উদ্দীপকের রাজা দেবপালের সেনাপতিদের ন্যায় খলিফা আল ওয়ালিদের সেনাপতিদের গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর: উক্ত খলিফা অর্থাৎ ওয়ালিদ বিন আব্দুল মালিকের তিন জন সেনাপতির রাজ্যবিস্তার ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ।খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিক পিতার ন্যায় রণনিপুণ ছিলেন না বটে, তবে সৌভাগ্যক্রমে তিনি হাজ্জাজ বিন ইউসুফ, মুহাম্মদ বিন কাশিম, কুতায়বা বিন মুসলিম, তারিক বিন জিয়াদ ও মুসা বিন নুসাইয়ের মতো দক্ষ সেনাপতির সান্নিধ্য পেয়েছিলেন। তাদের বীরত্বের ফলে তিনি এশিয়া, ইউরোপ, আফ্রিকা মহাদেশে ইসলামের বিজয় পতাকা উড্ডীন করতে পেরেছিলেন। তন্মধ্যে কুতায়বা ৭০৬ খ্রিস্টাব্দে মধ্য এশিয়ার দিকে অগ্রসর হয়ে কতিপয় অভিযান পরিচালনা করে সহজেই বলখ, তুখারিস্তান, ফারগানা খাওয়ারিজম, সমরকন্দসহ আরও বহু অঞ্চল জয় করেন। অভিযানের শেষের দিকে ৭১৪ খ্রিষ্টাব্দে তিনি চীন, তুর্কিস্তান ও কাশগড় জয় করে সমগ্র মধ্য এশিয়া দখল করতে সমর্থ হন। উত্তর আফ্রিকায় সেনাপতি মুসা বিনা নুসাইর মরক্কো ও তানজানিয়াসহ সমগ্র উত্তরাঞ্চলে মুসলিম শাসন দৃঢ় করেন। সেনাপতি মুসা বিন নুসাইর স্পেন আক্রমণ করে রাজা রডারিককে পরাজিত করেন। রডারিকের কুশাসন ও নির্যাতনের থাবা থেকে সাধারণ জনগণকে মুক্তি দিয়েছিলেন মুসা বিন নুসাইর। মুসলমানদের স্পেন বিজয়ের ফলে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক প্রভৃতি সব ক্ষেত্রেই তা উমাইয়াদের জন্য কল্যাণ বয়ে আনে। এশিয়া, আফ্রিকা ও ইউরোপে ইসলামি সাম্রাজ্যের সর্বাধিক বিস্তৃতিতে উক্ত তিন সেনাপতির অবদান ছিল চিরস্মরণীয়।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উদ্দীপকের রাজা দেবপালের সেনাপতিদের ন্যায় খলিফা আল ওয়ালিদের সেনাপতিদ…
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর