উদ্দীপকে উল্লিখিত দীর্ঘমেয়াদি সংঘর্ষ ইতিহাসের যে বিষয়টির প্রতিচ্ছবি তার স্বরূপ ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত দীর্ঘমেয়াদি সংঘর্ষ ইতিহাসের ক্রুসেড বা ধর্ম যুদ্ধের প্রতিচ্ছবি । ক্রুসেডের শাব্দিক অর্থ ধর্মযুদ্ধ। একাদশ থেকে ত্রয়োদশ শতাব্দী পর্যন্ত প্রায় তিনশত বছর ধরে ঈর্ষাপরায়ণ বিক্ষুব্ধ খ্রিষ্টানরা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করে। এ যুদ্ধই ইতিহাসে ক্রুসেড নামে পরিচিত। উদ্দীপকে এ যুদ্ধের প্রতি ইঙ্গিত করা হয়েছে । উদ্দীপকে দেখা যায়, সূর্যতরুণ ক্লাবটি শান্তাহার লালমোহন ও কচুয়া এলাকার মিলনস্থলে অবস্থিত। উক্ত ক্লাবের উপর প্রাধান্য বিস্তারকে নিয়ে এলাকাবাসীর মধ্যে দীর্ঘমেয়াদি সংঘর্ষের সৃষ্টি হয়। ক্রুসেডের ক্ষেত্রেও এমনটি লক্ষ করা যায়। হযরত ওমরের শাসনামলে জেরুজালেম মুসলমানদের অধিকারে আসে। নবি মুসা ও দাউদের কর্মস্থল ঈসা (আ)- এর জন্মভূমি, মহানবি (স)-এর মিরাজের স্মৃতি বিজড়িত শহরটি হলো জেরুজালেম। এটি ইহুদি, খ্রিষ্টান ও মুসলমানদের কাছে সমান সম্মানের স্থান। মুসলিম শাসনামলে ইহুদি ও খ্রিষ্টানরা জেরুজালেমে পূর্ণ স্বাধীনতা ও অধিকার ভোগ করেন। তা সত্ত্বেও তারা কখনোই এটিকে সহজ ভাবে গ্রহণ করেনি। বরং এ স্থানকে সকলেই নিজস্ব পবিত্র ভূমি মনে করে। ফলে এ পবিত্র ভূমিকে কেন্দ্র করে মুসলিম ও খ্রিষ্টানদের মধ্যে ক্রুসেড সংঘটিত হয়। সুতরাং দেখা যায়, উদ্দীপকে উল্লেখিত দীর্ঘমেয়াদি সংঘর্ষ ক্রুসেডেরই প্রতিচ্ছবি।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত দীর্ঘমেয়াদি সংঘর্ষ ইতিহাসের যে বিষয়টির প্রতিচ্ছ…
উদ্দীপক
বিএএফ শাহীন কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর