শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে ' উল্লিখিত বংশটি কোন আব্বাসীয় ' খলিফার পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠা লাভ করেছিল ? ব্যাখ্যা করো ।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত বংশটি আব্বাসি খলিফা মুসতাকফীর পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠা লাভ করেছিল। আব্বাসি খিলাফতের দুর্বলতা ও অযোগ্যতার সুযোগে নবম শতাব্দী থেকেই এর অভ্যন্তরে বিভিন্ন ক্ষুদ্র ও প্রায় স্বাধীন রাষ্ট্রশক্তির অভ্যুদয় ঘটে। এসব রাষ্ট্রশক্তির মধ্যে একটি ছিল বুয়াইয়া । শিরাজ থেকে দাইলামি শাসকেরা আব্বাসি সাম্রাজ্যের ওপর সবেগে চড়াও হয় এবং ইরাকের আল ওয়াসিত দখল করে। এ সময় তারা রাজধানী বাগদাদ আক্রমণ করতে উদ্যত হয় এবং সেখানকার খাদ্য সরবরাহ বন্ধ করে দেয়। এ অবস্থায় তৎকালীন দুর্বল ও বিলাসপ্রিয় আব্বাসি খলিফা মুসতাকফী (৯৪৪-৪৬) তুর্কি বাহিনীর ঔদ্ধত্য ও দৌরাত্ম্যে উদ্বিঘ্ন হয়ে আবু সুজা বুয়াইয়ার কনিষ্ঠ পুত্র আহম্মদকে রাজধানীতে আহ্বান করেন। এ আহ্বানে সাড়া দিয়ে আহম্মদ ১৪৫ খ্রিষ্টাব্দের নভেম্বর মাসে বাগদাদে প্রবেশ করলে তুর্কি আমির আবু জাফর এবং তুর্কি বাহিনী ভয়ে পলায়ন করে । এভাবে আহম্মদ বাগদাদে প্রবেশ করে শাসক বংশ প্রতিষ্ঠা করেন। আহম্মদের পিতা বুয়াইয়ার নামানুসারে এর নামকরণ হয় বুয়াইয়া বংশ। খলিফা আহম্মদকে তার আমির-উল-উমারাহ নিযুক্ত করেন এবং মুইজ- উদ-দৌলাহ' উপাধিতে ভূষিত করেন। সুতরাং বোঝা যায়, আব্বাসি খলিফা মুসতাকফী বুয়াইয়াদের পৃষ্ঠপোষকতা দিয়েছিলেন ।

HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · সৃজনশীল

উদ্দীপকে ' উল্লিখিত বংশটি কোন আব্বাসীয় ' খলিফার পৃষ্ঠপোষকতায় প্রত…

উদ্দীপক

রাকিব বুয়াইয়া বংশের ইতিহাস সম্পর্কে পড়ছিল। আব্বাসীয় বংশের দুর্বল শাসকদের সময়ে সাম্রাজ্যের বিভিন্ন অংশে যে সকল ক্ষুদ্র ক্ষুদ্র বংশের উত্থান ঘটে বুয়াইয়া বংশ তাঁর মধ্যে অন্যতম। বুয়াইয়া বংশের শাসকগণ এই আব্বাসীয় বংশের ইতিহাস তৈরিত্বে উল্লেখযোগ্য অবদান রাখেন। নিষ্ঠুরতা,, অযোগ্যতা, আত্মকলহ ও শিয়া-সুন্নি বিরোধ প্রভৃতি কারণে বুয়াইয়া বংশের পতন ঘটে।

দিনাজপুর সরকারি কলেজ · 2024

উত্তর

সম্রাজ্ঞী আইরিন বাইজেন্টাইন সাম্রাজ্যের শাসক ছিলেন ।

উত্তর

আব্বাসি খিলাফতকে সুপ্রতিষ্ঠিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কারণে আবু মুসলিম ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন । আবু মুসলিম একটি নগণ্য পরিবারে জন্মগ্রহণ করেও সামরিক দক্ষতা, বুদ্ধিমত্তা প্রভৃতির মাধ্যমে সাম্রাজ্যের একজন নিয়ামক হয়ে উঠেছিলেন। তিনি জাবের যুদ্ধে (৭৫০ খ্রিষ্টাব্দ) দ্বিতীয় মারওয়ানকে পরাজিত করতে আব্বাসিদের বিশেষভাবে সহায়তা করেন। ফলে উমাইয়া খিলাফতের পতন ঘটে। পরবর্তীকালে আবু জাফর আল মনসুরের খিলাফতকালে আবদুল্লাহ খিলাফত লাভের জন্য বিদ্রোহ করলে খলিফা কর্তৃক প্রেরিত হয়ে আবু মুসলিম এ বিদ্রোহ দমন করেন। এতে আব্বাসি খিলাফত সুপ্রতিষ্ঠিত হয়। এ কারণে আবু মুসলিম ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন ।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত বংশটি আব্বাসি খলিফা মুসতাকফীর পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠা লাভ করেছিল। আব্বাসি খিলাফতের দুর্বলতা ও অযোগ্যতার সুযোগে নবম শতাব্দী থেকেই এর অভ্যন্তরে বিভিন্ন ক্ষুদ্র ও প্রায় স্বাধীন রাষ্ট্রশক্তির অভ্যুদয় ঘটে। এসব রাষ্ট্রশক্তির মধ্যে একটি ছিল বুয়াইয়া । শিরাজ থেকে দাইলামি শাসকেরা আব্বাসি সাম্রাজ্যের ওপর সবেগে চড়াও হয় এবং ইরাকের আল ওয়াসিত দখল করে। এ সময় তারা রাজধানী বাগদাদ আক্রমণ করতে উদ্যত হয় এবং সেখানকার খাদ্য সরবরাহ বন্ধ করে দেয়। এ অবস্থায় তৎকালীন দুর্বল ও বিলাসপ্রিয় আব্বাসি খলিফা মুসতাকফী (৯৪৪-৪৬) তুর্কি বাহিনীর ঔদ্ধত্য ও দৌরাত্ম্যে উদ্বিঘ্ন হয়ে আবু সুজা বুয়াইয়ার কনিষ্ঠ পুত্র আহম্মদকে রাজধানীতে আহ্বান করেন। এ আহ্বানে সাড়া দিয়ে আহম্মদ ১৪৫ খ্রিষ্টাব্দের নভেম্বর মাসে বাগদাদে প্রবেশ করলে তুর্কি আমির আবু জাফর এবং তুর্কি বাহিনী ভয়ে পলায়ন করে । এভাবে আহম্মদ বাগদাদে প্রবেশ করে শাসক বংশ প্রতিষ্ঠা করেন। আহম্মদের পিতা বুয়াইয়ার নামানুসারে এর নামকরণ হয় বুয়াইয়া বংশ। খলিফা আহম্মদকে তার আমির-উল-উমারাহ নিযুক্ত করেন এবং মুইজ- উদ-দৌলাহ' উপাধিতে ভূষিত করেন। সুতরাং বোঝা যায়, আব্বাসি খলিফা মুসতাকফী বুয়াইয়াদের পৃষ্ঠপোষকতা দিয়েছিলেন ।

উত্তর

উক্ত বংশ অর্থাৎ বুয়াইয়া বংশের শ্রেষ্ঠ শাসক আজদুদ্দৌলা সাম্রাজ্য পরিচালনায় ব্যাপক কৃতিত্বের অধিকারী ছিলেন । বুয়াইয়া বংশের নয়জন আমির-উল-উমারার মধ্যে আজদুদ্দৌলাহ ছিলেন শ্রেষ্ঠ। তার সময়েই বুয়াইয়ার শক্তি সর্বোচ্চ শিখরে উন্নীত হয়। আজদুদ্দৌলা শুধু বুয়াইয়াদের মধ্যেই শ্রেষ্ঠ শাসক ছিলেন না; বরং সেই সময়ের বিখ্যাত শাসক ছিলেন । আজউদ্দৌলার পূর্ববর্তী আমিররা শুধু 'সুলতান' উপাধি গ্রহণ করে সন্তুষ্ট থাকলেও তিনি সর্বপ্রথম 'সুলতান যিনি 'সুলতান ও 'শাহানশাহ' উভয়ই উপাধি গ্রহণ করেন । ক্ষমতালিপ্সু সুলতান আজদুদ্দৌলা খিলাফত, মনি-মুক্তা খচিত মুকুট, রাষ্ট্রীয় পতাকা, তরবারি, ব্রেসলেট প্রভৃতি তাকে প্রদানের জন্য খলিফাকে বাধ্য করেন। তিনি শুক্লবারের খুতবাতে আজদুদ্দৌলাহ নাম পাঠের আদেশ দেন । তিনি স্বার্থপর ও ক্ষমতালোভী হলেও প্রজারঞ্জক শাসক ছিলেন। তিনি বহু মসজিদ, স্কুল, কলেজ, হাসপাতাল, রাস্তাঘাট নির্মাণ ও খাল খনন করেন। তিনি ইরাকের সেচব্যবস্থার সংস্কার সাধন করেন। জ্ঞান-বিজ্ঞানের পৃষ্ঠপোষকতার ক্ষেত্রেও তিনি যথেষ্ট উদার ছিলেন। তার সবচেয়ে বড় অবদান ছিল চিকিৎসা শাস্ত্রে। বাগদাদের সর্বশ্রেষ্ঠ হাসপাতাল 'আল-বিমারিস্তান আল-আজুদি' তিনিই প্রতিষ্ঠা করেন। এ সময়ের কয়েকজন পণ্ডিত ও জ্ঞানী, গুণী হলেন— আবু ফরিসী, ঐতিহাসিক আবুল হাসান আল-মাসুদি। আল-ফারাবি প্রমুখ। আজদুদ্দৌলা স্থাপত্য শিল্পেরও একনিষ্ঠ পৃষ্ঠপোষক ছিলেন। হযরত আলি (রা) এর কবরস্থান বলে কথিত নাজাফে তিনি একটি অপূর্ব সমাধিসৌধ নির্মাণ করেন। তার খ্রিষ্টান উজির নসর ইবন হারুন রাজ্যে অনেক দৃষ্টিনন্দন গির্জা ও মঠ নির্মাণ করেন। উপরের আলোচনা শেষে বলা যায়, বুয়াইয়া সুলতান আজদুদ্দৌলা সাম্রাজ্যের উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদান রাখেন । এ জন্যই তিনি তার বংশের শ্রেষ্ঠ শাসক ।
HSCIslamic History 1st paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে নির্দেশিত উত্ত হত্যাকাণ্ডের পশ্চাতে নিহিত ছিল-
i. ক্ষমতা লিন্সা
ii. প্রতিহিংসা
iii. প্রতিদ্বন্দ্বিতানিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে বর্ণিত ফুয়াদ পাশার সাথে হত্যাকান্ডের শিকার কোন চরিত্রের মিল রয়েছে?

Dhaka · 2017

  • আবু মুসলিম খোরাসানি
  • হাজ্জাজ বিন ইউসুফ
  • মুসা বিন নুসায়ের
  • আল আমিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?

Dhaka · 2017

  • মুয়াবিয়া (রা)
  • ইয়াজিদ
  • আব্দুল মালিক
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?

Dhaka · 2017

  • মদিনা
  • দামেস্ক
  • কুফা
  • বাগদাদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?

Dhaka · 2017

  • মরুভূমির দেশ বলে
  • আরব সাগরের তীরে অবস্থিত বলে
  • আরব পবিত্র তুমি হওয়ার জন্য
  • তিন দিক জলবেষ্টিত হওয়ার কারণে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?

Dhaka · 2017

  • ৭৫০
  • ৯০৯
  • ৯২৯
  • ১০৩১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন এনেছিল তা হলো-
i. মর্যাদা প্রতিষ্ঠা
ii. উম্মাহ গঠন
iii. রাষ্ট্রগঠননিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?

Dhaka · 2018

  • মুয়াবিয়া
  • আব্দুল মালিক
  • আল ওয়ালিদ
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-
i. সাম্রাজ্য বিস্তার
ii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্রসারণ
iii. স্থাপত্য শিল্পের বিকাশনিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-
i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়
ii. খলিফার মর্যাদা ক্ষুণœ হয়
iii. খারিজিদের উৎপত্তি হয়নিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও iiii ও iii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q.বন্দিদের প্রতি উক্ত যুদ্ধের শিক্ষা হচ্ছে-
i. মানবিক আচরণ করা
ii. সহজশর্তে মুক্তি দেওয়া
iii. সারা জীবন বন্দি রাখানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q. উদ্দীপকে বর্ণিত ঘটনাটির ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের মিল আছে?

Combined · 2019

  • বদরের যুদ্ধ
  • ওহুদের যুদ্ধ
  • খন্দকের যুদ্ধ
  • মুতার যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা 'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-i. সাম্রাজ্য বিস্তারii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়ii. খলিফার মর্যাদা ক্ষউদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।