শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের সাথে পঠিত কোন শাসকের সাদৃশ্য বিদ্যমান? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের সাথে পঠিত উমাইয়া খলিফা আব্দুল মালিকের সাদৃশ্য বিদ্যমান।উদ্দীপকের বায়েজিদ সাহেব সংকটকালে ক্ষমতা গ্রহণ করে রাজনৈতিক পরিস্থিতি আয়ত্তে আনেন। তিনি নানাবিধ সংস্কারের অংশ হিসেবে মাতৃভাষাকে দাপ্তরিক ভাষা করেন, মাতৃভাষার উন্নতি সাধন করেন, ডাক বিভাগের সংস্কার ও রাজস্বব্যবস্থার পুনর্বিন্যাস করেন। তার এ কর্মকান্ডের সাথে আব্দুল মালিকের কর্মকান্ডের মিল রয়েছে। ইসলামের ইতিহাসে 'রাজেন্দ্র' নামে পরিচিত আব্দুল মালিক হলেন উমাইয়া বংশের 'শ্রেষ্ঠ শাসকদের মধ্যে অন্যতম। তিনি উমাইয়া শাসনকে এমনভাবে পুনর্গঠন ও সুদৃঢ়করণ করেন যে, তার ওপর ভিত্তি করে তার সন্তানগণ একটানা দীর্ঘসময় ক্ষমতায় ছিলেন। তিনি বিশৃঙ্খলাপূর্ণ প্রশাসনকে নানা প্রকার সংস্কারের মাধ্যমে ঢেলে সাজিয়েছিলেন। তিনি সকল বিদ্রোহ কঠোরতার সাথে দমন করে শাসনকে বিপদমুক্ত করেন। তিনি প্রাথমিক সমস্যাগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে মোকাবিলা করেছেন এবং আরবি ভাষার উন্নয়ন ও আরবি মুদ্রা প্রচলনের মাধ্যমে প্রশাসনে স্থায়ী কৃতিত্বের ছাপ রাখতে সক্ষম হয়েছেন। হযরত মুহাম্মদ (সা.)-এর জীবদ্দশায় ইসলামি প্রজাতন্ত্র শুধু আরবের মধ্যে সীমাবদ্ধ থাকায় সরকারি কাগজপত্র আরবি ভাষায় রক্ষিত হতো। আব্দুল মালিক শাসনব্যবস্থাকে স্বতন্ত্র ও রাষ্ট্রীয়করণ করার উদ্দেশ্যে আরবি ভাষাকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদাদান করেন। তিনি তার খিলাফতকালে তৎকালীন বিদ্রোহপূর্ণ অবস্থাকে অত্যন্ত দক্ষতার সাথে মোকাবিলা করে সকল বাধা কাটিয়ে উমাইয়া শাসনকে স্বতন্ত্র রূপদান করেন।অতএব, উদ্দীপকে আব্দুল মালিকের প্রতি ইঙ্গিত করা হয়েছে।

HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · সৃজনশীল

উদ্দীপকের সাথে পঠিত কোন শাসকের সাদৃশ্য বিদ্যমান? ব্যাখ্যা কর।

উদ্দীপক

বায়েজিদ সাহেবকে ক্ষমতা গ্রহণ করার সাথে সাথেই সংকট রাজনৈতিক অবস্থা মোকাবেলা করতে হয়েছে। তার শাসন আমলে কয়েকটি মূল বৈশিষ্ট্য ছিল। তিনি দৃঢ়হস্তে বিদ্রোহ দমন করেন। তিনি আরবি ভাষাকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দান করেন। আরবি লিপির উৎকর্ষ সাধন এবং ডাক বিভাগের সংস্কার তার শাসন আমলের অন্যতম উল্লেখযোগ্য দিক ছিল। এসব কারণে বায়জিদ সাহেবকে তার বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়।

