তোমার পঠিত উক্ত খলিফার শাসনামলে জ্ঞান-বিজ্ঞান চর্চায় নির্মিত গবেষণা প্রতিষ্ঠানটির অবদান ব্যাখ্যা করো।
উত্তর: উক্ত খলিফা অর্থাৎ খলিফা আল মামুন জ্ঞান-চর্চার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি ও এর সার্বিক তত্ত্বাবধানের মাধ্যমে প্রজাদের জ্ঞান- বিজ্ঞান চর্চার সুযোগ করে দিয়েছিলেন। খলিফা মামুন প্রতিষ্ঠিত বায়তুল হিকমাহ ছিল একটি বৈশ্বিক প্রতিষ্ঠান। তিনি এই প্রতিষ্ঠানের উন্নয়নে ব্যাপক পৃষ্ঠপোষকতা দান করেন। যার ফলে গবেষণা, জ্ঞান-বিজ্ঞান চর্চা ও সাম্রাজ্যের সাংস্কৃতিক উন্নয়নে এটি বিশেষ অবদান রাখতে সক্ষম হয়। আর এ কারণেই জ্ঞান-বিজ্ঞানের উন্নয়নে উদ্দীপকের গবেষণা প্রতিষ্ঠানের চেয়ে বায়তুল হিকমা অনেক বেশি অবদান রাখে । মামুনের প্রত্যক্ষ সহায়তায় বায়তুল হিকমায়, এথেন্স, আলেকজান্দ্রিয়া, সিরিয়া, এশিয়া মাইনরসহ অনেক স্থান থেকে বহু মূল্যবান প্রাচীন গ্রন্থ সংগ্রহ করে সেগুলো আরবিতে অনুবাদের ব্যবস্থা করা হয়। ফলে প্রাচীন বিশ্বের শ্রেষ্ঠ দার্শনিক এরিস্টটল ও প্লেটোর পুস্তকগুলো এবং গ্যালেন, ইউক্লিড, টলেমি প্রমুখ মনীষীদের বৈজ্ঞানিক গ্রন্থাবলি আরবিতে অনূদিত হয়। বায়তুল হিকমার অনুবাদকারীদের গ্রন্থের ওজনে স্বর্ণমুদ্রা পারিশ্রমিক দেওয়া হতো। এসব অনুবাদকের সাহায্যে বায়তুল হিকমা গ্রিক পণ্ডিতগণের আজীবনের সাধনা ও গবেষণার ফলাফল ধরে রাখতে সক্ষম হয়। বস্তুত মুসলমানরা অনুবাদের মাধ্যমে এসব বিশ্ববিখ্যাত পণ্ডিতের গবেষণাকর্ম রক্ষা না করলে পৃথিবী হতে এগুলো বিলুপ্ত হয়ে যেত। বায়তুল হিকমার অনুবাদকর্মের মাধ্যমে প্রাচীন সভ্যতার জ্ঞান-বিজ্ঞানের গ্রন্থগুলো নবজীবন লাভ করে । খলিফা মামুন জ্ঞানচর্চার জন্য যত উদ্যোগ গ্রহণ করেছেন তা সবই প্রজাসাধারণের জ্ঞানচর্চার দ্বার উন্মোচন ও সুবিধা গ্রহণের বিষয় মাথায় রেখেই করেছেন। এছাড়া সরাসরি শিক্ষা বিস্তারের জন্য তিনি বাগদাদে একটি মহাবিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এ প্রতিষ্ঠানে শিক্ষাগ্রহণ সকলের জন্য উন্মুক্ত করে দেন । এ কলেজটির ব্যয় নির্বাহের জন্য তিনি প্রচুর অর্থ ও লা- খারাজ সম্পত্তি দান করেন। এভাবে খলিফা আল মামুন প্রজাদের জ্ঞান- বিজ্ঞান চর্চার সুযোগ করে দেন !
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
তোমার পঠিত উক্ত খলিফার শাসনামলে জ্ঞান-বিজ্ঞান চর্চায় নির্মিত গবেষণ…
উদ্দীপক
দিনাজপুর সরকারি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর