্রতি সহানুভূতিশীল ছিলেন। পূর্ববর্তী খলিফাদের দ্বারা ক্ষতিগ্রস্ত গির্জাগুলো তিনি সংস্কারের ব্যবস্থা করেন। খ্রিষ্টানদের কোনো ধর্মশালা যেন ক্ষতিগ্রস্ত না হয় এবং তারা যেন ধর্মীয় স্বাধীনতা ভোগ করতে পারে এবং এ ব্যাপারে 'তিনি পূর্ণ সচেতন ছিলেন। তিনি খারেজি, শিয়াসহ সকল সম্প্রদায়ের প্রতি দমন নীতি পরিহার করেন এবং তার সময়ে রাজ্যবিস্তারের চেয়ে ধর্ম প্রচারে বেশি মনোযোগ দেওয়া হয়। অতএব উদ্দীপকের মুরসির কর্মকান্ড ওমর বিন আব্দুল আজিজের কর্মকান্ডের অনুরূপ।

উত্তর

না, আমি মনে করি উক্ত শাসক অর্থাৎ উমাইয়া খলিফা আব্দুল আজিজের নীতিসমূহ উমাইয়া বংশের পতনের জন্য সম্পূর্ণ দায়ী ছিলেন না। নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে খলিফা উমর বিন আবদুল আজিজের শাসনকালের প্রত্যকটি দিক বিবেচনা করলে উমাইয়া বংশের পতনের জন্য খলিফা দ্বিতীয় উমর পুরোপুরি দায়ী নন। তিনি মাওয়ালিদের ওপর অন্যায়ভাবে আরোপ করা জিজিয়া ও খারাজ রহিত করেছিলেন। এর ফলে দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করে এবং খারাজ ও জিজিয়া প্রদান থেকে অব্যাহতি পায়। এজন্য রাজস্ব আয় কমে যায় এবং অর্থের অভাবে সেনাবাহিনী দুর্বল হয়ে পড়ে। একারণে অনেকে তাকে উমাইয়া বংশের পতনের জন্য দায়ী করে। কিন্তু তা পুরোপুরি সঠিক নয়। কেননা তার উত্তরাধিকারিগণ যদি তার অনুসৃত নীতি অনুসরণ করত, তাহলে মাওয়ালি, হাশেমি ও আলীর সমর্থকগণ কখনো উমাইয়া বিরোধী আন্দোলনে যোগ দিত না। ফলে উমাইয়াদেরও হয়ত পতন হতো না। তিনি উমাইয়া, হাশেমি, আরব-অনারব, হিমারীয়-মুদারীয় দ্বন্দ্ব নিরসন করার চেষ্টা করেন এবং অনেকাংশে সফল হন। উইলিয়াম মুর বলেন, "উমরের রাজত্বকালে কোনো চাঞ্চল্যকর ঘটনা না থাকলেও আকর্ষণীয় ঘটনার অভাব ছিল না।” রক্তপাত, ষড়যন্ত্র এবং বিশ্বাসঘাতকতার বিভীষিকার মধ্যে তার শাসনকাল উপশমের ভূমিকা পালন করেছে। তার নিরপেক্ষতার জন্য উমাইয়া বংশের ষড়যন্ত্রকারীরা তার মৃত্যুকে ত্বরান্বিত করলে এর জন্য তার নীতি দায়ী নয়, ষড়যন্ত্রকারীরা দায়ী ছিল। খালিফা উমর বিন আব্দুল আজিজকে উমাইয়া বংশ পতনে দায়ী করে যেসব অভিযোগ উত্থাপন করা হয় সেগুলোর ঐতিহাসিক সত্যতা পাওয়া যায়নি। কারণ তার তিরোধানের পর যদি তার নীতি অনুসৃত হতো, তাহলে আলীর সমর্থক ও আব্বাসিরা সহজেই ক্ষুব্ধ হতো না। তাদের আন্দোলনের জন্য দায়ী পরবর্তী দুর্বল শাসকেরা, খলিফা উমর বিন আব্দুল আজিজ নন।
HSCIslamic History 1st paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে নির্দেশিত উত্ত হত্যাকাণ্ডের পশ্চাতে নিহিত ছিল-
i. ক্ষমতা লিন্সা
ii. প্রতিহিংসা
iii. প্রতিদ্বন্দ্বিতানিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে বর্ণিত ফুয়াদ পাশার সাথে হত্যাকান্ডের শিকার কোন চরিত্রের মিল রয়েছে?

Dhaka · 2017

  • আবু মুসলিম খোরাসানি
  • হাজ্জাজ বিন ইউসুফ
  • মুসা বিন নুসায়ের
  • আল আমিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?

Dhaka · 2017

  • মুয়াবিয়া (রা)
  • ইয়াজিদ
  • আব্দুল মালিক
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?

Dhaka · 2017

  • মদিনা
  • দামেস্ক
  • কুফা
  • বাগদাদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?

Dhaka · 2017

  • মরুভূমির দেশ বলে
  • আরব সাগরের তীরে অবস্থিত বলে
  • আরব পবিত্র তুমি হওয়ার জন্য
  • তিন দিক জলবেষ্টিত হওয়ার কারণে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?

Dhaka · 2017

  • ৭৫০
  • ৯০৯
  • ৯২৯
  • ১০৩১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন এনেছিল তা হলো-
i. মর্যাদা প্রতিষ্ঠা
ii. উম্মাহ গঠন
iii. রাষ্ট্রগঠননিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?

Dhaka · 2018

  • মুয়াবিয়া
  • আব্দুল মালিক
  • আল ওয়ালিদ
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-
i. সাম্রাজ্য বিস্তার
ii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্রসারণ
iii. স্থাপত্য শিল্পের বিকাশনিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-
i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়
ii. খলিফার মর্যাদা ক্ষুণœ হয়
iii. খারিজিদের উৎপত্তি হয়নিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও iiii ও iii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q.বন্দিদের প্রতি উক্ত যুদ্ধের শিক্ষা হচ্ছে-
i. মানবিক আচরণ করা
ii. সহজশর্তে মুক্তি দেওয়া
iii. সারা জীবন বন্দি রাখানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q. উদ্দীপকে বর্ণিত ঘটনাটির ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের মিল আছে?

Combined · 2019

  • বদরের যুদ্ধ
  • ওহুদের যুদ্ধ
  • খন্দকের যুদ্ধ
  • মুতার যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা 'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-i. সাম্রাজ্য বিস্তারii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়ii. খলিফার মর্যাদা ক্ষউদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।