'উদ্দীপকের শাসক ও আব্বাসি খলিফা হারুন অর রশীদ-এর শাসন বৈশিষ্ট্য একই রূপ'— মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকের শাসক ও আব্বাসি খলিফা হারুন অর রশীদের শাসন বৈশিষ্ট্য একই রূপ-মন্তব্যটি যথার্থ। আরব্য উপন্যাসের নায়ক আব্বাসি খলিফা হারুন-রশীদের শাসনকাল ইতিহাসে স্বর্ণযুগ হিসেবে চিহ্নিত হয়ে আছে। তার রাজত্বকালে (৭৮৬-৮০৯ খ্রি.) আব্বাসি সাম্রাজ্যে সুখ-শান্তি বিরাজিত ছিল। সাম্রাজ্যের অভ্যন্তরে ও বৈদেশিক ক্ষেত্রে বলিষ্ঠ নীতি গ্রহণ করার ফলে তার সময়ে সাম্রাজ্যের গৌরব বৃদ্ধি পায়। তবে বৈদেশিক নীতির ক্ষেত্রে হারুন-অর রশীদ প্রভাবশালী শত্রু পক্ষকে বারবার ক্ষমা প্রদর্শন করেন। উদ্দীপকে বর্ণিত শাসকের কাজেও হারুন-অর-রশীদের এ শাসননীতি প্রতিফলিত হয়েছে। উদ্দীপকে বলা হয়েছে, ইতিহাসখ্যাত শাসক বাদশা হাসান প্রজাদের জন্য অন্তঃপ্রাণ ছিলেন। কিন্তু তিনি তার পার্শ্ববর্তী প্রতাপশালী শত্ৰু সাম্রাজ্যের অধিপতিকে বারবার যুদ্ধে পরাজিত করেও তাকে ক্ষমা করে দেন। অনুরূপভাবে খলিফা হারুন-অর-রশীদ প্রজাদের মঙ্গল ও সাম্রাজ্যের স্থিতীশীলতার কথা চিন্তা করে কল্যাণধর্মী শাসননীতি গ্রহণ করেন। তার শাসনের অন্যতম বৈশিষ্ট্য ছিল প্রজাকল্যাণ নিশ্চিত করা। তিনি প্রজাদের উন্নয়নের জন্য যথাসাধ্য চেষ্টা করতেন। প্রজাদের সুবিধার জন্য রাজ্যের বিভিন্ন স্থানে মসজিদ, মাদ্রাসা, খাল ও হাসপাতাল নির্মান করেন। কিন্তু বৈদেশিক নীতির ক্ষেত্রে খলিফা-বাইজান্টাইনদের বারবার যুদ্ধে পরাজিত করেও ক্ষমা করে দেন। বাইজান্টাইন কোষাধ্যক্ষ নাইসিফোরাস খলিফাকে বারবার কর প্রদানের প্রতিশ্রুতি দিয়েও ভঙ্গ করলে খলিফা হারুন-অর-রশীদ ৮০৩ খ্রিষ্টাব্দে তার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন এবং সন্ধি স্বাক্ষরের মাধ্যমে কর প্রদানে বাধ্য করেন। কিন্তু ধূর্ত নাইসিফোরাস সন্ধি ভঙ্গ করে পুনরায় মুসলিম সাম্রাজ্য আক্রমণ করে। খলিফা পুনরায় তাকে পরাজিত করেন এবং কর প্রদানের শর্তে ক্ষমা প্ৰদৰ্শন করে সন্ধি স্বাক্ষর করেন। এভাবে নাইফোরাস বারবার কর প্রদানের সন্ধি ভঙ্গ করেন এবং খলিফা হারুন অর রশীদ চূড়ান্ত শাস্তি না দিয়ে তাকে বারবার ক্ষমা করেন। উপরের আলোচনা থেকে বলা যায় যে, জনকল্যাণ ও বৈদেশিক নীতির ক্ষেত্রে উদ্দীপকের শাসক এবং খলিফা হারুন অর-রশীদের শাসননীতির মধ্যে যথেষ্ট মিল রয়েছে।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
'উদ্দীপকের শাসক ও আব্বাসি খলিফা হারুন অর রশীদ-এর শাসন বৈশিষ্ট্য একই…
উদ্দীপক
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর