উদ্দীপকের আলোকে উক্ত সেনাপতির বিরুদ্ধে গৃহীত ব্যবস্থার ফলাফল আলোচনা কর।
উত্তর: উক্ত সেনাপতি তথা আবু মুসলিমের প্রতি গৃহীত ব্যবস্থার ফলে খোরাসানে বিদ্রোহ দেখা দেয়। যদিও খলিফা আল-মনসুর তা দমন করতে সক্ষম হন। আবু মুসলিমের নির্মম পরিণতিতে সেনাবাহিনী বিদ্রোহ ঘোষণা করে। খোরাসানবাসী মাজুসি দলপতি সানবাদের নেতৃত্বে বিদ্রোহ ঘোষণা করে। যিনি মাত্র পঁয়ত্রিশ বছর বয়সের মধ্যে ধীশক্তি, কর্মতৎপরতা এবং বুদ্ধিমত্তা দ্বারা উমাইয়া ধ্বংসস্তূপের ওপর আব্বাসিদিগকে প্রতিষ্ঠিত করে ইসলামি সাম্রাজ্যের অভূতপূর্ব পরিবর্তন করেছিলেন। আবু মুসলিমের নির্মম ও অস্বাভাবিক মৃত্যুতে জনসাধারণ, ও তার সেনাবাহিনীর মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। খলিফা আল-মনসুর অর্থ দেওয়ার প্রলোভনে আবু মুসলিমের সেনাবাহিনীকে শান্ত করেন। কিন্তু মাজুসি দলের দলপতি সানবাদ আবু মুসলিমের হত্যার প্রতিশোধ গ্রহণকারী হিসেবে আবির্ভূত হন। তিনি ৭৫৫ খ্রিষ্টাব্দে 'রায়' হতে নিশাপুর পর্যন্ত রাষ্ট্রদ্রোহী কার্যকলাপে লিপ্ত হন। খলিফার প্রেরিত বাহিনীকে সানবাদের বাহিনী বেশ কয়েকবার পরাজিত করে। কিন্তু ৭৫৬ খ্রিষ্টাব্দে খলিফার বাহিনীর কাছে সানবাদ পরাজিত ও নিহত হন। আবু মুসলিমের নৃশংস হত্যার প্রতিক্রিয়া মেসোপটেমিয়াতেও পড়ে। পারস্যবাসীর কাছেও আবু মুসলিম জনপ্রিয় ছিলেন। পারস্যবাসীরা খলিফার বিরুদ্ধে বিদ্রোহ করে। খলিফা আল-মনসুর তার কৌশল দ্বারা পারস্য ও মেসোপটেমিয়া বিদ্রোহ দমন করতে সক্ষম হন। তাছাড়া ৭৫৯ খ্রিষ্টাব্দে আর মুসলিমের হত্যার প্রতিশোধের জের ধরে ঘোরাসানের শাসনকর্তা আব্বাসি শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করে। শিক্ষা তার পুত্রসনাকর্ত মাজদরবাসি সেনাপতি ইবন খোজাইমাকে শেহত করেন। রাজকীয় বাহিনীর আক্রমণে বিদ্রোহী শাসক পরাজিত ও নিহত হলে অন্য বিদ্রোহীরা পালিয়ে যায়। এতে খোরাসানে স্থিতিশীলতা ফিরে আসে। ৭৬৭-৭৬৮ খ্রিষ্টাব্দে খোরাসানে উস্তাদসীসের নেতৃত্বে আবার বিদ্রোহ দেখা দেয়। খলিফা এবারও বিদ্রোহীদের পরাজিত করে উস্তাদসীকে বন্দি করেন। বিদ্রোহী নেতা উস্তাদসীকে বাগদাদে নিয়ে আসা হয় এবং তার সাথে সদ্ব্যবহার করা হয়। তাই বলা যায়, উক্ত সেনাপতির প্রতি গৃহীত ব্যবস্থার ফলে বিদ্রোহ দমন এবং শান্তি প্রতিষ্ঠিত হয়। খোরাসানসহ বিভিন্ন অঞ্চলে বিদ্রোহ দেখা দেয়।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে উক্ত সেনাপতির বিরুদ্ধে গৃহীত ব্যবস্থার ফলাফল আলোচনা…
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর