মুয়াবিয়া কীভাবে রাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেন ? বিশ্লেষণ করো।
উত্তর: মুয়াবিয়া নিজস্ব নিয়মে শক্তি প্রয়োগের মাধ্যমে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বদলে রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেন । মুয়াবিয়া ছিলেন পরিবর্তনশীল ও উচ্চাভিলাষী শাসক। ইসলামের প্রাথমিক খিলাফতের প্রচলিত পদ্ধতিতে তিনি কতগুলো মৌলিক পরিবর্তন সাধন করেন। পূর্ববর্তী খুলাফায়ে রাশেদিনের কুরআন ও সুন্নাহভিত্তিক নীতিগুলোর পরিবর্তন করে তিনি রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রণয়ন করেন। পূর্বের উত্তরাধিকার প্রথা তুলে দিয়ে উমাইয়া রাজবংশ গড়ে তোলার জন্য অযোগ্য ও অকর্মণ্য পুত্র ইয়াজিদকে ক্ষমতায় বসান। হযরত মুয়াবিয়া (রা) পূর্ববর্তী খলিফা হযরত আবু বকর (রা), হযরত ওমর (রা), হযরত ওসমান (রা) ও হযরত আলি (রা)-এর আদর্শ থেকে বিচ্যুত হয়ে নিজস্ব নিয়মে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বদলে রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম করেন। তিনি মজলিশে শুরা বাতিল করেন । এমনকি খলিফা নির্বাচনের প্রথা বাতিল করে মনোনয়ন প্রথা চালু করেন, যার ভিত্তিতে ৬৭৬ খ্রিষ্টাব্দে নিজ অযোগ্য পুত্র ইয়াজিদকে উত্তরাধিকার মনোনীত করলে ইসলামি খিলাফতে সংঘর্ষের সূত্রপাত ঘটে। আর এভাবেই মুয়াবিয়া (রা) নিজের নীতি অনুযায়ী রাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেন এবং বংশানুক্রমিক গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে ধ্বংস করেন।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
মুয়াবিয়া কীভাবে রাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেন ? বিশ্লেষণ করো।
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর