উদ্দীপকের আনোয়ার ইব্রাহিমের সাথে বার্মাকি পরিবারের কোন মসদস্যের মিল রয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের আনোয়ার ইব্রাহিমের সাথে বার্মাকি পরিবারের সদস্য জাফর বিন ইয়াহিয়ার সাদৃশ্য রয়েছে। আব্বাসি বংশের প্রতিষ্ঠাকাল থেকে শুরু করে এ বংশের সুদৃঢ় অবস্থান তৈরিতে যে বংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটি হলো বার্মাকি বংশ। এ বংশের প্রভাবশালী সদস্য ছিলেন জাফর বিন ইয়াহিয়া। তিনি খলিফা হারুন-অর-রশীদের নিত্যসহচর ছিলেন। তিনি আব্বাসি খিলাফতে দীর্ঘদিন মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর দায়িত্বও পালন করেন। কিন্তু জাফরকে শেষ পর্যন্ত হারুন-অর-রশীদের রোষানলে পড়ে জীবন দিতে হয়। উদ্দীপকে বর্ণিত আনোয়ার ইব্রাহিমের ক্ষেত্রেও একই ঘটনা লক্ষ করা যায় ৷ উদ্দীপকে বর্ণিত আনোয়ার ইব্রাহিম ছিলেন মালেয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের রানিংমেট। তবুও সন্দেহবশত একটি তুচ্ছ ঘটনাকে অজুহাত হিসেবে দাঁড় করিয়ে মাহাথির তাকে চিরতরে ক্ষমতার বাইরে পাঠিয়ে দেন। অনুরূপ ঘটনা খলিফা হারুন-অর রশীদ ও জাফর বিন ইয়াহিয়ার মধ্যেও দেখা যায়। জাফর বিন ইয়াহিয়া ছিলেন খলিফার বন্ধু। খলিফা তাকে তার ছেলে- মামুনের অভিভাবক নিযুক্ত করেন। জাফর যোগ্যতা ও কর্তব্যনিষ্ঠার সাথে কয়েকটি প্রদেশের শাসনকার্য পরিচালনা করেন। এছাড়া তিনি দীর্ঘদিন মন্ত্রিত্ব করেন এবং প্রধানমন্ত্রীর দায়িত্বও পালন করেন। তার প্রশাসনে আব্বাসি খিলাফতের প্রভাব ও প্রতিপত্তি বৃদ্ধি পায়। কিন্তু জাফর হারুন-অর-রশীদের বোন আব্বাসাকে গোপনে বিয়ে করলে খলিফা অত্যন্ত ক্ষুধ্ব হন এবং এক সময়ের প্রিয়সহচর ও প্রধানমন্ত্রী জাফরকে হত্যার আদেশ দেন। হারুন অর- রশীদের নির্দেশে জাফরের শিরচ্ছেদ করা হয়। এভাবে জাফরের ক্ষমতা চ্যুতি ও জীবনবসান ঘটে। তাই বলা যায়, উদ্দীপকের আনোয়ার ইব্রাহিম জাফর বিন ইয়াহিয়ার ঘটনা একই সূত্রে গাঁথা।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উদ্দীপকের আনোয়ার ইব্রাহিমের সাথে বার্মাকি পরিবারের কোন মসদস্যের মি…
উদ্দীপক
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর