শেয়ারFacebookWhatsApp

শুধু প্রাধান্য বিস্তারই নয়, রাজনৈতিক ও সামাজিক বিদ্বেষও এই দ্বন্দ্বকে তরান্বিত করেছিল— উক্তিটি মূল্যায়ন করো।

উত্তর: “শুধু প্রাধান্য বিস্তারই নয়, রাজনৈতিক ও সামাজিক বিদ্বেষ ও এই দ্বন্দ্বকে তরান্বিত করেছিল”— উক্তিটি সঠিক। ক্রুসেড শব্দের অর্থ ধর্মযুদ্ধ হলেও শুধু ধর্মকে কেন্দ্র করেই এ যুদ্ধ পরিচালিত হয়নি। যুদ্ধে অংশগ্রহণ করা ক্রুসেডররা কোনো ধর্ম প্রতিষ্ঠা, প্রাধান্য বিস্তার, ধর্ম প্রচার কিংবা ধর্ম রক্ষাকে উদ্দেশ্যে করে যুদ্ধে অবতীর্ণ হয়নি । এর পেছনে ভৌগোলিক ও ধর্মীয় পরিচয়ে চিহ্নিত দুটি জনগোষ্ঠীর মধ্যে একের বিরুদ্ধে অন্যের সীমাহীন ঘৃণা বিদ্বেষ নিহিত ছিল । ক্রুসেড যুদ্ধের প্রাক্কালে ভৌগোলিকভাবে ইউরোপের তিন দিকে ছিল মুসলিম শক্তি । স্পেনে উমাইয়া, উত্তর আফ্রিকায় ফাতেমীয় এবং আরব ভূ- খণ্ডে শক্তিশালী আব্বাসি শাসন। এ পরিস্থিতিতে সেলজুকরা ক্ষমতায় এসে খ্রিষ্টানদের বিরুদ্ধে অগ্রসর হলে ইউরোপীয় খ্রিষ্টানরা নিজেদের নিরাপত্তা ও অস্তিত্ব নিয়ে খুবই উদ্বিগ্ন হয়ে পড়ে। বেনজামিন জেড কেদার বলেন, “নিজেদের অস্তিত্বের প্রশ্নে খ্রিষ্টানরা মুসলমানদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দেয়।” সামন্ততন্ত্র ও ক্রুসেড বা ধর্মযুদ্ধকে উৎসাহিত করেছিল । সামন্ততন্ত্রের প্রভাবে মধ্যযুগের ইউরোপের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক জীবনে এক ধরনের অরাজকতা নেমে এসেছিল। এ সময় সামন্ত প্রভুরা একে অন্যের সাথে সংঘর্ষে লিপ্ত ছিল। তারা নিজেদের প্রভাব ও শক্তিবৃদ্ধির জন্য ক্রুসেডকে উৎসাহিত করেছিল। উপরের আলোচনা থেকে বোঝা যায়, শুধু প্রাধান্য বিস্তারই নয়, রাজনৈতিক ও সামাজিক বিদ্বেষও এই দ্বন্দ্বকে তরান্বিত করেছিল।

HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · সৃজনশীল

শুধু প্রাধান্য বিস্তারই নয়, রাজনৈতিক ও সামাজিক বিদ্বেষও এই দ্বন্দ্…

উদ্দীপক

সূর্যতরুণ ক্লাবটি শান্তাহার, লালমহন ও কচুয়া এলাকার মিলনস্থলে অবস্থিত হওয়ায় উক্ত ক্লাবের উপর প্রাধান্য বিস্তারকে নিয়ে এলাকাবাসীদের মধ্যে দীর্ঘমেয়াদি সংঘর্ষের সৃষ্টি হয় । শুধু প্রাধান্য বিস্তারই নয়, রাজনৈতিক ও সামাজিক বিদ্বেষও এই দ্বন্দ্বকে তরান্বিত করেছিল।

বিএএফ শাহীন কলেজ, ঢাকা · 2024

উত্তর

ক্রুসেডের মেয়াদকাল হলো ১০৯৫-১২৫১ সাল।

উত্তর

মামুনের সময় রোমান সম্রাট অগাস্টানের শাসনামলের মতো বাগদাদ শিক্ষা, সংস্কৃতির পাদপীঠে পরিণত হয়েছিল বলে তার শাসনামলকে ইসলামের অগাস্টান যুগ বলা হয় । মামুনের শাসনকাল ছিল আব্বাসি তথা আরবদের জন্য অলংকারস্বরূপ। সৈয়দ আমির আলী বলেন, “তার বিশ বছরব্যাপী শাসনকাল চিন্তাধারার প্রত্যেক ক্ষেত্রে মুসলমানদের বুদ্ধিবৃত্তি পরিবর্ধিত স্থায়ী স্মৃতিচিহ্ন রেখে গিয়েছে।” তার শাসনকালে সাম্রাজ্যের সর্বত্র সুখ, শান্তি ও শৃঙ্খলা বিরাজ করত। আমির আলী বলেন, “মামুনের খিলাফত সারাসানীয় ইতিহাসে সর্বাপেক্ষা গৌরবময় অধ্যায়। যথার্থভাবেই এটিকে ইসলামের অগাস্টান যুগ বলা হয়েছে।”

উত্তর

উদ্দীপকে উল্লেখিত দীর্ঘমেয়াদি সংঘর্ষ ইতিহাসের ক্রুসেড বা ধর্ম যুদ্ধের প্রতিচ্ছবি । ক্রুসেডের শাব্দিক অর্থ ধর্মযুদ্ধ। একাদশ থেকে ত্রয়োদশ শতাব্দী পর্যন্ত প্রায় তিনশত বছর ধরে ঈর্ষাপরায়ণ বিক্ষুব্ধ খ্রিষ্টানরা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করে। এ যুদ্ধই ইতিহাসে ক্রুসেড নামে পরিচিত। উদ্দীপকে এ যুদ্ধের প্রতি ইঙ্গিত করা হয়েছে । উদ্দীপকে দেখা যায়, সূর্যতরুণ ক্লাবটি শান্তাহার লালমোহন ও কচুয়া এলাকার মিলনস্থলে অবস্থিত। উক্ত ক্লাবের উপর প্রাধান্য বিস্তারকে নিয়ে এলাকাবাসীর মধ্যে দীর্ঘমেয়াদি সংঘর্ষের সৃষ্টি হয়। ক্রুসেডের ক্ষেত্রেও এমনটি লক্ষ করা যায়। হযরত ওমরের শাসনামলে জেরুজালেম মুসলমানদের অধিকারে আসে। নবি মুসা ও দাউদের কর্মস্থল ঈসা (আ)- এর জন্মভূমি, মহানবি (স)-এর মিরাজের স্মৃতি বিজড়িত শহরটি হলো জেরুজালেম। এটি ইহুদি, খ্রিষ্টান ও মুসলমানদের কাছে সমান সম্মানের স্থান। মুসলিম শাসনামলে ইহুদি ও খ্রিষ্টানরা জেরুজালেমে পূর্ণ স্বাধীনতা ও অধিকার ভোগ করেন। তা সত্ত্বেও তারা কখনোই এটিকে সহজ ভাবে গ্রহণ করেনি। বরং এ স্থানকে সকলেই নিজস্ব পবিত্র ভূমি মনে করে। ফলে এ পবিত্র ভূমিকে কেন্দ্র করে মুসলিম ও খ্রিষ্টানদের মধ্যে ক্রুসেড সংঘটিত হয়। সুতরাং দেখা যায়, উদ্দীপকে উল্লেখিত দীর্ঘমেয়াদি সংঘর্ষ ক্রুসেডেরই প্রতিচ্ছবি।

উত্তর

“শুধু প্রাধান্য বিস্তারই নয়, রাজনৈতিক ও সামাজিক বিদ্বেষ ও এই দ্বন্দ্বকে তরান্বিত করেছিল”— উক্তিটি সঠিক। ক্রুসেড শব্দের অর্থ ধর্মযুদ্ধ হলেও শুধু ধর্মকে কেন্দ্র করেই এ যুদ্ধ পরিচালিত হয়নি। যুদ্ধে অংশগ্রহণ করা ক্রুসেডররা কোনো ধর্ম প্রতিষ্ঠা, প্রাধান্য বিস্তার, ধর্ম প্রচার কিংবা ধর্ম রক্ষাকে উদ্দেশ্যে করে যুদ্ধে অবতীর্ণ হয়নি । এর পেছনে ভৌগোলিক ও ধর্মীয় পরিচয়ে চিহ্নিত দুটি জনগোষ্ঠীর মধ্যে একের বিরুদ্ধে অন্যের সীমাহীন ঘৃণা বিদ্বেষ নিহিত ছিল । ক্রুসেড যুদ্ধের প্রাক্কালে ভৌগোলিকভাবে ইউরোপের তিন দিকে ছিল মুসলিম শক্তি । স্পেনে উমাইয়া, উত্তর আফ্রিকায় ফাতেমীয় এবং আরব ভূ- খণ্ডে শক্তিশালী আব্বাসি শাসন। এ পরিস্থিতিতে সেলজুকরা ক্ষমতায় এসে খ্রিষ্টানদের বিরুদ্ধে অগ্রসর হলে ইউরোপীয় খ্রিষ্টানরা নিজেদের নিরাপত্তা ও অস্তিত্ব নিয়ে খুবই উদ্বিগ্ন হয়ে পড়ে। বেনজামিন জেড কেদার বলেন, “নিজেদের অস্তিত্বের প্রশ্নে খ্রিষ্টানরা মুসলমানদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দেয়।” সামন্ততন্ত্র ও ক্রুসেড বা ধর্মযুদ্ধকে উৎসাহিত করেছিল । সামন্ততন্ত্রের প্রভাবে মধ্যযুগের ইউরোপের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক জীবনে এক ধরনের অরাজকতা নেমে এসেছিল। এ সময় সামন্ত প্রভুরা একে অন্যের সাথে সংঘর্ষে লিপ্ত ছিল। তারা নিজেদের প্রভাব ও শক্তিবৃদ্ধির জন্য ক্রুসেডকে উৎসাহিত করেছিল। উপরের আলোচনা থেকে বোঝা যায়, শুধু প্রাধান্য বিস্তারই নয়, রাজনৈতিক ও সামাজিক বিদ্বেষও এই দ্বন্দ্বকে তরান্বিত করেছিল।
HSCIslamic History 1st paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে নির্দেশিত উত্ত হত্যাকাণ্ডের পশ্চাতে নিহিত ছিল-
i. ক্ষমতা লিন্সা
ii. প্রতিহিংসা
iii. প্রতিদ্বন্দ্বিতানিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে বর্ণিত ফুয়াদ পাশার সাথে হত্যাকান্ডের শিকার কোন চরিত্রের মিল রয়েছে?

Dhaka · 2017

  • আবু মুসলিম খোরাসানি
  • হাজ্জাজ বিন ইউসুফ
  • মুসা বিন নুসায়ের
  • আল আমিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?

Dhaka · 2017

  • মুয়াবিয়া (রা)
  • ইয়াজিদ
  • আব্দুল মালিক
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?

Dhaka · 2017

  • মদিনা
  • দামেস্ক
  • কুফা
  • বাগদাদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?

Dhaka · 2017

  • মরুভূমির দেশ বলে
  • আরব সাগরের তীরে অবস্থিত বলে
  • আরব পবিত্র তুমি হওয়ার জন্য
  • তিন দিক জলবেষ্টিত হওয়ার কারণে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?

Dhaka · 2017

  • ৭৫০
  • ৯০৯
  • ৯২৯
  • ১০৩১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন এনেছিল তা হলো-
i. মর্যাদা প্রতিষ্ঠা
ii. উম্মাহ গঠন
iii. রাষ্ট্রগঠননিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?

Dhaka · 2018

  • মুয়াবিয়া
  • আব্দুল মালিক
  • আল ওয়ালিদ
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-
i. সাম্রাজ্য বিস্তার
ii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্রসারণ
iii. স্থাপত্য শিল্পের বিকাশনিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-
i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়
ii. খলিফার মর্যাদা ক্ষুণœ হয়
iii. খারিজিদের উৎপত্তি হয়নিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও iiii ও iii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q.বন্দিদের প্রতি উক্ত যুদ্ধের শিক্ষা হচ্ছে-
i. মানবিক আচরণ করা
ii. সহজশর্তে মুক্তি দেওয়া
iii. সারা জীবন বন্দি রাখানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q. উদ্দীপকে বর্ণিত ঘটনাটির ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের মিল আছে?

Combined · 2019

  • বদরের যুদ্ধ
  • ওহুদের যুদ্ধ
  • খন্দকের যুদ্ধ
  • মুতার যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা 'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-i. সাম্রাজ্য বিস্তারii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়ii. খলিফার মর্যাদা ক্ষউদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।