শেয়ারFacebookWhatsApp

রাষ্ট্র পরিচালনায় উদ্দীপকে গৃহীত পদক্ষেপের মতো খলিফা ২য় উমরও কিছু কিছু পদক্ষেপ গ্রহণ করেছিলেন বলেই উমাইয়া খিলাফতের পতন ত্বরান্বিত হয়েছিল- উক্তিটি মূল্যায়ন কর।

উত্তর: রাষ্ট্র পরিচালনায় উদ্দীপকে গৃহীত পদক্ষেপের মতো খলিফা ২য় উমরও কিছু কিছু পদক্ষেপ গ্রহণ করেছিলেন বলেই উমাইয়া খিলাফতের পতন ত্বরান্বিত হয়েছিল- উক্তিটি যথার্থ। খলিফা ২য় উমরের রাষ্ট্র পরিচালনা উমাইয়া বংশ পতনের জন্য দায়ী ছিলেন কি না এ বিষয়ে ঐতিহাসিকদের মধ্যে মতবিরোধ রয়েছে। অনেক ঐতিহাসিকের মতে, খলিফা দ্বিতীয় উমর কর্তৃক অনুসৃত নীতি উমাইয়াদের পতন ত্বরান্বিত করেন। তাদের মতে, দ্বিতীয় উমরের উদার শাসননীতির ফলে আব্বাসীয় বংশ, আলী (রা.) বংশ এবং খারেজিরা শক্তি সঞ্চয়ের সুযোগ লাভ করে। মাওয়ালিরা আরবদের সমান রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা পেয়ে আরবদের ওপর প্রাধান্য বিস্তারের সুযোগ লাভ করে। অনেকে মনে করেন, তার ধর্মীয় নীতির ফলে বহু বার্বার সম্প্রদায়, পারসিক ও অমুসলিম সম্প্রদায় ইসলাম ধর্মের সৌন্দর্যে মুগ্ধ না হয়ে আর্থিক সুবিধা-লাভের জন্য ইসলাম ধর্ম গ্রহণ করে। এতে সাম্রাজ্যের আর্থিক বুনিয়াদ দুর্বল হয়ে পড়ে। দ্বিতীয় উমর সাম্রাজ্যবাদী নীতি পরিহার করেন। যে কারণে তার সামরিক বাহিনী দুর্বল হয়ে পড়ে। সুতরাং বলা যায়, তিনি উমাইয়া বংশের পতনের ব্যাপারে কিছুটা দায়ী হলেও ইসলামি রাষ্ট্রের পতনের জন্য মোটেই দায়ী ছিলেন না। কারণ তার তিরোধানের পর যদি তার নীতিসমূহ অনুসৃত হতো তাহলে আলী (রা.) ও আব্বাসীয় বংশধররা সহজেই ক্ষুব্ধ হতো না এবং উমাইয়াবিরোধী আন্দোলন জনপ্রিয়তাও পেত না। পরিশেষে বলা যায়, দ্বিতীয় উমরের রাজত্বনীতি, খারেজি নীতি, মাওয়ালি নীতি এবং ধর্মীয় ও সামরিক নীতি উমাইয়া শাসনের পতনের-বিষয়কে ত্বরান্বিত করে।

HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · সৃজনশীল

রাষ্ট্র পরিচালনায় উদ্দীপকে গৃহীত পদক্ষেপের মতো খলিফা ২য় উমরও কিছু ক…

উদ্দীপক

একটি রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়। স্বাধীনতার যুদ্ধে সম্মুখ সমরে আমাদের সেনাবাহিনীর অবদান ছিল অনস্বীকার্য। অথচ স্বাধীনতা পরবর্তী সরকার সেই সেনাবাহিনীকে দুর্বল করে রাখে। অন্যদিকে, দেশ গঠনে কিছু উদারনৈতিক কার্যক্রম অনিয়ন্ত্রিত হয়ে পড়ে এবং ভুল অর্থনীতির মারপ্যাঁচে দিন দিন দেশ তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়। ফলে দেশের পতনোন্মুখতার জন্য সকলে সেই ১ম সরকারকেই দায়ী করে।

Dhaka · 2025

উত্তর

উমর বিন আব্দুল আজিজ বাইতুল মালকে মুসলমানদের সম্পদ বলে ঘোষণা করেন।

উত্তর

দ্বিতীয় উমরের শাসন আমলে খোরাসানের শাসনকর্তা নবদীক্ষিত মুসলমানদের ইমান (বিশ্বাস) পরীক্ষা করার জন্য 'খতনা' করার নির্দেশ দিলে খলিফা এ বলে তার নির্দেশকে রহিত করেন যে, "আল্লাহ তাঁর রাসুলকে সত্য ধর্মের প্রতি আহ্বান করার জন্য পাঠান, 'খতনা' করার জন্য নয়। মুইর বলেন "প্রকৃত বিশ্বাসীদের দ্বারা সংখ্যা বৃদ্ধি, ধর্মকে সংহত এবং তরবারিকে পরিহার করাই ছিল উমরের নীতি, তার অল্প ও ক্ষণস্থায়ী রাজত্বের মধ্যে তিনি এ নীতিতে চরম সাফল্য লাভ করেন।"

উত্তর

উদ্দীপকে উল্লিখিত বাংলাদেশের প্রথম সরকারের গৃহীত সেনাবাহিনীর প্রতি দৃষ্টিভঙ্গি খলিফা দ্বিতীয় উমরের খিলাফতকালেও প্রদর্শিত হয়েছিল- মন্তব্যটি যথার্থ। খলিফা দ্বিতীয় উমর সাম্রাজ্যবাদী নীতি পরিহার করেন। অনেক ঐতিহাসিক মত প্রকাশ করেন যে, সম্প্রসারণ নীতি বর্জনে সামরিক শক্তি হ্রাস পায় এবং সৈন্যবাহিনী দুর্বল হয়ে পড়লে পরবর্তী সময়ে শিয়া, খারেজি, বার্বার, মাওয়ালিদের বিদ্রোহ দমন করা কষ্টসাধ্য হয়ে পড়ে। এ সময় প্রয়োজনীয় সংস্কার ও সরকারি সাহায্যের অভাবে সেনাবাহিনী যুদ্ধের পারদর্শিতা হারায় এবং তারা শৃঙ্খলা হারিয়ে দুর্বল হয়ে পড়ে। তিনি শক্তি প্রয়োগের 'Blood on Iron PolicyPolicy^{\prime} পছন্দ করতেন না। তবে অনেকে মনে করেন, এর কারণ সামরিক দুর্বলতা নয়, বরং সাম্রাজ্যে শান্তি প্রতিষ্ঠায় অধিক আগ্রহ। ঐতিহাসিক খোদাবকশ বলেন, "পশ্চিমে পিরেনিজ এবং পূর্বে মধ্য এশিয়ার মালভূমি ইসলামের সামরিক অভিযানের স্বাভাবিক প্রতিবন্ধক ছিল। এতে মনে হয় যে, অভ্যন্তরীণ সংস্কারের উপযুক্ত সময় এসেছে।" যদিও পরবর্তী খলিফা হিশামের সময় আবদুল রহমান বীর বিক্রমে ফ্রান্সের মধ্যভাগ পর্যন্ত অগ্রসর হয়ে কৌশলগত নির্বুদ্ধিতার জন্য টুরসের যুদ্ধে খ্রিস্টানদের কাছে পরাজিত হন। খলিফা আজিজ তার পূর্ববর্তী খলিফা সুলায়মানের সামরিক নীতিকে অনুসরণ করেন। অতএব, সামরিক ক্ষেত্রে কোনো সংস্কার বা কোনো অভিযান প্রেরণ না করায় খলিফা দ্বিতীয় উমরের সেনাবাহিনী নিষ্ক্রিয় হয়ে পড়ে এবং তারা দুর্বল হয়ে পড়ে।

উত্তর

রাষ্ট্র পরিচালনায় উদ্দীপকে গৃহীত পদক্ষেপের মতো খলিফা ২য় উমরও কিছু কিছু পদক্ষেপ গ্রহণ করেছিলেন বলেই উমাইয়া খিলাফতের পতন ত্বরান্বিত হয়েছিল- উক্তিটি যথার্থ। খলিফা ২য় উমরের রাষ্ট্র পরিচালনা উমাইয়া বংশ পতনের জন্য দায়ী ছিলেন কি না এ বিষয়ে ঐতিহাসিকদের মধ্যে মতবিরোধ রয়েছে। অনেক ঐতিহাসিকের মতে, খলিফা দ্বিতীয় উমর কর্তৃক অনুসৃত নীতি উমাইয়াদের পতন ত্বরান্বিত করেন। তাদের মতে, দ্বিতীয় উমরের উদার শাসননীতির ফলে আব্বাসীয় বংশ, আলী (রা.) বংশ এবং খারেজিরা শক্তি সঞ্চয়ের সুযোগ লাভ করে। মাওয়ালিরা আরবদের সমান রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা পেয়ে আরবদের ওপর প্রাধান্য বিস্তারের সুযোগ লাভ করে। অনেকে মনে করেন, তার ধর্মীয় নীতির ফলে বহু বার্বার সম্প্রদায়, পারসিক ও অমুসলিম সম্প্রদায় ইসলাম ধর্মের সৌন্দর্যে মুগ্ধ না হয়ে আর্থিক সুবিধা-লাভের জন্য ইসলাম ধর্ম গ্রহণ করে। এতে সাম্রাজ্যের আর্থিক বুনিয়াদ দুর্বল হয়ে পড়ে। দ্বিতীয় উমর সাম্রাজ্যবাদী নীতি পরিহার করেন। যে কারণে তার সামরিক বাহিনী দুর্বল হয়ে পড়ে। সুতরাং বলা যায়, তিনি উমাইয়া বংশের পতনের ব্যাপারে কিছুটা দায়ী হলেও ইসলামি রাষ্ট্রের পতনের জন্য মোটেই দায়ী ছিলেন না। কারণ তার তিরোধানের পর যদি তার নীতিসমূহ অনুসৃত হতো তাহলে আলী (রা.) ও আব্বাসীয় বংশধররা সহজেই ক্ষুব্ধ হতো না এবং উমাইয়াবিরোধী আন্দোলন জনপ্রিয়তাও পেত না। পরিশেষে বলা যায়, দ্বিতীয় উমরের রাজত্বনীতি, খারেজি নীতি, মাওয়ালি নীতি এবং ধর্মীয় ও সামরিক নীতি উমাইয়া শাসনের পতনের-বিষয়কে ত্বরান্বিত করে।
HSCIslamic History 1st paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে নির্দেশিত উত্ত হত্যাকাণ্ডের পশ্চাতে নিহিত ছিল-
i. ক্ষমতা লিন্সা
ii. প্রতিহিংসা
iii. প্রতিদ্বন্দ্বিতানিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে বর্ণিত ফুয়াদ পাশার সাথে হত্যাকান্ডের শিকার কোন চরিত্রের মিল রয়েছে?

Dhaka · 2017

  • আবু মুসলিম খোরাসানি
  • হাজ্জাজ বিন ইউসুফ
  • মুসা বিন নুসায়ের
  • আল আমিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?

Dhaka · 2017

  • মুয়াবিয়া (রা)
  • ইয়াজিদ
  • আব্দুল মালিক
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?

Dhaka · 2017

  • মদিনা
  • দামেস্ক
  • কুফা
  • বাগদাদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?

Dhaka · 2017

  • মরুভূমির দেশ বলে
  • আরব সাগরের তীরে অবস্থিত বলে
  • আরব পবিত্র তুমি হওয়ার জন্য
  • তিন দিক জলবেষ্টিত হওয়ার কারণে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?

Dhaka · 2017

  • ৭৫০
  • ৯০৯
  • ৯২৯
  • ১০৩১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন এনেছিল তা হলো-
i. মর্যাদা প্রতিষ্ঠা
ii. উম্মাহ গঠন
iii. রাষ্ট্রগঠননিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?

Dhaka · 2018

  • মুয়াবিয়া
  • আব্দুল মালিক
  • আল ওয়ালিদ
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-
i. সাম্রাজ্য বিস্তার
ii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্রসারণ
iii. স্থাপত্য শিল্পের বিকাশনিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-
i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়
ii. খলিফার মর্যাদা ক্ষুণœ হয়
iii. খারিজিদের উৎপত্তি হয়নিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও iiii ও iii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q.বন্দিদের প্রতি উক্ত যুদ্ধের শিক্ষা হচ্ছে-
i. মানবিক আচরণ করা
ii. সহজশর্তে মুক্তি দেওয়া
iii. সারা জীবন বন্দি রাখানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q. উদ্দীপকে বর্ণিত ঘটনাটির ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের মিল আছে?

Combined · 2019

  • বদরের যুদ্ধ
  • ওহুদের যুদ্ধ
  • খন্দকের যুদ্ধ
  • মুতার যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা 'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-i. সাম্রাজ্য বিস্তারii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়ii. খলিফার মর্যাদা ক্ষউদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।