আব্বাসিদের ক্ষমতারোহণের পশ্চাতে উক্ত সেনাপতির অবদান মূল্যায়ন করো ।
উত্তর: আব্বাসি রাজবংশ প্রতিষ্ঠায় সেনাপতি আবু মুসলিম খোরাসানি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। আব্বাসি আন্দোলনকে বিপ্লবে পরিণত করার মূল কারিগর ছিলেন আবু মুসলিম। আব্বাসি আন্দোলনের নেতা ইব্রাহিমের অধীনে তিনি খোরাসানে প্রচারকাজ শুরু করেন । মূলত আবু মুসলিমের প্রচারণা ও বলিষ্ঠ নেতৃত্বের ফলেই খোরাসান উমাইয়াবিরোধী আন্দোলনের কেন্দ্রস্থলে পরিণত হয়। ৭৪৭ খ্রিষ্টাব্দের ৯ জুন আবু মুসলিম নিজেকে আল হাশিম বলে ঘোষণা করেন এবং আব্বাসিদের কালো পতাকা উত্তোলন করে খোরাসানের উমাইয়া শাসনকর্তা নসর ইবনে সাইয়ারকে পরাজিত করে খোরাসানের রাজধানী মার্ভসহ পুরো খোরাসান দখল করেন। ইব্রাহিম নিহত হওয়ার পরও আবু মুসলিম তার কার্যক্রম চালিয়ে যান। ইরাকের উমাইয়া শাসনকর্তা ইয়াজিদ আবু মুসলিমের প্রেরিত বাহিনীর কাছে পরাজিত হলে ইরাকের রাজধানী কুফা আব্বাসিদের অধিকারে আসে। এছাড়া নিহাওয়ান্দ এবং মেসোপটেমিয়াও আব্বাসিদের দখলে আসে। আবু মুসলিমের সমর্থন ও সহযোগিতায়ই ইব্রাহিমের ভাই আবুল আব্বাসকে ৭৪৯ খ্রিষ্টাব্দের নভেম্বর মাসে কুফার জামে মসজিদে খলিফা বলে ঘোষণা করা হয়। ৭৫০ খ্রিষ্টাব্দে উমাইয়া এবং আব্বাসিদের মধ্যে সংঘটিত জাবের যুদ্ধেও অন্যতম সেনাপতি ছিলেন আবু মুসলিম। তার নেতৃত্বে এ যুদ্ধে দ্বিতীয় মারওয়ানকে পরাজিত করার মাধ্যমেই মুসলিম বিশ্বে আব্বাসি নামে একটি নতুন রাজবংশের যাত্রা শুরু হয়। উপরের আলোচনার আলোকে বলা যায়, উমাইয়াবিরোধী আন্দোলন থেকে শুরু করে আব্বাসি রাজবংশ প্রতিষ্ঠা পর্যন্ত আবু মুসলিম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
আব্বাসিদের ক্ষমতারোহণের পশ্চাতে উক্ত সেনাপতির অবদান মূল্যায়ন করো ।
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর