উদ্দীপকে উল্লিখিত হেলালের কৃতিত্ব কোন উমাইয়া খলিফার কৃতিত্বের নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত হেলালের কৃতিত্ব উমাইয়া খলিফা আল-ওয়ালিদের কৃতিত্বকে নির্দেশ করে। আব্দুল মালিকের পর আল-ওয়ালিদ ৭০৫ খ্রিষ্টাব্দে ক্ষমতা গ্রহণ করেন। তিনি ক্ষমতায় এসে কুতাইবা, তারিক বিন জিয়াদ, মুসা বিন নুসায়ের ও মুহাম্মদ বিন কাশিমের মতো সেনাপতির সাহায্য বিভিন্ন রাজ্য বিজয় করেন। ওয়ালিদ এশিয়া ইউরোপ ও আফ্রিকা এ তিন মহাদেশে তার অভিযান পরিচালনা করেন। খলিফা আল-ওয়ালিদ হাজ্জাজ, কোতায়বা, মুহাম্মদ বিন কাসিম, তারিক ও মুসার মতো বিখ্যাত রণনিপুণ সেনাপতিদের সাহায্য লাভ করেছিলেন এবং তাদের অসাধারণ শৌর্যবীর্য এবং অক্লান্ত চেষ্টার ফলে এশিয়া, ইউরোপ ও আফ্রিকা মহাদেশের বহু স্থানে আরব অধিকার স্থাপন করে। ৭০৫ খ্রিস্টাব্দে খলিফা ওয়ালিদের ভ্রাতা মাসলামা ও পুত্র আব্বাসের সহায়তায় কোতায়বা মধ্য এশিয়ার বোখারা, সমরখন্দ দখল করেন। ৭১০-৭১৩ খ্রিষ্টাব্দের মধ্যে কোতায়বা খোজান্দা, তাসখন্দ ও ফারগানা দখল করে চীন সীমান্তে পৌছেন। অতঃপর দাহিরকে পরাজিত করে সেনাপতি মুহাম্মদ বিন কাসিম ৭১২ খ্রিস্টাব্দে সিন্ধু অধিকার করেন। ওয়ালিদ ইউরোপের স্পেন জয় করার জন্য মুসাকে প্রেরণ করেন। তার সেনাপতি তারিক বিন জিয়াদ ৭১২ খ্রিস্টাব্দে স্পেনের রাজা রডারিককে পরাজিত ও নিহত করে স্পেন জয় করেন।এভাবে তার সাম্রাজ্য একদিকে আটলান্টিক হতে পিরেনিজ এবং ভারতের সিন্ধু হতে আরম্ভ করে চীনের সীমান্ত পর্যন্ত বিস্তৃতি লাভ করে। উদ্দীপকে রোদেলা দুপুর ক্লাব যেমন হেলালের নেতৃত্বে একের পর এক শিরোপা জয় করেছে। তার দলে ছিল দেশ বরেণ্য কিছু খেলোয়াড়। তেমনি আল ওয়ালিদ তার বিখ্যাত সেনাপতিদের সাহায্যে ব্যাপক রাজ্যবিস্তার করেন।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত হেলালের কৃতিত্ব কোন উমাইয়া খলিফার কৃতিত্বের নির্দ…
উদ্দীপক
ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজ, কুমিল্লা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর