উদ্দীপকে উল্লিখিত বাংলাদেশের প্রথম সরকারের গৃহীত সেনাবাহিনীর প্রতি দৃষ্টিভঙ্গি খলিফা দ্বিতীয় উমরের খিলাফতকালেও প্রদর্শিত হয়েছিল- ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত বাংলাদেশের প্রথম সরকারের গৃহীত সেনাবাহিনীর প্রতি দৃষ্টিভঙ্গি খলিফা দ্বিতীয় উমরের খিলাফতকালেও প্রদর্শিত হয়েছিল- মন্তব্যটি যথার্থ। খলিফা দ্বিতীয় উমর সাম্রাজ্যবাদী নীতি পরিহার করেন। অনেক ঐতিহাসিক মত প্রকাশ করেন যে, সম্প্রসারণ নীতি বর্জনে সামরিক শক্তি হ্রাস পায় এবং সৈন্যবাহিনী দুর্বল হয়ে পড়লে পরবর্তী সময়ে শিয়া, খারেজি, বার্বার, মাওয়ালিদের বিদ্রোহ দমন করা কষ্টসাধ্য হয়ে পড়ে। এ সময় প্রয়োজনীয় সংস্কার ও সরকারি সাহায্যের অভাবে সেনাবাহিনী যুদ্ধের পারদর্শিতা হারায় এবং তারা শৃঙ্খলা হারিয়ে দুর্বল হয়ে পড়ে। তিনি শক্তি প্রয়োগের 'Blood on Iron Policy [গণিত] পছন্দ করতেন না। তবে অনেকে মনে করেন, এর কারণ সামরিক দুর্বলতা নয়, বরং সাম্রাজ্যে শান্তি প্রতিষ্ঠায় অধিক আগ্রহ। ঐতিহাসিক খোদাবকশ বলেন, "পশ্চিমে পিরেনিজ এবং পূর্বে মধ্য এশিয়ার মালভূমি ইসলামের সামরিক অভিযানের স্বাভাবিক প্রতিবন্ধক ছিল। এতে মনে হয় যে, অভ্যন্তরীণ সংস্কারের উপযুক্ত সময় এসেছে।" যদিও পরবর্তী খলিফা হিশামের সময় আবদুল রহমান বীর বিক্রমে ফ্রান্সের মধ্যভাগ পর্যন্ত অগ্রসর হয়ে কৌশলগত নির্বুদ্ধিতার জন্য টুরসের যুদ্ধে খ্রিস্টানদের কাছে পরাজিত হন। খলিফা আজিজ তার পূর্ববর্তী খলিফা সুলায়মানের সামরিক নীতিকে অনুসরণ করেন। অতএব, সামরিক ক্ষেত্রে কোনো সংস্কার বা কোনো অভিযান প্রেরণ না করায় খলিফা দ্বিতীয় উমরের সেনাবাহিনী নিষ্ক্রিয় হয়ে পড়ে এবং তারা দুর্বল হয়ে পড়ে।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত বাংলাদেশের প্রথম সরকারের গৃহীত সেনাবাহিনীর প্রতি …
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর