শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লেখিত পবন চৌধুরীর সাথে আব্বাসি বংশের কোন খলিফার মিল রয়েছে ? ব্যাখ্যা করো ।

উত্তর: উদ্দীপকে উল্লেখিত পবন চৌধুরীর সাথে আব্বাসি বংশের অন্যতম খলিফা আল মামুনের মিল রয়েছে। খলিফা আবদুল্লাহ আল মামুন ছিলেন আব্বাসি খলিফা হারুন-অর-রশীদের জ্যেষ্ঠ পুত্র। ৮১৩ খ্রিষ্টাব্দে ভাই আমিনের বিরুদ্ধে গৃহযুদ্ধে জয়লাভ করে তিনি আব্বাসি সিংহাসনে আরোহণ করেন। শিক্ষিত, রুচিশীল, ন্যায়বান চরিত্রের অধিকারী মামুন বাগদাদ নগরীকে সুরক্ষিত করা এবং সাম্রাজ্যের শান্তি-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি শিক্ষা ও সংস্কৃতির উন্নয়নে বিশেষ মনোযোগী হন। আর এ লক্ষ্যে ৮৩০ খ্রিষ্টাব্দে বাগদাদে গড়ে তোলেন বিশ্বখ্যাত বায়তুল হিকমা (বিজ্ঞানাগার)। এখানে বিদেশি গুরুত্বপূর্ণ গ্রন্থের অনুবাদ, গবেষণাসহ জ্ঞান-বিজ্ঞানের চর্চা করা হতো, যেমনটি উদ্দীপকের পবন চৌধুরীর উদ্যোগের ক্ষেত্রেও দেখা যায়। জমিদার পরিবারের সন্তান পবন চৌধুরী এলাকার মানুষের শিক্ষার উন্নতির জন্য একটি গ্রন্থাগার প্রতিষ্ঠা করেছেন। দেশ-বিদেশের বহু গ্রন্থ সংগ্রহ করে তিনি এটিকে সমৃদ্ধ করে তুলেছেন । এই গ্রন্থাগার পরিচালনায় প্রচুর টাকা খরচ করা হয়। খলিফা আল মামুনও আব্বাসি খিলাফতে শিক্ষা বিস্তারের জন্য বাগদাদে একটি কলেজ প্রতিষ্ঠা করেন। তিনি শিক্ষাগ্রহণের জন্য এ প্রতিষ্ঠানটিকে সবার জন্য উন্মুক্ত করে দেন। এই শিক্ষা প্রতিষ্ঠানের ব্যয় নির্বাহের জন্য খলিফা প্রচুর নগদ অর্থ ও লা-খারাজ সম্পত্তি দান করেন। এছাড়া তিনি বায়তুল হিকমা প্রতিষ্ঠা করে জ্ঞান-বিজ্ঞানের প্রসারের ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা করেন। বায়তুল হিকমা গ্রিক, রোমান, পারসিক প্রভৃতি ভাষার প্রাচীন ও সমকালীন গ্রন্থাবলি সংগ্রহ, সংরক্ষণ ও গবেষণার কাজে বিশেষ অবদান রেখেছিল। সেখানে বিভিন্ন প্রাচীন পাণ্ডুলিপি অনুবাদের ব্যবস্থা করা হয়। বায়তুল হিকমায় তিনটি বিভাগ ছিল— গ্রন্থাগার, মিলনায়তন ও অনুবাদ কার্যালয়। হুনায়ন ইবনে ইসহাক নামে একজন পণ্ডিতকে এ প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়ক নিযুক্ত করা হয়। তার চেষ্টায় এরিস্টটল, প্লেটো, কোস্টার, গ্যালেন, ইউক্লিড, টলেমি প্রমুখ ইউরোপীয় পণ্ডিতের বিখ্যাত প্রাচীন গ্রন্থগুলো আরবি ভাষায় অনূদিত হয় এর মাধ্যমে আরব ও বহির্বিশ্বের মধ্যে জ্ঞানের বিনিময় হয়, যা উভয়কে উপকৃত করে। কুরআন, হাদিস, তাফসির, তর্কশাস্ত্র, গণিত, রসায়ন, ভূগোল, পদার্থ, চিকিৎসা প্রভৃতি শিক্ষার প্রসারে তিনি ব্যাপক পৃষ্ঠপোষকতা করেন। এ সব দিক দিয়ে উদ্দীপকের পবন চৌধুরীর সঙ্গে আব্বাসি খলিফা আল মামুনের সাদৃশ্য রয়েছে ।

HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · সৃজনশীল

উদ্দীপকে উল্লেখিত পবন চৌধুরীর সাথে আব্বাসি বংশের কোন খলিফার মিল রয়…

উদ্দীপক

পবন চৌধুরী মরিচপাশা গ্রামের জমিদার পরিবারের সন্তান। তিনি উচ্চশিক্ষিত ও পৈতৃকসূত্রে বিশাল সম্পদের অধিকারী। এলাকার মানুষের শিক্ষার উন্নতির জন্য তিনি একটি গ্রন্থাগার প্রতিষ্ঠা করেছেন। দেশ- বিদেশের বহু গ্রন্থ সংগ্রহ করে তিনি এটিকে সমৃদ্ধ করে তুলেছেন। পবন চৌধুরীর এই গ্রন্থাগারের সুনাম শুনে দূর-দূরান্ত থেকে বহু জ্ঞানপিপাসু মানুষ এখানে ছুটে আসেন। তিনি এই গ্রন্থাগার পরিচালনায় প্রচুর টাকা খরচ করেন।

Dhaka · 2019

উত্তর

আব্বাসি বংশের প্রকৃত প্রতিষ্ঠাতার নাম আবু জাফর আল মনসুর।

উত্তর

রাওয়ান্দিয়া সম্প্রদায় হলো একদল উগ্রপন্থি পারসিক। তারা আব্বাসি খলিফা আবু জাফর আল মনসুরকে 'আল্লাহর অবতার' বলে প্রচার করেছিল । খলিফা আবু জাফর আল মনসুরের অতি অনুগত একটি দল তিনিই 'খাদ্য ও পানীয়দাতা সৃষ্টিকর্তা'— এরকম একটি ভ্রান্ত মতবাদ প্রচার করতে থাকে ৷ তাদের এ অনৈসলামিক ও ধর্মদ্রোহিতামূলক আচরণে ধর্মপরায়ণ মানুষ ক্ষুব্ধ হয়। তখন খলিফা আল মনসুর ওই উগ্র পারসিক লোকদের কঠোর হাতে দমন করেন। আর এ বিশেষ ধর্মীয় মতবাদের দলটিই ইসলামের ইতিহাসে 'রাওয়ান্দিয়া' সম্প্রদায় নামে অভিহিত ।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত পবন চৌধুরীর সাথে আব্বাসি বংশের অন্যতম খলিফা আল মামুনের মিল রয়েছে। খলিফা আবদুল্লাহ আল মামুন ছিলেন আব্বাসি খলিফা হারুন-অর-রশীদের জ্যেষ্ঠ পুত্র। ৮১৩ খ্রিষ্টাব্দে ভাই আমিনের বিরুদ্ধে গৃহযুদ্ধে জয়লাভ করে তিনি আব্বাসি সিংহাসনে আরোহণ করেন। শিক্ষিত, রুচিশীল, ন্যায়বান চরিত্রের অধিকারী মামুন বাগদাদ নগরীকে সুরক্ষিত করা এবং সাম্রাজ্যের শান্তি-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি শিক্ষা ও সংস্কৃতির উন্নয়নে বিশেষ মনোযোগী হন। আর এ লক্ষ্যে ৮৩০ খ্রিষ্টাব্দে বাগদাদে গড়ে তোলেন বিশ্বখ্যাত বায়তুল হিকমা (বিজ্ঞানাগার)। এখানে বিদেশি গুরুত্বপূর্ণ গ্রন্থের অনুবাদ, গবেষণাসহ জ্ঞান-বিজ্ঞানের চর্চা করা হতো, যেমনটি উদ্দীপকের পবন চৌধুরীর উদ্যোগের ক্ষেত্রেও দেখা যায়। জমিদার পরিবারের সন্তান পবন চৌধুরী এলাকার মানুষের শিক্ষার উন্নতির জন্য একটি গ্রন্থাগার প্রতিষ্ঠা করেছেন। দেশ-বিদেশের বহু গ্রন্থ সংগ্রহ করে তিনি এটিকে সমৃদ্ধ করে তুলেছেন । এই গ্রন্থাগার পরিচালনায় প্রচুর টাকা খরচ করা হয়। খলিফা আল মামুনও আব্বাসি খিলাফতে শিক্ষা বিস্তারের জন্য বাগদাদে একটি কলেজ প্রতিষ্ঠা করেন। তিনি শিক্ষাগ্রহণের জন্য এ প্রতিষ্ঠানটিকে সবার জন্য উন্মুক্ত করে দেন। এই শিক্ষা প্রতিষ্ঠানের ব্যয় নির্বাহের জন্য খলিফা প্রচুর নগদ অর্থ ও লা-খারাজ সম্পত্তি দান করেন। এছাড়া তিনি বায়তুল হিকমা প্রতিষ্ঠা করে জ্ঞান-বিজ্ঞানের প্রসারের ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা করেন। বায়তুল হিকমা গ্রিক, রোমান, পারসিক প্রভৃতি ভাষার প্রাচীন ও সমকালীন গ্রন্থাবলি সংগ্রহ, সংরক্ষণ ও গবেষণার কাজে বিশেষ অবদান রেখেছিল। সেখানে বিভিন্ন প্রাচীন পাণ্ডুলিপি অনুবাদের ব্যবস্থা করা হয়। বায়তুল হিকমায় তিনটি বিভাগ ছিল— গ্রন্থাগার, মিলনায়তন ও অনুবাদ কার্যালয়। হুনায়ন ইবনে ইসহাক নামে একজন পণ্ডিতকে এ প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়ক নিযুক্ত করা হয়। তার চেষ্টায় এরিস্টটল, প্লেটো, কোস্টার, গ্যালেন, ইউক্লিড, টলেমি প্রমুখ ইউরোপীয় পণ্ডিতের বিখ্যাত প্রাচীন গ্রন্থগুলো আরবি ভাষায় অনূদিত হয় এর মাধ্যমে আরব ও বহির্বিশ্বের মধ্যে জ্ঞানের বিনিময় হয়, যা উভয়কে উপকৃত করে। কুরআন, হাদিস, তাফসির, তর্কশাস্ত্র, গণিত, রসায়ন, ভূগোল, পদার্থ, চিকিৎসা প্রভৃতি শিক্ষার প্রসারে তিনি ব্যাপক পৃষ্ঠপোষকতা করেন। এ সব দিক দিয়ে উদ্দীপকের পবন চৌধুরীর সঙ্গে আব্বাসি খলিফা আল মামুনের সাদৃশ্য রয়েছে ।

উত্তর

জ্ঞান-বিজ্ঞানের প্রায় প্রতিটি শাখার উন্নয়ন ঘটিয়ে আব্বাসি খলিফা আল মামুন আরবদেশে প্রগতির সূচনা করেছিলেন বলে তার শাসনকালকে ইসলামের অগাস্টান যুগ বলা যায় । রোমান সম্রাট অগাস্টাস সিজার জ্ঞান-বিজ্ঞানের প্রসারের জন্য অনেক শিক্ষায়তন প্রতিষ্ঠা করেছিলেন, যা জ্ঞান-বিজ্ঞানের অগ্রযাত্রায় বলিষ্ঠ ভূমিকা রাখে। অগাস্টাসের মতোই খলিফা আল মামুন আরবে জ্ঞান-বিজ্ঞানের অগ্রগতিতে ব্যাপক পৃষ্ঠপোষকতা করেন। তার এ ভূমিকা তৎকালীন আরব বিশ্বে জাগরণ সৃষ্টি করেছিল। খলিফা আল মামুন বাগদাদে বায়তুল হিকমা প্রতিষ্ঠা করে সবার জন্য জ্ঞান- বিজ্ঞান চর্চার দ্বার উন্মুক্ত করে দেন। এখানে দেশি-বিদেশি গ্রন্থের অনুবাদ, গবেষণা করা হতো যা জ্ঞান চর্চায় বিশেষ ভূমিকা রাখে। মামুন জ্যোতির্বিজ্ঞানে উৎসাহী ছিলেন। তাই জ্যোতির্বিদ্যার উৎকর্ষ সাধনে তিনি বাগদাদের অদূরে শামাসিয়ায় জ্যোতির্বিজ্ঞান নিয়ে গবেষণার জন্য একটি মানমন্দির নির্মাণ করেন। রাজ্যের বিভিন্ন অঞ্চলে মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্ৰ প্রতিষ্ঠিত হয়। খলিফার আদেশে মুসলিম গবেষকেরা পৃথিবীর আকার ও চন্দ্রসূর্যের অবস্থান, গতিপ্রকৃতি ইত্যাদি বিষয়ে বিভিন্ন মূল্যবান তথ্য আবিষ্কার করেন। মামুনের সময়েই আরব পদার্থবিদ আবুল হাসান দূরবীণ যন্ত্র আবিষ্কার করেন । তার শাসনামলে আব্বাসি গণিত শাস্ত্রের চরম উৎকর্ষ সাধিত হয় । মামুন নিজে একজন গণিতজ্ঞ ছিলেন। `হিসাবুল-জাবর ওয়াল মুকাবালাহ'-এর রচয়িতা আল খাওয়ারিজমি তার সময়কারই বিখ্যাত গণিতজ্ঞ ছিলেন। ষোড়শ শতাব্দী পর্যন্ত এ গ্রন্থটি ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত ছিল। খলিফা মামুনের পৃষ্ঠপোষকতায় বিখ্যাত রসায়নবিদ জাবির ইবনে হাইয়ান ভস্মীকরণ ও লঘুকরণ সূত্র দুটি আবিষ্কার করেন। এছাড়া খলিফা মামুন দর্শনশাস্ত্রের উন্নতিতে অবদান রেখেছেন। দার্শনিক আল কিন্দি তার পৃষ্ঠপোষকতা লাভ করেন। কিন্দি এরিস্টটলের 'ধর্মতত্ত্ব' আরবি ভাষায় অনুবাদ করেন এবং মুসলিম দর্শনের সাথে প্লেটো ও এরিস্টটলের মতবাদের সমন্বয় সাধনের চেষ্টা করেন। উপরের আলোচনায় স্পষ্ট যে, আব্বাসি খলিফা আল মামুন গণিত, জ্যোতিষশাস্ত্র, রসায়ন, ইতিহাস ও দর্শন চর্চায় অসামান্য অবদান রাখেন,। এ কারণে তার রাজত্বকালকে ইসলামের অগাস্টান যুগ বলে অভিহিত করা সম্পূর্ণ যৌক্তিক ।
HSCIslamic History 1st paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে নির্দেশিত উত্ত হত্যাকাণ্ডের পশ্চাতে নিহিত ছিল-
i. ক্ষমতা লিন্সা
