উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ শাসকের কল্যাণমূলক নীতিসমূহ বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উমাইয়া খলিফা উমর বিন আব্দুল আজিজের কল্যাণমূলক নীতি বর্ণনা করা হয়েছে।খলিফা সুলায়মানের মনোনয় ক্রমে তার মৃত্যুর পর তার চাচাত ভাই উমর বিন আব্দুল আজিজ ৯৯ হিজরির সফর মাসে (সেপ্টেম্বর, ৭১৭খ্রি.) খিলাফত লাভ করেন। তিনি ছিলেন আব্দুল মালিকের ভ্রাতা এবং এক সময় মিশরের শাসনকর্তা আব্দুল আজিজের পুত্র। তার মা ছিলেন খলিফা হযরত উমর (রা.)-এর দৌহিত্রী। তিনি ইতিহাসে দ্বিতীয় উমর নামেও পরিচিত। তার অভিষেক উমাইয়া বংশের ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। তিনি তার পূর্ববর্তী এবং পরবর্তী সকল উমাইয়া খলিফাগণ হতে সম্পূর্ণ ভিন্ন চরিত্রের ছিলেন। উমাইয়া বংশের ইতিহাসে একমাত্র তারই খিলাফতকাল ষড়যন্ত্র, বিশ্বাসঘাতকতা ও নিষ্ঠুরতার কালিমা হতে সম্পূর্ণ মুক্ত ছিল। তিনি সদাশয়, দয়ালু ও প্রজাবৎসল ছিলেন। তিনি দলগত, ব্যক্তিগত বা গোষ্ঠীগত সকল প্রকার স্বার্থের ঊর্ধ্বে ছিলেন এবং সাম্রাজ্য, ধর্ম ও প্রজাসাধারণের মঙ্গলের জন্য যা প্রয়োজন মনে করতেন, তা করতেন। এজন্য তাকে 'আল-খলিফাতুস সালিহ' বলা হতো। তিনি দ্বিতীয় খলিফা প্রথম উমর (রা.)-এর মতো সর্বত্যাগী রাজর্ষির আদর্শ নিয়ে খিলাফতের সিংহাসনের আরোহণ করেন বলে তাকে 'পঞ্চম রাশিদুন' বা পঞ্চম খলিফা বলা হয়।পরিশেষে বলা যায়, উদ্দীপকের আবু নাসেরের কর্মকাণ্ড উমাইয়া খলিফা উমর বিন আব্দুল আজিজেরই কর্মকান্ডের অনুরূপ।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ শাসকের কল্যাণমূলক নীতিসমূহ বিশ্লেষণ কর।
উদ্দীপক
সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর