উদ্দীপকে উল্লিখিত শাসকের সাথে তোমার পঠিত কোন আব্বাসীয় খলিফার কর্মকাণ্ডের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীকের উল্লিখিত শাসকের সাথে আমার পঠিত আব্বাসীয় খলিফা আল-মামুনের কর্মকান্ডের সাদৃশ্য রয়েছে। উদ্দীপকে মোগল সম্রাট আওরঙ্গজেব ভ্রাতৃযুদ্ধে জয়ী হয়ে ক্ষমতা গ্রহণ করেন। তিনি ক্ষমতা গ্রহণ করে জনকল্যাণ সাধন ও সুশাসন প্রতিষ্ঠা করেন। তার সময়ে জ্ঞান-বিজ্ঞানের ব্যাপক্ক অগ্রগতি সাধিত হয়। আওরঙ্গজেবের সাথে খলিফা-মামুনের মিল রয়েছে। তিনিও ভ্রাতৃযুদ্ধে জয়ী হয়ে ক্ষমতা গ্রহণ করে জ্ঞান-বিজ্ঞানের ব্যাপক অগ্রগতি সাধন করেন। হারুন অর রশিদের মৃত্যুর পর আমিন ক্ষমতা গ্রহণ করে। কিন্তু আমিন ক্ষমতা গ্রহণ করে স্বেচ্ছাচারী নীতি গ্রহণ করলে আমিন ও মামুনের মধ্যে গৃহযুদ্ধ অনুষ্ঠিত হয়। মূলত *আব্বাসীয়দের উত্তরাধিকারী নির্বাচনের কোনো সুনির্দিষ্ট নীতি না থাকার ফলে ভ্রাতৃদ্বয়ের বিরোধ দেখা দেয়। ভ্রাতৃদ্বয়ের চারিত্রিক বৈসাদৃশ্য তাদের দ্বন্দ্বের অন্যতম কারণ। দুই ভাইয়ের মধ্যে আল- মামুন বিচক্ষণ, বৃদ্ধিমান ও ধার্মিক ছিলেন এবং আল আমিনু চরিত্রহীন, বিলাসী, আরামপ্রিয় ও চঞ্চল স্বভাবের অধিকারী ছিলেন। খলিফা আল-মামুন কর্তৃক ৮৩০ খ্রিষ্টাব্দে জ্ঞান-বিজ্ঞানের অগ্রগতিকে প্রাতিষ্ঠানিক রূপদানের জন্য 'বায়তুল হিকমা' প্রতিষ্ঠিত হয়। প্রখ্যাত পণ্ডিত, অনুবাদক ও চিকিৎসক হুনাইন বিন ইসহাককে বায়তুল হিকমার পরিচালক পদে নিযুক্ত করে এ প্রতিষ্ঠানকে তিনটি ইউনিটে বিভক্ত করেন। যথা গ্রন্থাগার, শিক্ষানিকেতন ও অনুবাদ বিভাগ। পারসিক, গ্রিক, হিন্দু, খ্রিষ্টান ইত্যাদি সম্প্রদায় ও জাতীয় পণ্ডিতগণ শিক্ষামূলক গবেষণা, জ্ঞান-বিজ্ঞানচর্চা ও অনুবাদ কাজে নিযুক্ত থাকতেন।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত শাসকের সাথে তোমার পঠিত কোন আব্বাসীয় খলিফার কর্মকা…
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর