জ্ঞান-বিজ্ঞান চর্চায় উক্ত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতার অবদান মূল্যায়ন করো।
উত্তর: জ্ঞান-বিজ্ঞানের প্রায় প্রতিটি শাখার উন্নয়ন ঘটিয়ে আব্বাসি খলিফা আল মামুন আরবদেশে প্রগতির সূচনা করেছিলেন বলে তার শাসনকালকে ইসলামের অগাস্টান যুগ বলা যায় । রোমান সম্রাট অগাস্টাস সিজার জ্ঞান-বিজ্ঞানের প্রসারের জন্য অনেক শিক্ষায়তন প্রতিষ্ঠা করেছিলেন, যা জ্ঞান-বিজ্ঞানের অগ্রযাত্রায় বলিষ্ঠ ভূমিকা রাখে। অগাস্টাসের মতোই খলিফা আল মামুন আরবে জ্ঞান-বিজ্ঞানের অগ্রগতিতে ব্যাপক পৃষ্ঠপোষকতা করেন। তার এ ভূমিকা তৎকালীন আরব বিশ্বে জাগরণ সৃষ্টি করেছিল। খলিফা আল মামুন বাগদাদে বায়তুল হিকমা প্রতিষ্ঠা করে সবার জন্য জ্ঞান- বিজ্ঞান চর্চার দ্বার উন্মুক্ত করে দেন। এখানে দেশি-বিদেশি গ্রন্থের অনুবাদ, গবেষণা করা হতো যা জ্ঞান চর্চায় বিশেষ ভূমিকা রাখে। মামুন জ্যোতির্বিজ্ঞানে উৎসাহী ছিলেন। তাই জ্যোতির্বিদ্যার উৎকর্ষ সাধনে তিনি বাগদাদের অদূরে শামাসিয়ায় জ্যোতির্বিজ্ঞান নিয়ে গবেষণার জন্য একটি মানমন্দির নির্মাণ করেন। রাজ্যের বিভিন্ন অঞ্চলে মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠিত হয় । খলিফার আদেশে মুসলিম গবেষকেরা পৃথিবীর আকার ও চন্দ্রসূর্যের অবস্থান, গতিপ্রকৃতি ইত্যাদি বিষয়ে বিভিন্ন মূল্যবান তথ্য আবিষ্কার করেন । মামুনের সময়েই আরব পদার্থবিদ আবুল হাসান দূরবীণ যন্ত্র আবিষ্কার করেন । তার শাসনামলে আব্বাসি গণিত শাস্ত্রের চরম উৎকর্ষ সাধিত হয়। মামুন নিজে একজন গণিতজ্ঞ ছিলেন। হিসাবুল-জাবর ওয়াল মুকাবালাহ'-এর রচয়িতা আল -খাওয়ারিজমি তার সময়কারই বিখ্যাত গণিতজ্ঞ ছিলেন। ষোড়শ শতাব্দী পর্যন্ত এ গ্রন্থটি ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত ছিল। খলিফা মামুনের পৃষ্ঠপোষকতায় বিখ্যাত রসায়নবিদ জাবির ইবনে হাইয়ান ভস্মীকরণ ও লঘুকরণ সূত্র দুটি আবিষ্কার করেন। এছাড়া খলিফা মামুন দর্শনশাস্ত্রের উন্নতিতে অবদান রেখেছেন। দার্শনিক আল কিন্দি তার পৃষ্ঠপোষকতা লাভ করেন। কিন্দি এরিস্টটলের 'ধর্মতত্ত্ব' আরবি ভাষায় অনুবাদ করেন এবং মুসলিম দর্শনের সাথে প্লেটো ও এরিস্টটলের মতবাদের সমন্বয় সাধনের চেষ্টা করেন। উপরের আলোচনায় স্পষ্ট যে, আব্বাসি খলিফা আল মামুন গণিত, জ্যোতিষশাস্ত্র, রসায়ন, ইতিহাস ও দর্শন চর্চায় অসামান্য অবদান রাখেন। এ কারণে তার রাজত্বকালকে ইসলামের অগাস্টান যুগ বলে অভিহিত করা সম্পূর্ণ যৌক্তিক ।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
জ্ঞান-বিজ্ঞান চর্চায় উক্ত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতার অবদান মূল্যায়…
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর