উদ্দীপকের আশ্বাস ও প্রতিশ্রুতিই আব্বাসি আন্দোলনকে সফল করেছিল— মূল্যায়ন করো ।
উত্তর: প্রলোভন ও প্রতিশ্রুতিই ছিল উমাইয়া বংশের অবসান ঘটিয়ে আব্বাসি বংশ প্রতিষ্ঠায় আবুল আব্বাস আস-সাফফাহর সফলতা অর্জনের মূল কারণ । উমাইয়া সাম্রাজ্যের বিশৃঙ্খলার সুযোগে মুহাম্মদ বিন আলীর নেতৃত্বে তার অপর তিন ভাই ও অন্যান্যরা আব্বাসি আন্দোলনের সূচনা করেন । মুহাম্মদ বিন আলী রাসুল (স)-এর জামাতা ও ইসলামের চতুর্থ খলিফা আলি (রা)- এর অনুসারী শিয়াদের সমর্থন লাভের জন্য একটি কাল্পনিক মতবাদ প্রচার করেন। এ মতবাদ অনুসারে কারবালায় খলিফা আলির পুত্র হুসাইনের মৃত্যুর পর 'ইমামত' হুসাইনের বৈমাত্রেয় ভাই মুহাম্মদ আল হানাফিয়া লাভ করেন। মুহাম্মদ আল হানাফিয়ার মৃত্যুর পর তার পুত্র হাশিম ইমামতের অধিকারী হন। এই হাশিম মৃত্যুর আগে ইমামতের দায়িত্ব আব্বাসি আন্দোলনের সূচনাকারী মুহাম্মদ বিন আলীকে দেন বলে প্রচারণা চালানো হয়। এরফলে শিয়ারা দলে দলে আব্বাসি আন্দোলনে যোগ দেয় এবং ৭৪৯ খ্রিষ্টাব্দের নভেম্বর মাসে এই আন্দোলনের নেতা আবুল আব্বাসকে কুফা মসজিদে খলিফা ঘোষণায় প্রধান ভূমিকা রাখে । উদ্দীপকের সেলিম যেমন তার কর্মসূচিকে বেগবান ও সফল করার জন্য জনগণকে নানা ধরনের প্রলোভন ও প্রতিশ্রুতি প্রদানের পন্থা অবলম্বন করেছিল, তেমনি উমাইয়াবিরোধী আন্দোলনকে সফল করে তুলতে আবুল আব্বাসও অনুসারীদের প্রলোভন দেখান ও মিথ্যা প্রতিশ্রুতি দেন । ফলে মানুষ তার পক্ষ নিয়ে উমাইয়াদের বিরুদ্ধে বিদ্রোহে যোগ দেয় । সফল বিদ্রোহের মাধ্যমে ৭৫০ খ্রিষ্টাব্দে উমাইয়া বংশের পতনের মধ্য দিয়ে আব্বাসি বংশের শাসন প্রতিষ্ঠা লাভ করে । উপরের আলোচনা থেকে প্রমাণিত হয়, প্রলোভন ও প্রতিশ্রুতিই আব্বাসি আন্দোলনকে সফল করে তুলেছিল ।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উদ্দীপকের আশ্বাস ও প্রতিশ্রুতিই আব্বাসি আন্দোলনকে সফল করেছিল— মূল্য…
উদ্দীপক
বিএএফ শাহীন কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর