উক্ত খলিফাকে কেন উমাইয়া বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়? বিশ্লেষণ কর।
উত্তর: আব্দুল মালিক সকল বিদ্রোহ দূর করে উমাইয়া খিলাফতের নিরাপত্তা নিশ্চিত করেন এবং সংস্কারের মাধ্যমে এর স্থায়িত্ব নিশ্চিত করেন বিধায় তাকে উমাইয়া বংশের শ্রেষ্ঠ শাসক বলা হয়।আব্দুল মালিকের উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সিংহাসন তার জন্য পুষ্পশয্য্য ছিল না। সিংহাসনে আরোহণ করেই তাকে বিভিন্ন প্রকার বিপদ-আপদের সম্মুখীন হতে হয়েছিল। সিংহাসনের প্রতিদ্বন্দ্বী খালিদ ইবনে ইয়াজিদ ও আমর বিন সাঈদ ব্যতীত শত্রু, বিদ্রোহী, উচ্চাভিলাষী ব্যক্তিদের দ্বন্দ্ব, কোন্দল, অসন্তোষ, অরাজকতা, আব্দুল মালিকের বিশ বছরের রাজত্বকালকে বিপদজ্জ্বল করে তোলে। মদিনা, ইরাক ও পারস্যের বিভিন্ন অঞ্চলে বিদ্রোহ দানা বাঁধে। এ সুযোগ বুঝে রোমানরাও মুসলিম সাম্রাজ্যে হানা দিতে শুরু করে। সিংহাসনে আরোহণ করে তিনি নানা প্রকার পদক্ষেপ গ্রহণ দক্ষতার সাথে শাসন নীতির সংস্কারের মাধ্যমে সকল বাধা কাটিয়ে উমাইয়া শাসনকে সুদৃঢ় করেন। খলিফা আব্দুল মালিক অত্যন্ত দক্ষতার সাথে ও সুকৌশলে বিভিন্ন বিদ্রোহ দমন ও বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন। বিভিন্ন অঞ্চল পুনরুদ্ধারের মাধ্যমে শাসনকে আরও শক্ত ভিতের ওপর দাঁড় করান। এছাড়াও আব্দুল মালিক নানা প্রকার প্রশাসনিক সংস্কারের মাধ্যমে সর্বত্র আরবি ভাষা এবং সংস্কৃতি সন্নিবেশন করে ইসলামি শাসন ব্যবস্থাকে আরও প্রসারিত করেন। তার বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতির সঠিক বাস্তবায়নের ফলে ইসলামি শাসনব্যবস্থা প্রতিষ্ঠা আরও গতিশীল হয়। সর্বোপরি আব্দুল মালিকের কর্মদক্ষতা, রাজনৈতিক দূরদর্শিতা ও সাহসী নেতৃত্ব উমাইয়া রাজবংশকে আসন্ন ধ্বংসের হাত থেকে রক্ষা করে এবং তা আরও সুদৃঢ় হয়। এসব কারণে তাকে উমাইয়া বংশের শ্রেষ্ঠ শাসক বলা হয়।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উক্ত খলিফাকে কেন উমাইয়া বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়? বিশ্লেষণ কর।
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর