শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লিখিত শাসকের মানবিক গুণাবলিকে আব্বাসি খলিফা হারুন-অর-রশীদের চারিত্রিক বৈশিষ্ট্যের সাথে তুলনা করো।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত আশালতা রাজ্যের রাজা সুমন চৌধুরী এবং আব্বাসি খলিফা হারুন-অর-রশীদের মানবিক গুণাবলির মধ্যে অধিকাংশ ক্ষেত্রেই মিল রয়েছে। আব্বাসি খলিফা হারুন-অর-রশীদ ছিলেন একজন প্রজারঞ্জক শাসক। তার চরিত্রে কঠোরতা ও কোমলতার অপূর্ব সংমিশ্রণ ঘটেছিল। তিনি একদিকে অপরাধীদের কঠোর শাস্তির দিতেন, অপরদিকে নিষ্ঠার সাথে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন এবং প্রজাদের কল্যাণে প্রচুর দান করতেন। তার এসব গুণ উদ্দীপকের শাসকের চরিত্রেও ফুটে উঠেছে। উদ্দীপকে আমরা দেখতে পাই, রাজা সুমন চৌধুরী অন্যায়কারীদের প্রতি কঠোর এবং দরিদ্র ও অসহায় মানুষের প্রতি উদার ও মহানুভব ছিলেন। আরব্য রজনীর রূপ কথার নায়ক হিসেবে পরিচিত খলিফা হারুন-অর- রশীদও এরূপ স্বভাবের ছিলেন। তিনি খারেজি সম্প্রদায় এবং খাজার উপজাতির বিদ্রোহসহ অন্যান্য বিদ্রোহ কঠোরভাবে দমন করেন। প্রজাদের কল্যাণে তিনি সাম্রাজ্যের বিভিন্ন স্থানে রাস্তা, মসজিদ, স্কুল, মাদ্রাসা, বিমারিস্তান (হাসপাতাল) প্রভৃতি নির্মাণ করেন। পানীয় জল ও সেচ কাজের সুবিধার জন্য হারুন-অর-রশীদ অনেক খাল খনন করেন। রাজা সুমন চৌধুরীর মতো খলিফা হারুন-অর-রশীদও প্রজাসাধারণের অবস্থা স্বচক্ষে দেখার জন্য রাতে ছদ্মবেশে লোকালয়ে ঘুরে বেড়াতেন। আবার, সুমন চৌধুরীর নিষ্ঠার সাথে ধর্মকর্ম করতেন ও প্রচুর দান- খয়রাত করতেন। একইভাবে খলিফা হারুন-অর-রশীদ দৈনিক পাঁচ ওয়াক্ত ফরজ এবং প্রত্যেক রাতে একশ রাকাত নফল নামাজ আদায় করতেন। তিনি প্রতিদিন ১০০০ দিরহাম দরিদ্র প্রজাদের দান করতেন। তবে খলিফা কিছুটা সন্দেহ প্রবণ স্বভাবের ছিলেন যা রাজা সুমন চৌধুরীর মধ্যে নেই। এ দিকটি ছাড়া রাজা সুমন চৌধুরীর মানবিক গুণাবলি এবং আব্বাসি খলিফা হারুন-অর-রশীদের চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে যথেষ্ট মিল রয়েছে।

HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · সৃজনশীল

উদ্দীপকে উল্লিখিত শাসকের মানবিক গুণাবলিকে আব্বাসি খলিফা হারুন-অর-রশ…

উদ্দীপক

আশালতা রাজ্যের রাজা সুমন চৌধুরী সকলের নিকট রূপকথার রাজা বলে পরিচিত। তিনি অন্যায়কারীদের প্রতি যেমন কঠোর, তেমনি গরিব-দুঃখীদের প্রতি ছিলেন উদার ও মহানুভব। তিনি ধর্মের বিধি-বিধান শতভাগ আন্তরিকতার সাথে পালন করতেন। অসহায় ও দুঃস্থদের তিনি . অকাতরে সাহায্য-সহযোগিতা করতেন । প্রজাসাধারণের অবস্থা স্বচক্ষে দেখার জন্য তিনি রাত্রিকালে ছদ্মবেশে রাজধানী ও রাজধানীর বাইরে পথে-প্রান্তরে ঘুরে বেড়াতেন। দেশের বাইরেও তিনি বেশ জনপ্রিয় ছিলেন। বিশ্বের বিভিন্ন দেশের সাথে তিনি সহাবস্থান ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করেন।

Dhaka · 2018

উত্তর

বার্মাকি বংশের প্রতিষ্ঠাতা হলেন খালিদ বার্মাক।

উত্তর

নহর-ই-জুবাইদা হলো খলিফা হারুন-অর-রশীদের স্ত্রী জুবাইদার অর্থায়নে খনন করা একটি খালের নাম। হারুন-অর-রশীদ ৮০২ খ্রিষ্টাব্দে তার স্ত্রী জুবাইদা এবং পুত্র আমীন ও মামুনকে নিয়ে মক্কায় হজ পালন করতে যান। এ সময় জুবাইদা মক্কাবাসী ও হজ যাত্রীদের পানির কষ্ট দেখে মর্মাহত হন। তিনি পানির সংকট দূর করার জন্য প্রচুর অর্থ (প্রায় ২০ লক্ষ দিনার) ব্যয়ে ফোরাত নদীর উপকূল থেকে মক্কা পর্যন্ত একটি খাল খনন করেন। এটিই নহর- ই-জুবাইদা নামে পরিচিত।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত আশালতা রাজ্যের রাজা সুমন চৌধুরী এবং আব্বাসি খলিফা হারুন-অর-রশীদের মানবিক গুণাবলির মধ্যে অধিকাংশ ক্ষেত্রেই মিল রয়েছে। আব্বাসি খলিফা হারুন-অর-রশীদ ছিলেন একজন প্রজারঞ্জক শাসক। তার চরিত্রে কঠোরতা ও কোমলতার অপূর্ব সংমিশ্রণ ঘটেছিল। তিনি একদিকে অপরাধীদের কঠোর শাস্তির দিতেন, অপরদিকে নিষ্ঠার সাথে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন এবং প্রজাদের কল্যাণে প্রচুর দান করতেন। তার এসব গুণ উদ্দীপকের শাসকের চরিত্রেও ফুটে উঠেছে। উদ্দীপকে আমরা দেখতে পাই, রাজা সুমন চৌধুরী অন্যায়কারীদের প্রতি কঠোর এবং দরিদ্র ও অসহায় মানুষের প্রতি উদার ও মহানুভব ছিলেন। আরব্য রজনীর রূপ কথার নায়ক হিসেবে পরিচিত খলিফা হারুন-অর- রশীদও এরূপ স্বভাবের ছিলেন। তিনি খারেজি সম্প্রদায় এবং খাজার উপজাতির বিদ্রোহসহ অন্যান্য বিদ্রোহ কঠোরভাবে দমন করেন। প্রজাদের কল্যাণে তিনি সাম্রাজ্যের বিভিন্ন স্থানে রাস্তা, মসজিদ, স্কুল, মাদ্রাসা, বিমারিস্তান (হাসপাতাল) প্রভৃতি নির্মাণ করেন। পানীয় জল ও সেচ কাজের সুবিধার জন্য হারুন-অর-রশীদ অনেক খাল খনন করেন। রাজা সুমন চৌধুরীর মতো খলিফা হারুন-অর-রশীদও প্রজাসাধারণের অবস্থা স্বচক্ষে দেখার জন্য রাতে ছদ্মবেশে লোকালয়ে ঘুরে বেড়াতেন। আবার, সুমন চৌধুরীর নিষ্ঠার সাথে ধর্মকর্ম করতেন ও প্রচুর দান- খয়রাত করতেন। একইভাবে খলিফা হারুন-অর-রশীদ দৈনিক পাঁচ ওয়াক্ত ফরজ এবং প্রত্যেক রাতে একশ রাকাত নফল নামাজ আদায় করতেন। তিনি প্রতিদিন ১০০০ দিরহাম দরিদ্র প্রজাদের দান করতেন। তবে খলিফা কিছুটা সন্দেহ প্রবণ স্বভাবের ছিলেন যা রাজা সুমন চৌধুরীর মধ্যে নেই। এ দিকটি ছাড়া রাজা সুমন চৌধুরীর মানবিক গুণাবলি এবং আব্বাসি খলিফা হারুন-অর-রশীদের চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে যথেষ্ট মিল রয়েছে।

উত্তর

'পররাষ্ট্র নীতির ক্ষেত্রে উদ্দীপকের শাসকের চেয়ে উক্ত আব্বাসি খলিফা অর্থাৎ হারুন-অর-রশীদ ছিলেন আরও বিখ্যাত'— উক্তিটি যথার্থ । আব্বাসি বংশের শ্রেষ্ঠ খলিফা হারুন-অর-রশীদ শান্তিপূর্ণ বৈদেশিক নীতিতে বিশ্বাসী ছিলেন। ফ্রান্স, চীন এবং ভারতের রাজন্যবর্গের সাথে তিনি দূত এবং উপঢৌকন বিনিময় করতেন। হারুন-অর-রশীদ সাম্রাজ্যবাদী নীতি পছন্দ করতেন না। এজন্য বাইজান্টাইন সম্রাট নাইসিফোরাস বার বার সন্ধি ভঙ্গ করলেও খলিফা তাকে ক্ষমা করে দেন। উদ্দীপকে বলা হয়েছে, আশালতা রাজ্যের রাজা সুমন চৌধুরী নিজ রাজ্যের পাশাপাশি বিদেশেও জনপ্রিয় ছিলেন। বিশ্বের বিভিন্ন দেশের সাথে তিনি শান্তিপূর্ণ সহাবস্থান ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলেন খলিফা হারুন-অর-রশীদও অনেক রাজ্যের সাথে সুসম্পর্ক তৈরি করেন। ৭৯৭-৮০৬ খ্রিষ্টাব্দের মধ্যে বেশ কয়েকবার ফ্রান্সের তৎকালীন নৃপতি শার্লিম্যানের সাথে হারুনের দূত ও উপঢৌকন বিনিময় হয়। এছাড়া হারুন-অর-রশীদ চীনের সম্রাটের (Faghfur) প্রেরিত দূতকে সাদরে অভ্যর্থনা জানান এবং চৈনিকদের সাথে মুসলমানদের বন্ধুত্বের ঘোষণা দেন। ঐতিহাসিক পি কে হিট্টির মতে, ভারতের রাজাদের সাথেও হারুন-অর-রশীদের সুসম্পর্ক তৈরি হয়েছিল। প্রতিবেশী বাইজান্টাইন সাম্রাজ্যের সাথেও খলিফা সুম্পর্ক বজায় রাখার জন্য যথেষ্ট চেষ্টা করেন। ৭৯১ খ্রিষ্টাব্দে রোমান এবং মুসলমানদের মধ্যে সম্পাদিত চুক্তি বাইজান্টাইন সম্রাট নাইসিফোরাস ৮০৩ খ্রিষ্টাব্দে ভঙ্গ করেন। হারুন- অর-রশীদ তাকে পরাজিত ও ক্ষমা করে পুনরায় সন্ধি করেন। পরবর্তী সময়ে নাইসিফোরাস আরও কয়েকবার সন্ধি ভঙ্গ এবং যুদ্ধে খলিফার কাছে পরাজিত হন। প্রতিবারই খলিফা হারুন-অর-রশীদ তাকে ক্ষমা করেন, যা তার শান্তিপূর্ণ সহাবস্থান নীতির বড় প্রমাণ। তবে খলিফা শত্রুকে সমূলে বিনাশ না করে বার বার ক্ষমা করায় তা আব্বাসি খিলাফতের জন্য ক্ষতির কারণ হয়েছিল। উপরের আলোচনার আলোকে বলা যায়, উদ্দীপকে বর্ণিত রাজা সুমন চৌধুরী এবং আব্বাসি খলিফা হারুন-অর-রশীদ দুজনেই পরাষ্ট্রনীতির ক্ষেত্রে বিভিন্ন রাজ্যের সাথে শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী ছিলেন। তবে শত্রুকে পরাজিত এবং ক্ষমা করার ক্ষেত্রে হারুন-অর-রশীদ তুলানামূলকভাবে বেশি বিখ্যাত ছিলেন।
HSCIslamic History 1st paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে নির্দেশিত উত্ত হত্যাকাণ্ডের পশ্চাতে নিহিত ছিল-
i. ক্ষমতা লিন্সা
ii. প্রতিহিংসা
iii. প্রতিদ্বন্দ্বিতানিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে বর্ণিত ফুয়াদ পাশার সাথে হত্যাকান্ডের শিকার কোন চরিত্রের মিল রয়েছে?

Dhaka · 2017

  • আবু মুসলিম খোরাসানি
  • হাজ্জাজ বিন ইউসুফ
  • মুসা বিন নুসায়ের
  • আল আমিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?

Dhaka · 2017

  • মুয়াবিয়া (রা)
  • ইয়াজিদ
  • আব্দুল মালিক
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?

Dhaka · 2017

  • মদিনা
  • দামেস্ক
  • কুফা
  • বাগদাদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?

Dhaka · 2017

  • মরুভূমির দেশ বলে
  • আরব সাগরের তীরে অবস্থিত বলে
  • আরব পবিত্র তুমি হওয়ার জন্য
  • তিন দিক জলবেষ্টিত হওয়ার কারণে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?

Dhaka · 2017

  • ৭৫০
  • ৯০৯
  • ৯২৯
  • ১০৩১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন এনেছিল তা হলো-
i. মর্যাদা প্রতিষ্ঠা
ii. উম্মাহ গঠন
iii. রাষ্ট্রগঠননিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?

Dhaka · 2018

  • মুয়াবিয়া
  • আব্দুল মালিক
  • আল ওয়ালিদ
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-
i. সাম্রাজ্য বিস্তার
ii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্রসারণ
iii. স্থাপত্য শিল্পের বিকাশনিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-
i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়
ii. খলিফার মর্যাদা ক্ষুণœ হয়
iii. খারিজিদের উৎপত্তি হয়নিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও iiii ও iii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q.বন্দিদের প্রতি উক্ত যুদ্ধের শিক্ষা হচ্ছে-
i. মানবিক আচরণ করা
ii. সহজশর্তে মুক্তি দেওয়া
iii. সারা জীবন বন্দি রাখানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q. উদ্দীপকে বর্ণিত ঘটনাটির ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের মিল আছে?

Combined · 2019

  • বদরের যুদ্ধ
  • ওহুদের যুদ্ধ
  • খন্দকের যুদ্ধ
  • মুতার যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা 'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-i. সাম্রাজ্য বিস্তারii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়ii. খলিফার মর্যাদা ক্ষউদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।