ii. প্রতিহিংসা
iii. প্রতিদ্বন্দ্বিতানিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে বর্ণিত ফুয়াদ পাশার সাথে হত্যাকান্ডের শিকার কোন চরিত্রের মিল রয়েছে?

Dhaka · 2017

  • আবু মুসলিম খোরাসানি
  • হাজ্জাজ বিন ইউসুফ
  • মুসা বিন নুসায়ের
  • আল আমিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?

Dhaka · 2017

  • মুয়াবিয়া (রা)
  • ইয়াজিদ
  • আব্দুল মালিক
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?

Dhaka · 2017

  • মদিনা
  • দামেস্ক
  • কুফা
  • বাগদাদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?

Dhaka · 2017

  • মরুভূমির দেশ বলে
  • আরব সাগরের তীরে অবস্থিত বলে
  • আরব পবিত্র তুমি হওয়ার জন্য
  • তিন দিক জলবেষ্টিত হওয়ার কারণে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?

Dhaka · 2017

  • ৭৫০
  • ৯০৯
  • ৯২৯
  • ১০৩১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন এনেছিল তা হলো-
i. মর্যাদা প্রতিষ্ঠা
ii. উম্মাহ গঠন
iii. রাষ্ট্রগঠননিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?

Dhaka · 2018

  • মুয়াবিয়া
  • আব্দুল মালিক
  • আল ওয়ালিদ
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-
i. সাম্রাজ্য বিস্তার
ii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্রসারণ
iii. স্থাপত্য শিল্পের বিকাশনিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-
i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়
ii. খলিফার মর্যাদা ক্ষুণœ হয়
iii. খারিজিদের উৎপত্তি হয়নিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও iiii ও iii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q.বন্দিদের প্রতি উক্ত যুদ্ধের শিক্ষা হচ্ছে-
i. মানবিক আচরণ করা
ii. সহজশর্তে মুক্তি দেওয়া
iii. সারা জীবন বন্দি রাখানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q. উদ্দীপকে বর্ণিত ঘটনাটির ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের মিল আছে?

Combined · 2019

  • বদরের যুদ্ধ
  • ওহুদের যুদ্ধ
  • খন্দকের যুদ্ধ
  • মুতার যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা 'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-i. সাম্রাজ্য বিস্তারii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়ii. খলিফার মর্যাদা ক্ষউদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।