ক্যান্টনমেন্ট কলেজ, যশোর · 2025

উত্তর

উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা হযরত মুয়াবিয়া (রা.)।

উত্তর

উমর বিন আব্দুল আজিজকে ইসলামের পঞ্চম খলিফা বলা হয়। সকল উমাইয়া খলিফা হতে ব্যতিক্রম ছিলেন। তার মধ্যে খুলাফায়ে রাশেদিনের আদর্শ ও নীতি লক্ষ করা যায়। উমাইয়া খলিফাদের মধ্যে একমাত্র তিনি মজলিস-উশ-শূরার পরামর্শ মোতাবেক শাসনকার্য পরিচালনা করতেন। উমাইয়া খলিফাদের মধ্যে একমাত্র তিনিই সৎ, সরল, পবিত্র ও ধার্মিক ছিলেন। তিনি খুলাফায়ে রাশেদিনের আদর্শের ও নীতির অনুসারী ছিলেন। এজন্য তাকে ইসলামের 'পঞ্চম খলিফা' বলা হয়।

উত্তর

উদ্দীপকের সাথে পঠিত উমাইয়া খলিফা আব্দুল মালিকের সাদৃশ্য বিদ্যমান।উদ্দীপকের বায়েজিদ সাহেব সংকটকালে ক্ষমতা গ্রহণ করে রাজনৈতিক পরিস্থিতি আয়ত্তে আনেন। তিনি নানাবিধ সংস্কারের অংশ হিসেবে মাতৃভাষাকে দাপ্তরিক ভাষা করেন, মাতৃভাষার উন্নতি সাধন করেন, ডাক বিভাগের সংস্কার ও রাজস্বব্যবস্থার পুনর্বিন্যাস করেন। তার এ কর্মকান্ডের সাথে আব্দুল মালিকের কর্মকান্ডের মিল রয়েছে। ইসলামের ইতিহাসে 'রাজেন্দ্র' নামে পরিচিত আব্দুল মালিক হলেন উমাইয়া বংশের 'শ্রেষ্ঠ শাসকদের মধ্যে অন্যতম। তিনি উমাইয়া শাসনকে এমনভাবে পুনর্গঠন ও সুদৃঢ়করণ করেন যে, তার ওপর ভিত্তি করে তার সন্তানগণ একটানা দীর্ঘসময় ক্ষমতায় ছিলেন। তিনি বিশৃঙ্খলাপূর্ণ প্রশাসনকে নানা প্রকার সংস্কারের মাধ্যমে ঢেলে সাজিয়েছিলেন। তিনি সকল বিদ্রোহ কঠোরতার সাথে দমন করে শাসনকে বিপদমুক্ত করেন। তিনি প্রাথমিক সমস্যাগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে মোকাবিলা করেছেন এবং আরবি ভাষার উন্নয়ন ও আরবি মুদ্রা প্রচলনের মাধ্যমে প্রশাসনে স্থায়ী কৃতিত্বের ছাপ রাখতে সক্ষম হয়েছেন। হযরত মুহাম্মদ (সা.)-এর জীবদ্দশায় ইসলামি প্রজাতন্ত্র শুধু আরবের মধ্যে সীমাবদ্ধ থাকায় সরকারি কাগজপত্র আরবি ভাষায় রক্ষিত হতো। আব্দুল মালিক শাসনব্যবস্থাকে স্বতন্ত্র ও রাষ্ট্রীয়করণ করার উদ্দেশ্যে আরবি ভাষাকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদাদান করেন। তিনি তার খিলাফতকালে তৎকালীন বিদ্রোহপূর্ণ অবস্থাকে অত্যন্ত দক্ষতার সাথে মোকাবিলা করে সকল বাধা কাটিয়ে উমাইয়া শাসনকে স্বতন্ত্র রূপদান করেন।অতএব, উদ্দীপকে আব্দুল মালিকের প্রতি ইঙ্গিত করা হয়েছে।

উত্তর

আব্দুল মালিকের শাসন সংস্কার তথা আরবি ভাষার উন্নয়ন, ডাক বিভাগের সংস্কার, আরবি মুদ্রার প্রচলন, রাজস্ব সংস্কার প্রভৃতি কর্মকাণ্ড উমাইয়া বংশের ভিত মজবুতকরণে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। এটি তার বংশকে দীর্ঘস্থায়ী করেছিল।আব্দুল মালিক, ভাষা সংস্কার করার জন্য প্রথমে সরকারি অফিসে, আরবি ভাষা প্রবর্তন করেন। তিনি ৬৯৬-৯৭ সালে সরকারি সকল কাজে আরবি ভাষা ব্যবহার করার নির্দেশ দেন। যার ফলে সকল কাগজপত্র আরবি ভাষায় সংরক্ষণ করা হয়। সমগ্র খিলাফতে একই রূপ শাসনব্যবস্থা পরিচালনা এবং ভাষার ভিন্নতার কারণে যেসব অসুবিধা ছিল তা দূরীভূত হয়। আবুল মালিকের সময়ে আরবি লিপির উৎকর্ষ সাধন করা হয়। তিনি হাজ্জাজ-বিন ইউসুফের সহযোগিতায় আরবি হরফে নোকতার প্রচলন করেন। আবুল মালিক মুদ্রাব্যবস্থার ব্যাপক সংস্কার সাধন করেন এবং সর্বপ্রথম খাঁটি আরবি মুদ্রা প্রচলন করেন। জাতীয় মুদ্রা প্রচলনের জন্য তিনি ৬৯৫ সালে দামেস্কে একটি কেন্দ্রীয় টাকশাল স্থাপন করেন। তার সময়ে দিনার, দিরহাম ও ফালস নামের স্বর্ণ, রৌপ্য ও তাম্রমুদ্রার প্রচলন করা হয়। মুদ্রাগুলোকে জাতীয়করণের জন্য ক্রসের পরিবর্তে আরবি বর্ণমালা লেখা হয়। আবুল মালিক রাজস্বব্যবস্থার ব্যাপক সংস্কার করেন। তিনি মাওয়ালিদের ওপর খারাজ ও জিজিয়া কর ধার্য করেন। তিনি ডাক বিভাগের সংস্কার করেন এবং ডাকচৌকি নির্মাণ করেন। তাছাড়া তিনি দামেস্কে মহাফেজখানা প্রতিষ্ঠা করে রেজিস্ট্রি বিভাগের সংস্কার করেন। দিওয়ানুল রাসায়েলে সকল চিঠিপত্র সংরক্ষিত থাকত। তিনি বিচার বিভাগের সংস্কার হিসেবে দিওয়ানুল কাফ প্রতিষ্ঠা করেন।পরিশেষে বলা যায়, আবুল মালিক শাসন সংস্কার, রাজস্ব সংস্কার, ভাষা ও মুদ্রা সংস্কারের মাধ্যমে তার বংশের স্থায়িত্ব ও নিরাপত্তা নিশ্চিত করেন।
HSCIslamic History 1st paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে নির্দেশিত উত্ত হত্যাকাণ্ডের পশ্চাতে নিহিত ছিল-
i. ক্ষমতা লিন্সা
ii. প্রতিহিংসা
iii. প্রতিদ্বন্দ্বিতানিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে বর্ণিত ফুয়াদ পাশার সাথে হত্যাকান্ডের শিকার কোন চরিত্রের মিল রয়েছে?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন এনেছিল তা হলো-
i. মর্যাদা প্রতিষ্ঠা
ii. উম্মাহ গঠন
iii. রাষ্ট্রগঠননিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-
i. সাম্রাজ্য বিস্তার
ii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্রসারণ
iii. স্থাপত্য শিল্পের বিকাশনিচের কোনটি সঠিক?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-
i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়
ii. খলিফার মর্যাদা ক্ষুণœ হয়
iii. খারিজিদের উৎপত্তি হয়নিচের কোনটি সঠিক?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q.বন্দিদের প্রতি উক্ত যুদ্ধের শিক্ষা হচ্ছে-
i. মানবিক আচরণ করা
ii. সহজশর্তে মুক্তি দেওয়া
iii. সারা জীবন বন্দি রাখানিচের কোনটি সঠিক?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q. উদ্দীপকে বর্ণিত ঘটনাটির ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের মিল আছে?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা 'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-i. সাম্রাজ্য বিস্তারii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়ii. খলিফার মর্যাদা ক্ষউদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।