উদ্দীপকের আলোকে বার্মাকি পরিবারের পতনের কারণ মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকের আলোকে বলা যায়, অত্যধিক প্রভাব-প্রতিপত্তি, খলিফা হারুন-অর-রশীদের বোন আব্বাসার সাথে জাফর বার্মাকির গোপন সম্পর্কসহ নানাবিধ কারণে বার্মাকিদের পতন ঘটে। আব্বাসি সাম্রাজ্যে বার্মাকিরা অনেক জনপ্রিয় হয়ে উঠেছিল। খলিফার কাছে বার্মাকিদের এরূপ প্রভাব প্রতিপত্তি ও জনপ্রিয়তা অসহনীয় হয়ে উঠেছিল এছাড়া খলিফার বোন আব্বাসার সাথে জাফর বামার্কির গোপন সম্পর্ক, সম্পদের প্রাচুর্য, আরব-পারসিক দ্বন্দ্ব ও শিয়া-সুন্নি দ্বন্দ্ব বার্মাকিদের পতনে প্রভাব রেখেছিল। উদ্দীপকেও এ ধরনের ঘটনা লক্ষ করা যায়। উদ্দীপকে দেখা যায়, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ একটি ঘটনাকে কেন্দ্র করে তার রানিংমেট আনোয়ার ইব্রাহিমকে চিরতরে ক্ষমতার বাইরে পাঠিয়ে দেন। এ ঘটনাটি বার্মাকি পরিবারের পতনের কারণকে নির্দেশ করে। তবে বার্মাকি পরিবারের পতনের ক্ষেত্রে নানাবিধ কারণ ভূমিকা রেখেছে। বার্মাকিদের প্রভাব ও ঐশ্বর্য এতো বেশি বেড়ে গিয়েছিল যে, খলিফা হারুন-অর-রশীদ তাদের ওপর নির্ভরশীল হয়ে পড়েন। ফলে তিনি বার্মাকিদের ক্ষমতার রেশ টানার চেষ্টা করতে থাকেন। এমতবস্থায় জাফর বার্মাকি খলিফা হারুন-অর-রশীদের বোন আব্বাসাকে গোপনে বিয়ে করলে খলিফা বার্মাকিদের প্রতি খুবই ক্ষুব্ধ হন, যা তাদের পতনের দরজা খুলে দেয়। এছাড়া বার্মাকিরা ছিল শিয়া মতাবলম্বী। তাই সুন্নি আব্বাসিদের দরবার ও খিলাফতে তাদের বিপুল প্রতিপত্তি সাম্রাজ্যের সুন্নি অভিজাতদের ক্ষুব্ধ করে তোলে। তাই তারা বার্মাকিদের ধ্বংস সাধনে নানাভাবে খলিফাকে প্ররোচিত করে। এ প্রসঙ্গে গৃহাধ্যক্ষ ফজল বিন রাবির ব্যক্তিগত আক্রোশের কথা বলা যায় । তিনি নিজে প্রধান উজির হবার প্রত্যাশায় বার্মাকিদের বিরুদ্ধে খলিফাকে উস্কানি দেন। এ সব কারণে খলিফা হারুন-অর-রশীদ জাফরের শিরচ্ছেদ করেন এবং বার্মাকি পরিবারের অন্য সদস্যদের কারারুদ্ধ করেন। এভাবে বার্মাকি পরিবারের চূড়ান্ত পতন ঘটে। উপরের আলোচনা থেকে বলা যায়, আব্বাসি খিলাফতের সমৃদ্ধি ও উন্নয়নে বার্মাকিদের অবদান অতুলনীয়। তাই আপাতদৃষ্টিতে বার্মাকিদের প্রতি খলিফার ব্যবহার যৌক্তিক মনে হয় না। কিন্তু তাদের পতনের কারণগুলো বিশ্লেষণ করলে বোঝা যায়, কাজই তাদের পতনকে ত্বরান্বিত করেছিল।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে বার্মাকি পরিবারের পতনের কারণ মূল্যায়ন করো।
উদ্দীপক
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর