উদ্দীপকের আলোকে বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠাকারী উক্ত উমাইয়া খলিফার জীবন ও কীর্তির বৈসাদৃশ্য পর্যালোচনা কর।
উত্তর: উদ্দীপকের বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠাকারী উমাইয়া খলিফা হলেন আল-ওয়ালিদ। যার সাথে উদ্দীপকের তৈমুর লঙের জীবন ও কীর্তির নানা বৈসাদৃশ্য রয়েছে। উদ্দীপকের তৈমুর লঙ ভাগ্যাহত ভবঘুরে থেকে মধ্যযুগের শ্রেষ্ঠ বিজেতা হিসেবে আত্মপ্রকাশ করেন। কিন্তু আল-ওয়ালিদ খলিফা পুত্র ছিলেন। তিনি উমাইয়া বংশের শ্রেষ্ঠ খলিফা আব্দুল মালিকের উত্তরাধিকারী হিসেবে খিলাফতে আরোহণ করেন। তিনি একটি সুশৃঙ্খল রাজ্য লাভ করেন। তাছাড়া তৈমুর লঙ রাজ্য বিজয়ের পাশাপাশি সাহিত্য ও শিল্পকলার উন্নয়ন করেন এবং চাগতাই তুর্কি ভাষায় আত্মজীবনী-রচনা করেন কিন্তু আল-ওয়ালিদ শ্রেষ্ঠ বিজেতা হিসেবে রাজ্য বিজয় করলেও সাহিত্য ও শিল্পকলার তেমন উন্নয়ন করতে পারেননি। তিনি কোনো আত্মজীবনীমূলক গ্রন্থও রচনা করেননি।" খলিফা আল ওয়ালিদ পৈত্রিক সূত্রে একটি শক্তিশালী উমাইয়া প্রশাসন লাভ করেন। উমাইয়া সাম্রাজ্য বিশাল হলেও সর্বত্র শান্তি-শৃঙ্খলা বিদ্যমান ছিল। নৌবাহিনীসহ সেনাবাহিনী ছিল তুলনামূলক সুশৃঙ্খল, অনুগত ও শক্তিশালী। তার প্রাদেশিক গভর্নরগণও ছিলেন দক্ষ, যোগ্য, পরিশ্রমী ও সাম্রাজ্যবাদী। সবকিছু অনুকূলে পেয়ে খলিফা আল ওয়ালিদ রাজ্য বিজয়ে এবং রাজ্যে শান্তি-শৃঙ্খলা রক্ষায় সমানভাবে মনোযোগ দেন। তার ঐকান্তিক প্রচেষ্টায় অল্প কয়েক বছরের মধ্যে উমাইয়া সাম্রাজ্য ইউরোপের স্পেনে, মধ্য এশিয়ায় এবং বর্তমান পাকিস্তানের সিন্ধুতে বিস্তৃত হয়। এর ফলে আরবদের সাথে বিভিন্ন জাতিগোষ্ঠীর ভাষা ও সাংস্কৃতিক বিনিময় হয়। অতএব উদ্দীপকের তৈমুর লঙ ও আল-ওয়ালিদের প্রাথমিক জীবন ও সাহিত্য শিল্পকলার উন্নতির ব্যাপারে কর্মকান্ডের বৈসাদৃশ্য রয়েছে।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠাকারী উক্ত উমাইয়া খলিফার জী…
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর