উদ্দীপকের নারীর সাথে আব্বাসি কোন মহীয়সী নারীর কর্মকাণ্ডের মিল রয়েছে? ব্যাখ্যা করো ।
উত্তর: উদ্দীপকের নারীর সাথে আব্বাসি খলিফা হারুন অর-রশীদের স্ত্রী জুবাইদার কর্মকাণ্ডের মিল রয়েছে। আব্বাসি খলিফা হারুন অর রশীদের স্ত্রী জনকল্যাণমূলক কাজে বিশেষ অবদান রেখেছেন। খলিফা হারুন অর রশীদ যেমন প্রজাদের কল্যাণ ও উন্নতির জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছিলেন তেমনি তার এ সব কাজে সহযোগিতা করেছেন তার স্ত্রী জুবাইদা। উদ্দীপকে বর্ণিত বাদশা হাসানের স্ত্রীর কাজে জুবাইদার কর্মকাণ্ডের প্রতিফলন লক্ষ করা যায়। উদ্দীপকে দেখা যায়, ইতিহাসখ্যাত বাদশা হাসানের স্ত্রী প্রজাকল্যাণকামী পানির কষ্ট করার জন্য দূরাঞ্চল থেকে পানি আনার ব্যবস্থা করেন। অনুরূপ কাজ করে প্রজারঞ্জক খলিফা হারুন অর রশীদের স্ত্রী জুবাইদা ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন। তিনি হজব্রত পালনে মক্কায় অবস্থানকারী মুসলমানদের পানির কষ্ট দূর করার লক্ষ্যে ৮০২ খ্রিষ্টাব্দে ২০ লাখ দিনার খরচ করে ফোরাত নদী থেকে মক্কার উপকূল পর্যন্ত একটি নহর খনন করে মক্কা নগরীতে পানি সরবরাহ নিশ্চত করেন। এটি নহর-ই জুবাইদা নামে পরিচিত। তাই বলা যায়, উদ্দীপকের বাদশা হাসানের স্ত্রীর কাজের সাথে খলিফা হারুন-অর-রশীদের স্ত্রী জুবাইদার জনকল্যাণমূলক কাজের মিল রয়েছে।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উদ্দীপকের নারীর সাথে আব্বাসি কোন মহীয়সী নারীর কর্মকাণ্ডের মিল রয়ে…
উদ্দীপক
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর