উদ্দীপকে বাদশা নোমানের মুদ্রা সংস্কার কী খলিফা আব্দুল মালিকের মুদ্রা সংস্কারের অনুরূপ? ব্যাখ্যা কর।
উত্তর: হ্যাঁ, উদ্দীপকের বাদশা নোমানের মুদ্রা সংস্কার খলিফা আব্দুল মালিকের মুদ্রা সংস্কারের অনুরূপ। খলিফা আব্দুল মালিকের উল্লেখযোগ্য সংস্কার হলো মুদ্রার সংস্কার ও জাতীয় টাকশাল নির্মাণ। ইতোপূর্বে আরবে রোমান, পারস্য ও হিমারীয় প্রভৃতি মুদ্রা চালু ছিল। প্রাদেশিক শাসনকর্তাগণ নিজেদের প্রয়োজনে প্রাদেশিক টাকশালে মুদ্রা ছাপাতো। মুদ্রার মান ও মূল্য অনির্ধারিত ছিল। ফলে ব্যাপক জালমুদ্রা প্রচলিত ছিল। এ সমস্যার সমাধান করার জন্য ও ব্যবসায় বাণিজ্যের উন্নতির জন্য খলিফা আব্দুল মালিক সর্বপ্রথম খাঁটি আরবি মুদ্রার প্রবর্তন করেন। তিনি ৬৯৫ সালে রাজধানী দামেস্কে জাতীয় টাকশাল স্থাপন করেন, সেখান থেকে আরবি ছাপযুক্ত, নির্দিষ্ট ও সর্বজনীন এককমানের দিনার, দিরহাম ও ফালস নামে মুদ্রা প্রচলন করেন। তার মুদ্রা সংস্কার সফলতা লাভ করে। উদ্দীপকের বাদশা নোমান কেন্দ্রীয় টাকশাল স্থাপন করেন এবং নির্দিষ্ট মানের মুদ্রা স্থাপন করেন। তার এ ব্যবস্থার ফলে রাজ্যের ব্যবসায়-বাণিজ্যের উন্নতি ঘটে এবং দেশে সমৃদ্ধ আসে। তার মুদ্রা সংস্কার আব্দুল মালিককে মুদ্রা সংস্কারের অনুরূপ। পরিশেষে বলা যায়, উদ্দীপকের বাদশা নোমানের মুদ্রা সংস্কার খলিফা আব্দুল মালিকের মুদ্রা সংস্কারের সাথে সাদৃশ্যপূর্ণ।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উদ্দীপকে বাদশা নোমানের মুদ্রা সংস্কার কী খলিফা আব্দুল মালিকের মুদ্র…
উদ্দীপক
ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজ, কুমিল্লা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর