শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের রাজা দেবপালের সাথে উমাইয়া খলিফা আল ওয়ালিদের সাদৃশ্য ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের রাজা দেবপালের সাথে উমাইয়া খলিফা আল ওয়ালিদের রাজ্য বিস্তারের মিল রয়েছে।ইসলামের ইতিহাসে বিজেতা হিসেবে খলিফা আল-ওয়ালিদের নাম প্রাতঃস্মরণীয়। তিনি সিংহাসনের আরোহণ করে পিতার বৈদেশিক নীতি অনুসরণ করেন। ঐতিহাসিক হিট্টি বলেন, খলিফা হযরত উমর (রা.) এবং হযরত উসমান (রা.)-এর আমলে সিরিয়া, ইরাক, পারস্য ও মিশর বিজয়ের ফলে মুসলিম সাম্রাজ্য বিজয়ের দ্বিতীয় পর্ব শুরু হয়।” এশিয়া, ইউরোপ ও আফ্রিকা মহাদেশের বহু স্থানে খলিফা ওয়ালিদের ক্ষমতা সম্প্রসারিত ও পাকাপোক্ত হয়। খলিফা আল ওয়ালিদ রাজ্য বিজয়ের মাধ্যমে শুধু ইসলামি সাম্রাজ্যের সীমানা বৃদ্ধি করেননি, সাথে সাথে ইসলামের বাণী, আদর্শ ও সংস্কৃতিও ছড়িয়ে দিয়েছেন। ওয়ালিদ নিজে খ্যাতনামা যোদ্ধা ছিলেন না কিন্তু সৌভাগ্যক্রমে তিনি হাজ্জাজ বিন ইউসুফ, মুসা বিন নুসায়ের, কুতায়বা বিন মুসলিম, মুহাম্মদ বিন কাসিম এবং তারিক বিন জিয়াদের মতো বিশ্ববিশ্রুত রণকুশলীদের খেদমত লাভকরেন। তার শাসনামলে এশিয়া, ইউরোপ, আফ্রিকা এ তিনটি মহাদেশে ইসলামের বিজয় পতাকা উত্তোলিত হয়।তাই বলা যায়, উদ্দীপকের দেবপালের সাথে উমাইয়া খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিকের রাজ্য বিস্তারের সাদৃশ্য দেখানো হয়েছে।

HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · সৃজনশীল

উদ্দীপকের রাজা দেবপালের সাথে উমাইয়া খলিফা আল ওয়ালিদের সাদৃশ্য ব্যাখ…

উদ্দীপক

রাজা ধর্মপাল বাংলায় পাল বংশের শাসনকে সুদৃঢ় ও সুসংহত করেছিলেন। তিনি নানা সংস্কার কার্য সাধন করেছিলেন। তবে তার পুত্র দেবপাল ক্ষমতায় বসে রাজ্য বিস্তারে মনোযোগী হন। তিনি পূর্ব ও দক্ষিণে অনেকগুলো সফল অভিযান প্রেরণের মাধ্যমে বিশাল পাল সাম্রাজ্য গড়ে তোলেন। দেবপালের প্রতিটি অভিযানের পেছনে তার সেনাপতিদের ভূমিকা ছিল অধিকতর গুরুত্বপূর্ণ।

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2025

উত্তর

খলিফা আল ওয়ালিদ সর্বপ্রথম মধ্য এশিয়ায় রাজ্য বিজয় করেছিলেন।

উত্তর

হযরত মুয়াবিয়া (রা) কূটকৌশলে হযরত ইমাম হাসান (রা)-কে খিলাফত থেকে সরিয়ে দিয়ে নিজেই খলিফা হন। মুয়াবিয়া তার শাসনকালে পুত্র ইয়াজিদকে পরবর্তী খলিফা হিসেবেও মনোনীত করেন। এর ফলে খিলাফতের ধারা বিলুপ্ত হয় এবং গণতান্ত্রিক পদ্ধতির পরিবর্তে রাজতান্ত্রিক পদ্ধতি চালু হয়। বংশানুক্রমিকভাবে পরবর্তীতে চলতে থাকে খিলাফতের ধারা যা আজও প্রচলিত। মূলত এ কারণেই মুয়াবিয়াকে আরবের প্রথম রাজা বলা হয়।

উত্তর

উদ্দীপকের রাজা দেবপালের সাথে উমাইয়া খলিফা আল ওয়ালিদের রাজ্য বিস্তারের মিল রয়েছে।ইসলামের ইতিহাসে বিজেতা হিসেবে খলিফা আল-ওয়ালিদের নাম প্রাতঃস্মরণীয়। তিনি সিংহাসনের আরোহণ করে পিতার বৈদেশিক নীতি অনুসরণ করেন। ঐতিহাসিক হিট্টি বলেন, খলিফা হযরত উমর (রা.) এবং হযরত উসমান (রা.)-এর আমলে সিরিয়া, ইরাক, পারস্য ও মিশর বিজয়ের ফলে মুসলিম সাম্রাজ্য বিজয়ের দ্বিতীয় পর্ব শুরু হয়।” এশিয়া, ইউরোপ ও আফ্রিকা মহাদেশের বহু স্থানে খলিফা ওয়ালিদের ক্ষমতা সম্প্রসারিত ও পাকাপোক্ত হয়। খলিফা আল ওয়ালিদ রাজ্য বিজয়ের মাধ্যমে শুধু ইসলামি সাম্রাজ্যের সীমানা বৃদ্ধি করেননি, সাথে সাথে ইসলামের বাণী, আদর্শ ও সংস্কৃতিও ছড়িয়ে দিয়েছেন। ওয়ালিদ নিজে খ্যাতনামা যোদ্ধা ছিলেন না কিন্তু সৌভাগ্যক্রমে তিনি হাজ্জাজ বিন ইউসুফ, মুসা বিন নুসায়ের, কুতায়বা বিন মুসলিম, মুহাম্মদ বিন কাসিম এবং তারিক বিন জিয়াদের মতো বিশ্ববিশ্রুত রণকুশলীদের খেদমত লাভকরেন। তার শাসনামলে এশিয়া, ইউরোপ, আফ্রিকা এ তিনটি মহাদেশে ইসলামের বিজয় পতাকা উত্তোলিত হয়।তাই বলা যায়, উদ্দীপকের দেবপালের সাথে উমাইয়া খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিকের রাজ্য বিস্তারের সাদৃশ্য দেখানো হয়েছে।

উত্তর

উক্ত খলিফা অর্থাৎ ওয়ালিদ বিন আব্দুল মালিকের তিন জন সেনাপতির রাজ্যবিস্তার ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ।খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিক পিতার ন্যায় রণনিপুণ ছিলেন না বটে, তবে সৌভাগ্যক্রমে তিনি হাজ্জাজ বিন ইউসুফ, মুহাম্মদ বিন কাশিম, কুতায়বা বিন মুসলিম, তারিক বিন জিয়াদ ও মুসা বিন নুসাইয়ের মতো দক্ষ সেনাপতির সান্নিধ্য পেয়েছিলেন। তাদের বীরত্বের ফলে তিনি এশিয়া, ইউরোপ, আফ্রিকা মহাদেশে ইসলামের বিজয় পতাকা উড্ডীন করতে পেরেছিলেন। তন্মধ্যে কুতায়বা ৭০৬ খ্রিস্টাব্দে মধ্য এশিয়ার দিকে অগ্রসর হয়ে কতিপয় অভিযান পরিচালনা করে সহজেই বলখ, তুখারিস্তান, ফারগানা খাওয়ারিজম, সমরকন্দসহ আরও বহু অঞ্চল জয় করেন। অভিযানের শেষের দিকে ৭১৪ খ্রিষ্টাব্দে তিনি চীন, তুর্কিস্তান ও কাশগড় জয় করে সমগ্র মধ্য এশিয়া দখল করতে সমর্থ হন। উত্তর আফ্রিকায় সেনাপতি মুসা বিনা নুসাইর মরক্কো ও তানজানিয়াসহ সমগ্র উত্তরাঞ্চলে মুসলিম শাসন দৃঢ় করেন। সেনাপতি মুসা বিন নুসাইর স্পেন আক্রমণ করে রাজা রডারিককে পরাজিত করেন। রডারিকের কুশাসন ও নির্যাতনের থাবা থেকে সাধারণ জনগণকে মুক্তি দিয়েছিলেন মুসা বিন নুসাইর। মুসলমানদের স্পেন বিজয়ের ফলে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক প্রভৃতি সব ক্ষেত্রেই তা উমাইয়াদের জন্য কল্যাণ বয়ে আনে। এশিয়া, আফ্রিকা ও ইউরোপে ইসলামি সাম্রাজ্যের সর্বাধিক বিস্তৃতিতে উক্ত তিন সেনাপতির অবদান ছিল চিরস্মরণীয়।
HSCIslamic History 1st paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে নির্দেশিত উত্ত হত্যাকাণ্ডের পশ্চাতে নিহিত ছিল-
i. ক্ষমতা লিন্সা
ii. প্রতিহিংসা
iii. প্রতিদ্বন্দ্বিতানিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে বর্ণিত ফুয়াদ পাশার সাথে হত্যাকান্ডের শিকার কোন চরিত্রের মিল রয়েছে?

Dhaka · 2017

  • আবু মুসলিম খোরাসানি
  • হাজ্জাজ বিন ইউসুফ
  • মুসা বিন নুসায়ের
  • আল আমিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?

Dhaka · 2017

  • মুয়াবিয়া (রা)
  • ইয়াজিদ
  • আব্দুল মালিক
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?

Dhaka · 2017

  • মদিনা
  • দামেস্ক
  • কুফা
  • বাগদাদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?

Dhaka · 2017

  • মরুভূমির দেশ বলে
  • আরব সাগরের তীরে অবস্থিত বলে
  • আরব পবিত্র তুমি হওয়ার জন্য
  • তিন দিক জলবেষ্টিত হওয়ার কারণে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?

Dhaka · 2017

  • ৭৫০
  • ৯০৯
  • ৯২৯
  • ১০৩১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন এনেছিল তা হলো-
i. মর্যাদা প্রতিষ্ঠা
ii. উম্মাহ গঠন
iii. রাষ্ট্রগঠননিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?

Dhaka · 2018

  • মুয়াবিয়া
  • আব্দুল মালিক
  • আল ওয়ালিদ
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-
i. সাম্রাজ্য বিস্তার
ii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্রসারণ
iii. স্থাপত্য শিল্পের বিকাশনিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-
i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়
ii. খলিফার মর্যাদা ক্ষুণœ হয়
iii. খারিজিদের উৎপত্তি হয়নিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও iiii ও iii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q.বন্দিদের প্রতি উক্ত যুদ্ধের শিক্ষা হচ্ছে-
i. মানবিক আচরণ করা
ii. সহজশর্তে মুক্তি দেওয়া
iii. সারা জীবন বন্দি রাখানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q. উদ্দীপকে বর্ণিত ঘটনাটির ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের মিল আছে?

Combined · 2019

  • বদরের যুদ্ধ
  • ওহুদের যুদ্ধ
  • খন্দকের যুদ্ধ
  • মুতার যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা 'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-i. সাম্রাজ্য বিস্তারii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়ii. খলিফার মর্যাদা ক্ষউদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।