শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ শাসকের গৃহীত পদক্ষেপসমূহ বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ শাসক হলেন হযরত মুয়াবিয়া (রা.)। তিনি শাসন ক্ষেত্রে নানা পদক্ষেপ গ্রহণ করেন।উদ্দীপকের শাসক তাহমীদের কার্যকলাপের সাথে হযরত মুয়াবিয়ার কর্মকান্ড মিলে যায়। তাহমীদের মতো মুয়াবিয়া পরামর্শসভা ভেঙ্গে দেন, রাষ্ট্রীয় কোষাগারকে ব্যক্তিগত কোষাগারে পরিণত করেন এবং মনোনয়ন প্রথা চালু করেন। খলিফা হযরত মুয়াবিয়া (রা) একজন সুদক্ষ ও প্রতিভাবান শাসক ছিলেন। তিনি খুলাফায়ে রাশেদিনের আমলে। প্রবর্তিত মজলিস-উশ-শূরা বা পরামর্শসভা বাতিল করে প্রচলিত ইসলামি রাষ্ট্রব্যবস্থায় কতকগুলো শাসনতান্ত্রিক পরিবর্তন এনেছিলেন। এছাড়া তিনি ৬৭৬ খ্রিষ্টাব্দে স্বীয় পুত্র ইয়াজিদকে খিলাফতের পরবর্তী উত্তরাধিকারী মনোনীত করে উত্তরাধিকারভিত্তিক রাজতন্ত্রের প্রবর্তন করেন। মুয়াবিয়া ছিলেন উমাইয়া নামে একটি নতুন রাজবংশের প্রতিষ্ঠাতা। শুধু তাই নয়, খলিফা মুয়াবিয়াই সর্বপ্রথম খিলাফতকে সালতানাতে রূপান্তরিত করেন। তিনি নতুন মুসলিম রাষ্ট্রকে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে পরিণত করেন। তিনিই প্রথম শাসক যিনি নিজেকে রাজ মর্যাদায় ভূষিত করেন। মুসলিম শাসকদের মধ্যে তিনিই প্রথম রাজকীয় সিংহাসন, খোঁজাদের দিয়ে গঠিত দেহরক্ষী দল, প্রাসাদদ্বারে রক্ষীবাহিনী, জামাতের নামাজের সময় মসজিদে সাধারণ মানুষ থেকেহ দূরে পৃথক তাঁবু এবং নিরাপত্তার জন্য আলাদা কক্ষ এবং রেশম ও মুক্তার মূল্যবান পোশাক-পরিচ্ছদ ইত্যাদির ব্যবহার করেন।সুতরাং বলা যায়, উদ্দীপকে রাজা তাহমীদের কার্যক্রমের মধ্যে মুয়াবিয়ার শাসনব্যবস্থার সুস্পষ্ট ইঙ্গিত পরিলক্ষিত হয়।

HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · সৃজনশীল

উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ শাসকের গৃহীত পদক্ষেপসমূহ বিশ্লেষণ কর।

উদ্দীপক

সিংহাসনে আরোহণ করেই শাসক তাহযীদ-আল-জুবায়ের বেশ কিছু নীতি নির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ করেন। তিনি কার্যকরী পরামর্শ সভা ভেঙে দিলেন, রাজকোষের ওপর একক কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন এবং নির্বাচন প্রথা বাতিল করে মনোনয়ন প্রথা চালু করলেন। তিনি আড়ম্বর ও জাঁকজমকপূর্ণ রাজদরবার পরিচালনা করার কথা ঘোষণা করলেন?

সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম · 2025

উত্তর

কারবালার যুদ্ধ ৬৮০ সালে সংঘটিত হয়।

উত্তর

দিওয়ানুল বারিদ হলো ডাকবিভাগ। মুয়াবিয়া (রা.) সর্বপ্রথম দিওয়ানুল বারিদ প্রতিষ্ঠা করেন। প্রথমে এটি রাষ্ট্রীয় প্রয়োজনে সৃষ্টি করা হলেও পরবর্তী সময়ে জনসাধারণের সুবিধার্থে এ বিভাগের কার্যক্রম সম্প্রসারণ করা হয়। এ ব্যবস্থায় ঘোড়া অথবা উটের সাহায্যে দূরদূরাঞ্চলে ডাক প্রেরণ করা হতো এবং মাইল অন্তর অন্তর বদলি ঘোড়ার ব্যবস্থা ছিল। এসমস্ত উপায়ে কেবল ডাকই নয়; বরং কোনো জরুরি সংবাদ, বিদ্রোহ এবং অসন্তোষের খবরও কেন্দ্রে পাঠানো হতো।

উত্তর

উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ শাসক হলেন হযরত মুয়াবিয়া (রা.)। তিনি শাসন ক্ষেত্রে নানা পদক্ষেপ গ্রহণ করেন।উদ্দীপকের শাসক তাহমীদের কার্যকলাপের সাথে হযরত মুয়াবিয়ার কর্মকান্ড মিলে যায়। তাহমীদের মতো মুয়াবিয়া পরামর্শসভা ভেঙ্গে দেন, রাষ্ট্রীয় কোষাগারকে ব্যক্তিগত কোষাগারে পরিণত করেন এবং মনোনয়ন প্রথা চালু করেন। খলিফা হযরত মুয়াবিয়া (রা) একজন সুদক্ষ ও প্রতিভাবান শাসক ছিলেন। তিনি খুলাফায়ে রাশেদিনের আমলে। প্রবর্তিত মজলিস-উশ-শূরা বা পরামর্শসভা বাতিল করে প্রচলিত ইসলামি রাষ্ট্রব্যবস্থায় কতকগুলো শাসনতান্ত্রিক পরিবর্তন এনেছিলেন। এছাড়া তিনি ৬৭৬ খ্রিষ্টাব্দে স্বীয় পুত্র ইয়াজিদকে খিলাফতের পরবর্তী উত্তরাধিকারী মনোনীত করে উত্তরাধিকারভিত্তিক রাজতন্ত্রের প্রবর্তন করেন। মুয়াবিয়া ছিলেন উমাইয়া নামে একটি নতুন রাজবংশের প্রতিষ্ঠাতা। শুধু তাই নয়, খলিফা মুয়াবিয়াই সর্বপ্রথম খিলাফতকে সালতানাতে রূপান্তরিত করেন। তিনি নতুন মুসলিম রাষ্ট্রকে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে পরিণত করেন। তিনিই প্রথম শাসক যিনি নিজেকে রাজ মর্যাদায় ভূষিত করেন। মুসলিম শাসকদের মধ্যে তিনিই প্রথম রাজকীয় সিংহাসন, খোঁজাদের দিয়ে গঠিত দেহরক্ষী দল, প্রাসাদদ্বারে রক্ষীবাহিনী, জামাতের নামাজের সময় মসজিদে সাধারণ মানুষ থেকেহ দূরে পৃথক তাঁবু এবং নিরাপত্তার জন্য আলাদা কক্ষ এবং রেশম ও মুক্তার মূল্যবান পোশাক-পরিচ্ছদ ইত্যাদির ব্যবহার করেন।সুতরাং বলা যায়, উদ্দীপকে রাজা তাহমীদের কার্যক্রমের মধ্যে মুয়াবিয়ার শাসনব্যবস্থার সুস্পষ্ট ইঙ্গিত পরিলক্ষিত হয়।

উত্তর

উক্ত কার্যকলাপ তথা মজলিসে শূরা ভেঙ্গে দেওয়া, রাজকোষের উপর ব্যক্তিগত মালিকানা প্রতিষ্ঠা, রাজতন্ত্র চালু মুসলিম খিলাফতে নেতিবাচক প্রভাব ফেলে।হযরত মুয়াবিয়া (রা.) সিরিয়ার একজন প্রাদেশিক শাসনকর্তা হয়ে পরবর্তীতে হযরত আলী (রা.)-এর সাথে দ্বন্দ্বে জড়িয়ে চালাকি করে সমগ্র খিলাফত দখল করেন। তিনি সিরিয়ার রাজধানী দামেস্কে ৬৬১ খ্রিষ্টাব্দে একটি নতুন রাজবংশের প্রতিষ্ঠা করেন যা উমাইয়া খিলাফত নামে পরিচিত। খিলাফত প্রতিষ্ঠা করে মুয়াবিয়া রাজ্য বিস্তারে মনোনিবেশ করেন এবং দৃক্ষ নৌবাহিনীর সাহায্যে সাইপ্রাস, রোডস, এশিয়া মাইনরের উপকূলবর্তী অন্যান্য গ্রিক দ্বীপ জয় করেন। এছাড়াও তিনি প্রাচ্যের কাবুল, গজনি, কান্দাহারসহ উত্তর আফ্রিকা জয় করে সাম্রাজ্য বিস্তার করেন। তিনি পরামর্শ সভা ভেঙ্গে দিলে শাসন পরিচালনায় অন্যদের মতামত প্রদানের পথ রহিত হয় এবং মুয়াবিয়া একক সিস্থান গ্রহণ শুরু করেন। তাছাড়া রাজকোষের উপর উমাইয়াদের ব্যক্তিগত প্রাধান্য প্রতিষ্ঠিত হলে অর্থ লুণ্ঠি থাকে এবং এক সময় গিয়ে রাজকোষ শূন্য হয়ে যায়। তাছাড়া অনেক খলিফা কোষাগার থেকে অর্থ নিয়ে বিলাসিতায় ব্যয় করলে জনকল্যাণ কমে যায়। অপরদিকে মুয়াবিয়া নিজ পুত্র ইয়াজিদকে উত্তরাধিকারী মনোনীত করার মাধ্যমে রাজতন্ত্র চালু করলে গণতন্ত্রের পথ বন্ধ হয়ে যায়। যার ফলে শাসকগণ স্বেচ্ছাচারী ও স্বৈরাচার হয়ে ওঠে। এসব বিষয় ওমাইয়া খিলাফতের প্রতি জনসমর্থন হ্রাস পায় এবং আব্বাসীয় আন্দোলন জনপ্রিয় হয়ে ওঠে। এসব নীতির ফলে উমাইয়াদের পতন ঘনিয়ে আসে এবং এক পর্যায়ে ৭৫০ খ্রিস্টাব্দ তাদের পতন ঘটে। তারা ভয়াবহ নৃসংসতার শিকার হয়।
HSCIslamic History 1st paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে নির্দেশিত উত্ত হত্যাকাণ্ডের পশ্চাতে নিহিত ছিল-
i. ক্ষমতা লিন্সা
ii. প্রতিহিংসা
iii. প্রতিদ্বন্দ্বিতানিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে বর্ণিত ফুয়াদ পাশার সাথে হত্যাকান্ডের শিকার কোন চরিত্রের মিল রয়েছে?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন এনেছিল তা হলো-
i. মর্যাদা প্রতিষ্ঠা
ii. উম্মাহ গঠন
iii. রাষ্ট্রগঠননিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-
i. সাম্রাজ্য বিস্তার
ii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্রসারণ
iii. স্থাপত্য শিল্পের বিকাশনিচের কোনটি সঠিক?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-
i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়
ii. খলিফার মর্যাদা ক্ষুণœ হয়
iii. খারিজিদের উৎপত্তি হয়নিচের কোনটি সঠিক?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q.বন্দিদের প্রতি উক্ত যুদ্ধের শিক্ষা হচ্ছে-
i. মানবিক আচরণ করা
ii. সহজশর্তে মুক্তি দেওয়া
iii. সারা জীবন বন্দি রাখানিচের কোনটি সঠিক?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q. উদ্দীপকে বর্ণিত ঘটনাটির ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের মিল আছে?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা 'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-i. সাম্রাজ্য বিস্তারii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়ii. খলিফার মর্যাদা ক্ষউদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।